img

তিস্তা অভিমুখে বিএনপির কর্মসূচি ঘোষণা

প্রকাশিত :  ১৮:৩৭, ১১ ফেব্রুয়ারী ২০২৫

তিস্তা অভিমুখে বিএনপির কর্মসূচি ঘোষণা

তিস্তার নদীর পানি বণ্টন ও নদীর প্রকল্প বাস্তবায়নের দাবিতে কর্মসূচি দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। ১৭ ও ১৮ ফেব্রুয়ারি দিন-রাত তিস্তার তীরবর্তী অঞ্চলে অবস্থান কর্মসূচি পালিত হবে। 

রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন, এই অবস্থান কর্মসূচি উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিস্তা নদীবর্তী এলাকার বাসিন্দারা বরাবরই অভিযোগ করছেন, নদীটির অন্তত ১১৫ কিলোমিটার এলাকার প্রায় কোথাও পানি নেই। প্রতিবছর বর্ষায় নদীটির ক্ষতি হয় এক লাখ কোটি টাকার উপর। সম্প্রতি রংপুরে স্থানীয়ভাবে প্রতিবাদ কর্মসূচিতেও এ বিষয়টি উল্লেখ করা হয়েছে। স্থানীয়রা মনে করেন, ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে একতরফাভাবে তিস্তার পানি প্রত্যাহার করে নিচ্ছে। শুষ্ক মৌসুমে উত্তরাঞ্চল মরুভূমিতে পরিণত হয়। তবে কর্মসূচি দলীয়ভাবে না করে নতুন ব্যানারে করার মধ্য দিয়ে বিএনপি কী বার্তা দিতে চায়, সেটিও উঠে আসবে এই কর্মসূচিতে, এমন মনে করছেন কেউ কেউ।

জানা যায়, এর আগে ২০১৪ সালের ২২ এপ্রিল তিস্তা ইস্যুতে ঢাকা থেকে লংমার্চ করেছিল বিএনপি। নীলফামারীর ডালিয়া ব্যারেজ অভিমুখে লংমার্চ যাত্রা শুরু হয়ে ডালিয়ায় তিস্তা ব্যারেজের কাছে সমাবেশের মধ্য দিয়ে ২ দিনের কর্মসূচি শেষ হয়েছিল তখন।


img

লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত :  ১৭:১৫, ১৬ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ১৭:৪৪, ১৬ এপ্রিল ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবানন ও ইসরাইলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু হতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আমি সদ্য লেবাননের অত্যন্ত সম্মানিত প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে চমৎকার আলোচনা করেছি।’

তিনি আরও বলেন, ‘দুই নেতা তাদের দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সময় বিকাল (বৃহস্পতিবার) ৫টা থেকে আনুষ্ঠানিকভাবে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু করতে সম্মত হয়েছেন।’

ট্রাম্প জানান, ৩৪ বছর পর প্রথমবারের মতো মঙ্গলবার ওয়াশিংটনে দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে বসেন। ওই বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপস্থিত ছিলেন।

তিনি বলেন, স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনকে ইসরাইল ও লেবাননের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন।

পোস্টের শেষে ট্রাম্প বলেন, ‘বিশ্বজুড়ে ৯টি যুদ্ধ সমাধান করা আমার জন্য সম্মানের বিষয় ছিল, আর এটিই হবে আমার দশম—চলুন, এটি সম্পন্ন করি।’

সূত্র: আল-জাজিরা


জাতীয় এর আরও খবর