img

দেশের তিন অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

প্রকাশিত :  ০৭:২২, ০২ আগষ্ট ২০২৬

দেশের তিন অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের তিনটি জেলায় দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।

আজ রোববার (২ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাস ও সতর্কবার্তায় আবহাওয়া অফিস এই তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ঝোড়ো হাওয়ার আশঙ্কায় দেশের এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। 


বাংলাদেশ এর আরও খবর

img

চার দিনের ছুটি পাবেন না যারা

প্রকাশিত :  ১৪:৩৫, ০২ আগষ্ট ২০২৬

আগামী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’-এর সাধারণ ছুটির সঙ্গে সপ্তাহান্তের ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য টানা চার দিন ছুটির সুযোগ তৈরি হলেও সেই সুবিধা পাচ্ছেন না জরুরি ও জনসেবামূলক খাতের কর্মী ও কর্মকর্তারা। জনস্বার্থে সেবা চালু রাখতে তাদের নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব পালন করতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ৫ আগস্ট (বুধবার) সাধারণ ছুটির পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) এক দিনের নৈমিত্তিক ছুটি এবং ৭ ও ৮ আগস্টের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিন অবকাশ কাটানোর সুযোগ রয়েছে। তবে নীতিগত বিধিনিষেধের কারণে সব খাতের কর্মচারীরা এই ছুটি ভোগ করতে পারবেন না।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, জরুরি সেবা প্রদানকারী বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই নৈমিত্তিক ছুটি কার্যকর হবে না। বিশেষ করে হাসপাতাল, জরুরি স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি, বন্দর, বিমানবন্দর, ট্রেন, গণপরিবহন, কারাগার ও দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বের প্রয়োজনে নিয়মিত ডিউটি পালন করতে হবে।

এ ছাড়া যেসকল সরকারি দপ্তরে জনস্বার্থে নিরবচ্ছিন্ন সেবা চালু রাখা বাধ্যতামূলক, সেখানেও একযোগে সব কর্মীকে ছুটি দেওয়ার ওপর বিধিনিষেধ রয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের নিজস্ব ডিউটি রোস্টার অনুযায়ী নির্দিষ্ট কর্মকর্তাদের কর্মস্থলে উপস্থিত থাকতে হবে।

২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নির্ধারিত সাধারণ ছুটির ক্ষেত্রেও একইভাবে জরুরি সেবায় নিয়োজিত কর্মচারীরা এই দীর্ঘ ছুটির সুবিধার বাইরে থাকবেন।