img

সম্পদ বেড়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৩ কোম্পানির

প্রকাশিত :  ১৩:০৮, ১৬ সেপ্টেম্বর ২০২২

সম্পদ বেড়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৩ কোম্পানির

জনমত ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের ২৩টি কোম্পানির মধ্যে ২২টির সর্বশেষ আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। (জুলাই’২১-মার্চ’২২) নয় মাসের প্রতিবেদন অনুযায়ী জ্বালানি খাতের ১৩টি কোম্পানির সম্পদমূল্য বেড়েছে। যার কারণে এই কোম্পানিগুলোর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তথ্য বিশ্লেষণ করে এমন তথ্য জানা গেছে।

অন্যদিকে, সম্পদ মূল্য কমেছে ৯টি কোম্পানির। আর একটি কোম্পানি ঠিকভাবে প্রতিবেদন প্রকাশ না করায় কোম্পানিটির আর্থিক বিবরনীর তথ্য পাওয়া যায়নি।

জ্বালানি খাতের সম্পদমূল্য বৃদ্ধির পাওয়া ১৩টি কোম্পানির মধ্যে রয়েছে ডরিন পাওয়ার, মেঘনা পেট্রোলিয়াম,বারাকা পাওয়ার, বারাকা পতেঙ্গা, পাওয়ার গ্রিড, শাহাজীবাজার, লিন্ডে বিডি, এনার্জিপ্যাক, পদ্মা ওয়েল, লুব-রেফ, ইউনাইটেড পাওয়ার, তিতাস গ্যাস এবং যমুনা অয়েল লিমিটেড।

কোন কোম্পানির আয় বাড়লে সে কোম্পানির এশয়ার প্রতি সম্পদমূল্যও বাড়ে। জ্বালানি খাতের এই ১৩টি কোম্পানির শেয়ার প্রতি আয় বেড়েছে, যার কারণে এই কোম্পানিগুলোর শেয়ার প্রতি সম্পদমূল্যও বেড়েছে। কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে এমন তথ্যই জানা গেছে।

জানা গেছে, এছাড়াও কোম্পানিগুলোর সম্পদকে পূণর্মূল্যানে দেখা যায় কোম্পানিগুলোর সম্পদমূল্য বেড়েছে। কয়েকটি কোম্পানির সম্পদ পূণর্মূল্যায়নে সম্পদের মূল্য বিবরণীতে এমন তথ্যই উঠে এসেছে। যার দ্বারা কোম্পানিগুলোর শেয়ার প্রতি সম্পদমূল্য বৃদ্ধি পাচ্ছে।

আর্থিক প্রোপাইল বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে:

কোম্পানির নাম

জুলাই’২১-মার্চ’২২

জুলাই’২০-মার্চ’২১

ডরিন পাওয়ার

৫১.০৮

৪৩.২২

মেঘনা পেট্রোলিয়াম

১৭৯.১০

১৫৯.৯০

বারাকা পাওয়ার

২২.৮৯

২০.৯১

বারাকা পতেঙ্গা

৩০.৯৬

২৮.৪৮

পাওয়ার গ্রিড

১৩২.৭৪

১২২.১৬

শাহাজীবাজার

৩৯.৫৯

৩৬.৫৮

লিন্ডে বিডি

৩৭৫.৫০

৩৫৭.১৭

এনার্জিপ্যাক

৬০.৫০

৫৭.৭২

পদ্মা ওয়েল

১৭২.৭৫

১৬৮.৪১

১০

লুব-রেফ

৩৭.২৫

৩৬.৪৫

১১

ইউনাইটেড পাওয়ার

৫৬.৫২

৫৬.১৮

১২

তিতাস গ্যাস

৭২.৮২

৭২.৫৭

১৩

যমুনা অয়েল

১৮০.৯৯

১৮০.৮৪


img

৯৪.৭০ শতাংশ পোশাক কারখানায় বোনাস পরিশোধ : বিজিএমইএ

প্রকাশিত :  ০৮:১৬, ২৫ মে ২০২৬

ঢাকা ও চট্টগ্রামে ২ হাজার ১৩৩টি চালু কারখানার মধ্যে ২ হাজার ২১টি পোশাক কারখানা ঈদ বোনাস পরিশোধ করেছে কর্তৃপক্ষ। আজ সোমবার (২৫ মে) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিজিএমইএ।

বিজিএমইএ’র দেয়া তথ্যে বলা হয়, ঢাকা ও চট্টগ্রামে চালু রয়েছে মোট ২ হাজার ১৩৩টি কারখানা। যার মধ্যে ঢাকায় ১ হাজার ৭৯৪টি ও চট্টগ্রামে ৩৪০টি।

এপ্রিলের বেতন পরিশোধ করেছে ২ হাজার ১১৭টি কারখানা, যা শতকরা ৯৯ দশমিক ২০ শতাংশ। এর মধ্যে রয়েছে ঢাকার ১ হাজার ৭৮৩টি ও চট্টগ্রামের ৩৩৪টি কারখানা।

ঈদ বোনাস পরিশোধ করেছে মোট ২ হাজার ২১টি কারখানা, যা শতকরা ৯৪ দশমিক ৭০ শতাংশ। এর মধ্যে রয়েছে ঢাকার ১ হাজার ৭০৯টি ও চট্টগ্রামের ৩১২টি কারখানা।

এ ছাড়া মে মাসের অগ্রিম বেতন পরিশোধ করেছে মোট ৭৬৭টি কারখানা, যা শতকরা ৩৫ দশমিক ৯৪ শতাংশ।

এদিকে, ২৪ মে ঢাকা ছেড়েছে ১০৮টি পোশাক কারখানার কর্মীরা।

২৫ ও ২৬ মে ঢাকা ছাড়বে যথাক্রমে ৬৬৪টি ও ৭৭১টি পোশাক কারখানার কর্মী। আর আগামী ২৭ মে ২৫১টি পোশাক কারখানার কর্মীরা ঢাকা ছাড়বে।