img

‘দ্য লিটিল উইংস অব প্যারাডাইস’ নতুন প্রজন্মের শিকড়ের সন্ধান

প্রকাশিত :  ০৫:৩৯, ২৫ নভেম্বর ২০২৬

‘দ্য লিটিল উইংস অব প্যারাডাইস’ নতুন প্রজন্মের শিকড়ের সন্ধান

লন্ডন,২২ নভেম্বর: লন্ডনে মঞ্চস্থ হলো ‘দ্য লিটিল উইংস অব প্যারাডাইস’ নাটক। ‘এ সিজন অব বাংলা ড্রামা’র এ নাটকটি মঞ্চায়নে ছিল ‘থিয়েটার শৈশব’ নাট্য সংগঠন। জিয়াউর রহমান সাকলায়েন রচিত নাটকে অভিনয় করেন এক ঝাঁক শিশুকিশোর। পুর্ব লন্ডনের ব্রাডি আটর্স সেন্টারের তিয়েটার হলে ২১ নভেম্বর সন্ধ্যায় নাটকটি মঞ্চস্থ হয়। 

 বিশ্বের বিভিন্ন দেশ থেকে ব্রিটেনে আসা পরিবারের সন্তান নিজ নিজ শিকড় সন্ধান ও বিশ্ব মানবতার জয়গান ছিল তাদের মন ও মননে। কাশ্মীর, পাকিস্তান, গাজা, প্যালেস্টাইন ও বাংলাদেশের অভিবাসী সন্তানরা খূঁজতে থাকে যুদ্ধ নয়, শান্তির বার্তা নিয়ে মুক্ত আকাশে ডানামেলার আশা। এমন আকাঙক্ষা ছিল কাহিনির শেষাবধি।  

বাংলা ও ইংরেজি গানের কলি উচ্চারণের মধ্য দিয়ে তারা ভাসতে থাকে মানবাকাশে। বলতে থাকে নানা গল্প। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে উদগ্রীব ছিল তাদের কথোপকথনের পরম্পরা। তাদের ভাসায় আমরা মানব জাতি বিভিন্ন দেশে জন্ম নিলেও আমরা এক মানব জাতি। ভিাজন নয়, ঐক্যই শান্তি। ছোট ছোট ডানা আমাদের কিন্তু স্বর্গীয় শান্তির পুজারি সকলে। 

নাটেকে শিশুকিশোরকিশোরীদের অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক ও শ্রোতা। সকলেই ব্রিটিশ বাঙালি নতুন প্রজন্ম। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন ওয়াসিফা নাজ, ওয়ারিজিয়া আয়াত রিসানা, তাজরিন রহমান, তাইজিন রহমান তুরহান, তেহজিব জামান আজমী, রিসাত মেখ, রাইসা শেখ, কাজী আয়ান তাইয়ব ও মাহমিতা বিনতে সাজ্জাদ। নাটকটি পরিচালনায় ছিলেন লেখক জিয়াউর রহমান সাকলায়েন।  

কমিউনিটি এর আরও খবর

img

‘আই হেয়ার হামিং’নাটকে মুক্তিযুদ্ধ’র গল্প ধ্বনিত

প্রকাশিত :  ০৫:৪৩, ২৫ নভেম্বর ২০২৬

লন্ডন, ২১ নভেম্বর: ‘আই হেয়ার হামিং’নাটকে মুক্তিযুদ্ধ’র গল্প ধ্বনিত হয়েছে। ‘এ সিজন অব বাংলা ড্রামা’র নাটোৎসবে ‘রেশাম কালেক্টিভ’ মঞ্চস্থ করেছে এ নাটক। আনিকা ওয়াদুদ’র লেখা নাটক মুক্তিযুদ্ধ নিয়ে গল্প ছিল দর্শকমহলে  কৌতুহলোদ্দীপক।  পরিচালনায় ছিলেন  লেখক আনিকা ওয়াদুদ। সহকারি পরিচালক ছিলেন মাহিরা রাফি চৌধুরী ও সাদিয়া আঞ্জুম। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন আমির হামজা,তাসমিয়া তাহিয়া, আফসার আলী, আনিসুর রহমান, আনজুম হোসেন। 

ব্রিটিশ বাঙালি নতুন প্রজন্ম নাটকে যেভাবে অভিনয় করেছেন, সেভাবে দর্শক সারিতেও ছিল ব্রিটিশ বাঙালি নতুন প্রজন্ম। হল ভর্তি দর্শক নাটক উপভোগ করেন। নাটকের চরিত্রায়নে উঠে আসে মুক্তিযুদ্ধের গল্প যেমন, তেমনি উঠে আসে বাংলাদেশ এবং ব্রিটিশ বাঙালি তরুণ প্রজন্ম, মুক্তিযুদ্ধে তাদের অংশগ্রহণ, প্রেম, মাতৃভাষা বাংলা, সর্বোপরি দেশপ্রেম এবং পূর্বপুরুষের ত্যাগের কথা। বিলাতবাসী হয়েও দেশকে শত্রুমুক্ত করার লড়াইয়ে অংশগ্রহণ হয়ে ওঠে সেতুবন্ধন। সিলেটী ডায়লগসহ ইংরেজি ভাষার ব্যবহার নাটকে ব্রিটিশবাঙালি সাংস্কৃতিক আবহ ছিল নাটকের অন্যতম প্রাণ। ছোট ছোট সিলেটী ডায়লগ বা সংলাপ হাস্যরসের সৃষ্টি করে। মায়ের সাথে বাংলাদেশে যাওয়া, বাংলাদেশের উষ্ণ আবহাওয়ায় প্রথমে মানিয়ে না নিতে পারা, নানির স্মৃতি, পরে বাংলাদেশী তরুণের সাথে প্রেমে জড়িয়ে যাওয়া ছিল কৌতুহলের। এক পর্যায়ে মুক্তিযুদ্ধ শুরু হলে যুদ্ধে জড়িয়ে যাওয়া গল্পকে নতুন মাত্রায় নিয়ে যায়। 

উল্লেখ্য, বাংলাদেশের একাত্তরের মহান মুক্তিযু্দ্ধের ইতিহাসকে ব্রিটিশ বাঙালিসমাজে সাহিত্য, সাংস্কৃতিকচর্চায় তুলে ধরা নৈতিক দায়িত্ব। ‘আই হেয়ার হামিং’ নাটক এ ধারায় অন্যতম সংযোজন। ছবি:  রেহান জামিল

কমিউনিটি এর আরও খবর