img

গ্রামবাসীকে ১০ লাখ টাকা অর্থ সহায়তা দিলেন হামজা

প্রকাশিত :  ০৭:৪৮, ১৯ মার্চ ২০২৫

 গ্রামবাসীকে ১০ লাখ টাকা অর্থ সহায়তা দিলেন হামজা

বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা ইংলিশ লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী হবিগঞ্জের বাহুবলের নিজ গ্রাম স্নানঘাটের কিছু লোকের মাঝে অর্থ সহায়তা দিয়েছেন।

মঙ্গলবার বিকেলে তিনি এলাকার দেড় শতাধিক মানুষের মধ্যে প্রায় ১০ লাখ টাকা বিতরণ করেন। এ সময় হামজার বাবা দেওয়ান মুর্শেদ চৌধুরীসহ পরিবারের অন্যরা উপস্থিত ছিলেন।

হামজা নিজ অর্থায়নে গ্রামে এতিমখানা ও মাদ্রাসা নির্মাণ করেছেন। বিনামূল্যে সেখানে এতিম শিক্ষার্থীদের পড়া-শোনার সুযোগে করে দিয়েছেন। এদিন বিকেলে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন তিনি।

হামজার বাবা মুর্শেদ চৌধুরী জানান, প্রতি বছরই হামজা গ্রামের অসহায়দের জন্য অর্থ সহায়তা পাঠায়। মসজিদ, মাদ্রাসা ও দরিদ্রদের সহায়তা করতে পছন্দ করে হামজা। নিজ অর্থায়নে মাদ্রাসা ও এতিম খানা পরিচালনা করছে সে।

সিলেটের খবর এর আরও খবর

img

সাতছড়িতে নিখোঁজের ৪ দিন পর ঝুলন্ত অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

প্রকাশিত :  ০৬:৩৪, ২১ এপ্রিল ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকার বাংলাটিলা লাইনে মনি মুন্ডা (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে চুনারুঘাট থানা পুলিশ। তিনি গত ১৫ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন।

রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় জসিম নামে এক চা শ্রমিক পাহাড়ি জঙ্গলের একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে তিনি বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও বাগান পঞ্চায়েতকে জানান। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রাত আনুমানিক ১২টার দিকে মরদেহ উদ্ধার করে।

‎মনি মুন্ডার বাড়ি সাতছড়ি চা বাগানের ৪নং পাইকপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাংলাটিলা লাইনে।

পারিবারিকভাবে জানা যায়, তার স্বামী দীর্ঘদিন ধরে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী এবং তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।


সিলেটের খবর এর আরও খবর