img

জাভা সাগরে ২৪৩ যাত্রী নিয়ে ফেরিডুবি, উদ্ধার ১০২

প্রকাশিত :  ০৬:০৬, ১৩ সেপ্টেম্বর ২০২৬

জাভা সাগরে ২৪৩ যাত্রী নিয়ে ফেরিডুবি, উদ্ধার ১০২

খারাপ আবহাওয়ার মধ্যে জাভা সাগরে নিখোঁজ হওয়া ইন্দোনেশিয়ার একটি ফেরি থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ফেরিতে থাকা আরও যাত্রীদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। রোববার সকালে বিবিসি এ খবর প্রকাশ করেছে।

ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছে, রোববার ভোরে সুরাবায়া থেকে দক্ষিণ কালিমান্তানের বানজারমাসিনের উদ্দেশে যাত্রা করার পর ‘ভিরগো ট্রান্সপোর্ট ৮’ নামের ফেরিটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ফেরিটিতে মোট ২৪৩ জন যাত্রী ছিলেন। স্থানীয় সময় রোববার রাত ২টার দিকে ফেরিটিকে বানজারমাসিন থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে জাভা সাগরে সর্বশেষ অবস্থান করতে দেখা যায়।

খারাপ আবহাওয়ার মধ্যে ফেরিটি সমস্যায় পড়ার পরই এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে অভিযান শুরু করে ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধারকারী দল।

উদ্ধার অভিযান এখনো চলছে। ফেরিতে থাকা বাকি যাত্রীদের অবস্থান এবং তাদের মধ্যে কতজন এখনো নিখোঁজ, সে বিষয়ে কর্তৃপক্ষ বিস্তারিত তথ্য দেয়নি।

সূত্র: বিবিসি


আন্তর্জাতিক এর আরও খবর

img

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

প্রকাশিত :  ১৬:৫৪, ১২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৭:৫৬, ১২ সেপ্টেম্বর ২০২৬

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকসের সদস্য দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করবে চীন। এ কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের দিকে ইঙ্গিত করে শি বলেন, এই যুদ্ধ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ স্বার্থ রক্ষা করে না। শান্তি প্রতিষ্ঠায় চীন ব্রিকসের অন্যান্য সদস্যদের সঙ্গে মিলে কাজ করবে।

চীনা প্রেসিডেন্ট ব্রিকসকে গ্লোবাল সাউথের নেতৃত্বস্থানীয় জোট এবং উদীয়মান ও উন্নয়নশীল দেশগুলোর আত্মনির্ভরশীলতার মডেল হিসেবে বর্ণনা করেন। তিনি উদ্ভাবনভিত্তিক উন্নয়নকে উৎসাহিত করার কথাও বলেন।

ব্রিকস জোটে বর্তমানে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাত। ২০০৯ সালে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর নেতৃত্বাধীন বিশ্বব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে এই জোট গঠিত হয়। গত দুই দশকে জোটটি সম্প্রসারিত হলেও সদস্য দেশগুলোর ভিন্ন ভিন্ন ভূরাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থের কারণে ঐকমত্যে পৌঁছানো এখনো বড় চ্যালেঞ্জ বলে মনে করছে রয়টার্স।

বিশ্বের মোট জনসংখ্যার ৪০ শতাংশেরও বেশি মানুষ এখন ব্রিকসভুক্ত দেশগুলোতে বাস করে। বিশ্ব অর্থনীতির প্রায় এক-চতুর্থাংশও তাদের দখলে।

সম্মেলনকে ঘিরে নয়াদিল্লিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিদেশি নেতাদের নিজস্ব নিরাপত্তা দলের সঙ্গে ভারতীয় সংস্থাগুলো সমন্বয় করে কাজ করছে।

শি জিনপিং জানিয়েছেন, আগামী বছর চীন ব্রিকসের চেয়ারম্যানের দায়িত্ব নেবে এবং আয়োজন করবে ১৯তম ব্রিকস শীর্ষ সম্মেলন।

আন্তর্জাতিক এর আরও খবর