img

আসামে ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও

প্রকাশিত :  ১২:৩৭, ০৯ মে ২০২৬

আসামে ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও

ভারতের আসাম রাজ্যের ধুবরি জেলার বিলাসিপাড়ার ১৩ কিলোমিটার পশ্চিমে দুপুরে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বাংলাদেশের উত্তরাঞ্চলের কিছু জায়গায়ও এই কম্পন টের পাওয়া গেছে বলে জানা যায়।

আজ শনিবার (৯ মে) ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) বরাতে ভলকানো ডিসকভারি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দুপুর ২টা ১০ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫ এবং উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

আন্তর্জাতিক জলসীমায় থাকা তেল চীনের কাছে বিক্রির চেষ্টা ইরানের

ভূমিকম্পটি অগভীর হওয়ায় এর কম্পন আশপাশের এলাকায় তুলনামূলক বেশি অনুভূত হয়েছে। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। কোথাও কোথাও ঘরের আসবাবপত্র নড়ে যাওয়া, তাক থেকে জিনিসপত্র পড়ে যাওয়া বা জানালার কাঁচ ভাঙার মতো ছোটখাটো ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উৎপত্তিস্থলের কাছাকাছি আনন্দ নগর ও বিলাসিপাড়ায় হালকা কম্পন অনুভূত হয়েছে। এছাড়া গৌরীপুর, ধুবরি, কোকরাঝাড়, লক্ষ্মীপুর, চাপার এবং বঙ্গাইগাঁও এলাকাতেও দুর্বল মাত্রার কম্পন টের পাওয়া গেছে।

ভূমিকম্পের মাত্রা, গভীরতা ও কেন্দ্রস্থল সংক্রান্ত তথ্য পরবর্তী সময়ে সংশোধন হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জাতীয় এর আরও খবর

img

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত :  ০৬:১৯, ২৫ জুন ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন । সেই সঙ্গে বাংলাদেশে ভ্যালু চেইন সম্প্রসারণে চীনা কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ ফোরামে দেওয়া বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা শিগগিরই চীনে আমাদের প্রথম ‘বিনিয়োগ কার্যালয’ খুলতে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য খুবই সহজ। চীনা বিনিয়োগকারীদের সহায়তা পাওয়ার জন্য বাংলাদেশে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আমরা আপনাদের আরও কাছাকাছি থাকতে, আপনাদের সাথে আরও নিয়মিত কথা বলতে এবং আগ্রহ থেকে সিদ্ধান্তে পৌঁছানোর প্রক্রিয়াকে দ্রুততর করতে আপনাদের সাহায্য করতে চাই।

তিনি বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বহু দশকের একটি সম্পর্ক গড়ে উঠেছে। এটি আস্থা, শ্রদ্ধা এবং বাস্তব সহযোগিতার একটি সম্পর্ক।  বিগত বছরগুলোতে এই সম্পর্কটি কূটনীতি থেকে উন্নয়নে, উন্নয়ন থেকে বাণিজ্যে এবং এখন বাণিজ্য থেকে আরও গভীর শিল্প অংশীদারিত্বে রূপান্তরিত হয়েছে। আজ আমি সেই পরবর্তী অধ্যায়টি নিয়ে কথা বলতে চাই।

সরকারপ্রধান বলেন, বাংলাদেশ এক বিশাল অর্থনৈতিক ও প্রশাসনিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা আমাদের যাত্রাপথের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি এবং আমি স্পষ্টভাবে বলতে পারি যে, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং আমাদের অন্যতম দীর্ঘদিনের ও বিশ্বস্ত বন্ধু চীনের সাথে কাজ করতে আগ্রহী।

তিনি আরও বলেন, বাংলাদেশ এখন বৈশ্বিক ব্যবসার জন্য সম্পূর্ণ প্রস্তুত। বিনিয়োগ আকর্ষণে আমলাতান্ত্রিক জড়তা দূর করতে তার সরকার ইতোমধ্যে ১৮০ দিনের কঠোর কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এখন থেকে মাত্র ১৫ দিনের মধ্যে নতুন ব্যবসার লাইসেন্স অনুমোদন করা হবে। বিদেশী বিনিয়োগকারীরা বৈষম্যহীন আচরণ, আমাদের আইন ও প্রবিধান অনুযায়ী মূলধন ও লভ্যাংশ ফেরত এবং শক্তিশালী আইনি সুরক্ষা আশা করতে পারেন

এছাড়াও চীনা বিনিয়োগকারীদের জন্য চট্টগ্রামের আনোয়ারায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং মোংলায় দ্বিতীয় জোনের কাজ দ্রুত এগিয়ে চলছে বলে জানান সরকারপ্রধান। এই স্থানগুলো লজিস্টিকস, বন্দর সংযোগ, পরিষেবা, কর্মী, সরবরাহকারী এবং একটি দীর্ঘমেয়াদী ইকোসিস্টেম প্রদান করে বলে উল্লেখ করেন তারেক রহমান।

নবায়নযোগ্য জ্বালানি, আইটি, উন্নত বস্ত্রশিল্প ও ফার্মাসিউটিক্যালস খাতে বিশেষ নীতিগত সুবিধা ও প্রণোদনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগকারীরা লভ্যাংশ ফেরত নেওয়া ও আইনি সুরক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন।

এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশের পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ের অংশীদার হওয়ার জোর আহ্বান জানান।


জাতীয় এর আরও খবর