img

অকৃতকার্যদের সর্বোচ্চ চার বিষয়ে পুনঃপরীক্ষার সুযোগ, দুয়েক দিনের মধ্যে রুটিন

প্রকাশিত :  ০৬:০৫, ০১ নভেম্বর ২০২৬

অকৃতকার্যদের সর্বোচ্চ চার বিষয়ে পুনঃপরীক্ষার সুযোগ, দুয়েক দিনের মধ্যে রুটিন

এইচএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আগামী ডিসেম্বরে পুনঃপরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। একই মাসের মধ্যে পুনঃপরীক্ষার ফল প্রকাশেরও পরিকল্পনা রয়েছে।

পরীক্ষার্থীর সংখ্যা তুলনামূলক কম হওয়ায় উপজেলা পর্যায়ে একটি করে পরীক্ষা কেন্দ্র স্থাপনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। আগামী দুয়েক দিনের মধ্যে পরীক্ষার রুটিন ও ফরম পূরণের সময়সূচি ঘোষণা করা হতে পারে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অকৃতকার্য শিক্ষার্থীদের দ্রুত পরীক্ষা নিয়ে ফল প্রকাশের মাধ্যমে চলমান শিক্ষাবর্ষের সঙ্গে সম্পৃক্ত রাখাই তাদের লক্ষ্য।

এ কারণে পুরো প্রক্রিয়া দ্রুত শেষ করার পরিকল্পনা করা হচ্ছে।

তিনি জানান, একজন শিক্ষার্থী অকৃতকার্য হওয়া বিষয়গুলোতে পুনঃপরীক্ষায় অংশ নিতে পারবেন। বিষয়সংখ্যা সর্বনিম্ন তিন ও সর্বোচ্চ চারটি নির্ধারণের বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে কোনো শিক্ষার্থী একটি বিষয়ে অকৃতকার্য হলে তাকে ওই একটি বিষয়েই পরীক্ষা দিতে হবে।

ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান বলেন, পরীক্ষার্থীর সংখ্যা বিবেচনায় উপজেলা পর্যায়ে একটি করে কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। দেশে প্রায় ৫০০টি উপজেলায় কেন্দ্র করা হলে পরীক্ষার্থীদের আসনবিন্যাস সহজ হবে। তবে বিষয়ভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা অনুযায়ী কেন্দ্রের সংখ্যা নির্ধারণ করা হবে। বিশেষ করে ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে পরীক্ষার্থী বেশি থাকায় এসব বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

পরীক্ষার ফি সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে জানিয়ে তিনি বলেন, কেন্দ্র পরিচালনায় প্রয়োজনীয় ব্যয়ের ভিত্তিতে ফি নির্ধারণের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

মন্ত্রণালয়ের নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত কোনো চার্জ নেওয়ার পরিকল্পনা নেই।

ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের ভাষ্য অনুযায়ী, অকৃতকার্য শিক্ষার্থীদের বড় একটি অংশ ইংরেজি ও আইসিটি বিষয়ে সমস্যায় পড়েছে। এক বিষয়ে অকৃতকার্য প্রায় দুই লাখ ৯৮ হাজার শিক্ষার্থীর মধ্যে আনুমানিক ৮০ শতাংশের ক্ষেত্রে এ দুটি বিষয়ের ভূমিকা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ডিসেম্বরে পরীক্ষা ও ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও একই সময়ে বৃত্তি পরীক্ষা হওয়ায় সময়সূচি নির্ধারণে সমন্বয় করতে হবে বলে জানান তিনি।

পুনঃপরীক্ষার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। তিনি বলেন, দ্রুত পরীক্ষার সুযোগ দেওয়ার পাশাপাশি পরবর্তী পরীক্ষায়ও যারা উত্তীর্ণ হতে পারবে না, তাদের জন্য বিকল্প শিক্ষার ব্যবস্থা করতে হবে। কারিগরি শিক্ষা, বৃত্তিমূলক প্রশিক্ষণ, ভাষা শিক্ষা ও কেয়ারগিভিংয়ের মতো কর্মমুখী প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর পরামর্শ দেন তিনি।

এদিকে অকৃতকার্য শিক্ষার্থীদের এক মাসের মধ্যে পুনঃপরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। সংগঠনটির সভাপতি মো. জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া এক বিবৃতিতে বলেন, দীর্ঘদিন অপেক্ষা ও আর্থিক ব্যয়ের কারণে শিক্ষার্থীদের একটি অংশ পড়াশোনা থেকে ঝরে পড়ার ঝুঁকিতে রয়েছে। তাই তাদের শিক্ষাজীবন রক্ষায় দ্রুত পুনঃপরীক্ষার ব্যবস্থা করা জরুরি।

