img

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

প্রকাশিত :  ১৪:৪০, ০৩ জুন ২০২৬

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

সরকার অবশেষে বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করেছে।

আজ বুধবার (৩ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

পোস্টে বলা হয়েছে, বিএনপি সরকারের ১০০ দিন-জনদুর্ভোগ লাঘবে প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত ২৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছিলেন, বিদ্যুতের প্রিপেইড মিটারে মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহার করা হবে।

বর্তমানে প্রিপেইড মিটারে প্রতি কিলোওয়াটে মাসিক ডিমান্ড চার্জ ৪২ টাকা এবং সিঙ্গেল ফেজে মিটার ভাড়া ৪০ টাকা। এ চার্জের সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট যুক্ত হয়। এই অতিরিক্ত চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছিল।

জাতীয় এর আরও খবর

img

মুক্তি পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

প্রকাশিত :  ১৮:৫০, ০৩ জুন ২০২৬

নারায়ণগঞ্জের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভী গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ বুধবার (৩ জুন) রাত ১০টা ১০ মিনিটে তিনি কাশিমপুর কারাগার থেকে বের হন।

বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার।

কারা সূত্রে জানা যায়, আদালত থেকে আগেই সেলিনা হায়াৎ আইভীর জামিন মঞ্জুর হয়েছিল। বুধবার রাতে কারাগারে জামিনের কাগজপত্র পৌঁছায়। পরে কারা কর্তৃপক্ষ কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেয়।

জেলার শিরিন আক্তার বলেন, বুধবার রাত ১০টা ১০ মিনিটে সেলিনা হায়াৎ আইভী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আমাদের হাতে জামিনের কাগজ পৌঁছার পর তা যাচাই-বাছাই করে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।  তার বিরুদ্ধে মোট ১২টি মামলা ছিল। এর মধ্যে ৯টি ছিল জুলাই আন্দোলনকেন্দ্রিক হত্যা মামলা এবং দুটি হত্যাচেষ্টা মামলা। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব মামলা করা হয়। অপর মামলাটি ছিল গত বছর তাকে গ্রেফতারের সময় পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা।

জাতীয় এর আরও খবর