img

ইসলামাবাদে গিয়েছেন আরাগচি, পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

প্রকাশিত :  ০৬:০৬, ২৫ এপ্রিল ২০২৬

ইসলামাবাদে গিয়েছেন আরাগচি, পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফরে  গিয়েছেন। গতকাল শুক্রবার একটি ছোট প্রতিনিধি দলকে নিয়ে ইসলামাবাদ পৌঁছেছেন তিনি।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার, স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে বলা হয়েছে, আরাগচি ও তার নেতৃত্বাধীন ইরানি প্রতিনিধিদের আগমন উপলক্ষে নিশ্ছিদ্র করা হয়েছে ইসলামাবাদের নিরাপত্তা ব্যবস্থা।

ইসলামাবাদে অবতরণের পর আরাগচি ও তার নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সদস্যরা সোজা সেরেনা হোটেলে চলে যান; সেখানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেন তিনি।
ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দ্বন্দ্বের জেরে ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ বেঁধে যাওয়ার ৪০ দিন পর, ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। তারপর গত ১১ এপ্রিল  এই সেরেনা হোটেলেই প্রথম দফা সংলাপে বসেছিলেন যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধিরা। সেই সংলাপে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং ইরানি প্রতিনিধি দলের নেতা ছিলেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ।  
১১ এপ্রিলের সেই  সংলাপের লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি স্থায়ী শান্তি ও সমঝোতা চুক্তি স্বাক্ষর; কিন্তু ২১ ঘণ্টা ধরে বৈঠক ও আলোচনার পরও ব্যর্থ হয় সেই সংলাপ, চুক্তি স্বাক্ষর না করেই ফিরে যান ভ্যান্স এবং ঘালিবাফ।

এবারের দ্বিতীয় দফা সফরে ইরানি প্রতিনিধি দলে নেই ঘালিবাফ। পশ্চিমা সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, ইসলামাবাদে ইরানের সঙ্গে ২য় সংলাপের জন্য প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রতিনিধি দল এবং সেই দলে জে ডি ভ্যান্স অনুপস্থিত। অর্থাৎ, সম্ভাব্য এই দ্বিতীয় দফা সংলাপ যদি অনুষ্ঠিত হয়, সেখানে ভ্যান্স এবং ঘালিবাফ— কেউই থাকছেন না।
সৈয়দ আরাগচি পাকিস্তানে পৌঁছানোর পর কাতারের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দপ্তরের বরাত দিয়ে এক প্রতিবেদনে বলেছে, কাতারের আমির এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে টেলিফোনে কথা হয়েছে এবং ফোনকলে আমির বলেছেন, যুদ্ধের মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের এই প্রয়াসকে কাতার পূর্ণ সমর্থন দিচ্ছে দোহা।
সূত্র : রয়টার্স

আন্তর্জাতিক এর আরও খবর

img

প্রাণঘাতী রোগে আক্রান্ত নেতানিয়াহু, জানালেন নিজেই

প্রকাশিত :  ১৪:১২, ২৪ এপ্রিল ২০২৬

প্রথমবারের মতো নিজের প্রস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জনসমক্ষে প্রকাশ করেছেন ইসরাইলের ইতিহাসে দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু । শুক্রবার (২৪ এপ্রিল) তার বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রকাশ করার সময় তিনি জানান, গত ডিসেম্বর থেকেই তিনি এই মরণব্যাধির চিকিৎসা নিচ্ছেন। 

তবে ইরানের পক্ষ থেকে এই তথ্যকে রাজনৈতিক হাতিয়ার বা অপপ্রচার হিসেবে ব্যবহারের সুযোগ না দিতেই তিনি এতকাল বিষয়টি গোপন রেখেছিলেন বলে দাবি করেছেন।

৭৬ বছর বয়সী এই নেতা ২০২৪ সালের ডিসেম্বরে প্রস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার কারণে একটি অস্ত্রোপচার করিয়েছিলেন। সে সময় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অস্ত্রোপচারের কথা জানানো হলেও ক্যানসারের বিষয়টি উল্লেখ করা হয়নি। 

সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু জানান, চিকিৎসকরা তার প্রস্টেটে এক সেন্টিমিটারেরও কম আকারের একটি ম্যালোন্যান্ট টিউমার বা মরণব্যাধি শনাক্ত করেছিলেন। তবে বর্তমান পরীক্ষাগুলোতে আর কোনো ক্ষতিকর কোষ বা সংক্রমণের লক্ষণ ধরা পড়েনি।

প্রধানমন্ত্রীর এই বিবৃতির পাশাপাশি তার চিকিৎসকদের পক্ষ থেকে দুটি আনুষ্ঠানিক পত্রও প্রকাশ করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, রোগটি অত্যন্ত প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা হয়েছিল এবং এটি শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি। প্রয়োজনীয় চিকিৎসার পর বর্তমানে তিনি সম্পূর্ণ বিপদমুক্ত। 

নেতানিয়াহু নিজেই সামাজিক মাধ্যমে লিখেছেন, সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি এখন সুস্থ। আমার প্রস্টেটে সামান্য একটি চিকিৎসাগত সমস্যা ছিল, যা এখন পুরোপুরি সেরে গেছে।

প্রতিবেদনটি প্রকাশের ক্ষেত্রে দুই মাস দেরি করার বিষয়ে নেতানিয়াহু জানান, ইরান ও তার মিত্ররা যেন এই খবরকে ইসরাইলের দুর্বলতা হিসেবে প্রচার করতে না পারে, সেজন্যই তিনি সঠিক সময়ের অপেক্ষা করছিলেন। বর্তমান মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে নিজের শারীরিক অসুস্থতার খবর শত্রুপক্ষকে বাড়তি কোনো সুবিধায় দেবে না বলেই তিনি বিশ্বাস করেন। 

চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ার পরই তিনি রাষ্ট্রীয় ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এই ঘোষণা দিলেন। বর্তমানে তিনি পূর্ণোদ্যমে তার দাপ্তরিক দায়িত্ব পালন করছেন বলে নিশ্চিত করেছে ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়।

সূত্র: সিএনএন।

আন্তর্জাতিক এর আরও খবর