শিক্ষা এর আরও খবর

img

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স কলেজ শিক্ষার্থীদের আবারও সড়ক অবরোধ

প্রকাশিত :  ০৬:৫৮, ০৬ নভেম্বর ২০২৬

রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। রাতভর বিক্ষোভের পর আজ সকালেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।

আজ শুক্রবার সকাল ১০ টা নাগাদ কলেজের সামনের সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় তারা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে নানা স্লোগান দেন। পাশাপাশি নারীদের ক্যাম্পাসে পুলিশের প্রবেশ ও লাঠিচার্জের প্রতিবাদ জানান। 

কলেজ শিক্ষার্থী দীপ্তি সমকালকে জানান, এখনও পর্যন্ত তাদের সাথে কলেজ প্রশাসন কোনো ধরণের আলোচনা করেনি। গতকাল যারা আহত হয়েছিলেন তারা এসে আবার আমাদের আন্দোলনে যোগ দিয়েছে। পুলিশ কোনো শিক্ষার্থীকে আটক করতে পারেনি বলেও তিনি জানান। 

দীপ্তি আরও জানান, পূর্বের দাবিগুলো নিয়েই আমরা আন্দোলন করছি তবে পরীক্ষা বন্ধের দাবি জানালেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষা দেওয়ার সুযোগ আমরাই করে দিয়েছি।

গতকাল রাত ২ টা ১০ মিনিটে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা এবং রাতের মতো কর্মসূচি শেষ করেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে তামান্না ইসলাম জানান, সকাল আটটা থেকে আবার কর্মসূচি পালন করবে। শুক্রবারের অনুষ্ঠিতব্য চাকরীর পরীক্ষার সময় তারা আন্দোলন বন্ধ রাখবেন এবং পরীক্ষা শেষে আবার তা শুরু করবেন।সংবাদ বিশ্লেষণ টুল

এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে অধ্যক্ষকে প্রায় ১১ ঘণ্টা অবরুদ্ধ রাখার পর রাত সাড়ে ১১টার দিকে পুলিশ এসে অধ্যক্ষকে উদ্ধার করে নিয়ে যায়। এসময় পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।

অধ্যক্ষকে নিয়ে যাওয়ার পর রাত সাড়ে ১২টার পরেও শতাধিক শিক্ষার্থীদের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে। অধ্যক্ষের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করছেন শিক্ষার্থীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী সমকালকে বলেন, আমরা যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছিলাম। কিন্তু শিক্ষকরা পুলিশ নিয়ে এসে আমাদের ওপর লাঠিচার্জ করিয়েছে। আমাদের দুজন শিক্ষার্থী আহত হয়েছে। একজন গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি আছে।

তাদের ৪ দাবির মধ্যে রয়েছে— ক্যাম্পাসে সরকারি কোনো পরীক্ষা হবে না, শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করা পুলিশ সদস্যদের শোকজ করা, অধ্যক্ষ পদত্যাগের লিখিত পত্র না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, যেসকল শিক্ষক ও কর্মচারী এই হামলাকে বৈধতা দিয়েছে তাদেরকে অবাঞ্চিত ঘোষণা করা।সরকারি সেবা

বিরোধের সূত্রপাত মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে। পূজার ছুটির আগে কলেজের তিনটি আবাসিক হলের পাঁচ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করেন। রাত ১০টার মধ্যে অনুষ্ঠান শেষ করার নির্দেশনা থাকলেও শিক্ষার্থীদের অনুরোধে সময় বাড়িয়ে রাত ১২টা করা হয়। কিন্তু অনুষ্ঠান শেষ হয় ভোর ৪টা থেকে ৫টার মধ্যে।

শিক্ষার্থীদের অভিযোগ, নির্ধারিত সময়ের পর অনুষ্ঠান চলায় সমন্বয়কারী দুই শিক্ষার্থীর হলের আসন বাতিলের সিদ্ধান্ত নেন অধ্যক্ষ। পরে ক্ষমা চাইতে গেলে আসন ফিরিয়ে দেওয়ার শর্ত হিসেবে এক রাতের এসি ও বিদ্যুৎ বিল বাবদ ১২ হাজার ৬০০ টাকা দাবি করা হয়। এই দাবিকে অযৌক্তিক উল্লেখ করে শিক্ষার্থীরা প্রতিবাদ শুরু করেন।

শিক্ষা এর আরও খবর