img

কুশিয়ারা নদীতে মিলল নি খোঁ জ যুবকের নিথর দেহ

প্রকাশিত :  ১১:৫৭, ০৬ মে ২০২৫

কুশিয়ারা নদীতে মিলল নি খোঁ জ যুবকের নিথর দেহ

সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে ডুব দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ফুলেস মিয়া (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) দুপুরে কুশিয়ারা নদীর রেল ব্রিজ এলাকা থেকে মরদেহটি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ফুলেস মিয়া উপজেলার ১নং ইউনিয়নের পিটাইটিকর গ্রামের ওমর মিয়ার ছেলে।

এর আগে মঙ্গলবার সকালে কুশিয়ারা নদীতে ডুব দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন ফুলেস মিয়া।

জানা যায়, পেশায় মৎস্যজীবী ফুলেস মিয়া, সুবেল মিয়া ও রাজন মিয়া প্রতিদিনের মত ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর রেল ব্রিজের নিচে পাথরের স্তূপে ডুব দিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। একটা সময় নদী থেকে সুবেল ও রাজন উঠে আসলেও ফুলেস মিয়া উঠে আসেন নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কাজে নামে। পরে সিলেটে থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজে নামে।ফায়ার সার্ভিসের টিম লিডার শফিকুল ইসলাম বলেন, ফুলেস মিয়া ডুব দিয়ে পানির নিচে যাওয়ার পর কোন কারণে পাথরে আটকে যান, তার হাত ও শরীর কিছু অংশ পাথরের নিচে ছিল।

ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো মনিরুজ্জামান জানান, এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

সিলেটের খবর এর আরও খবর

img

সিলেট নগরভবনে সুধী সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত :  ০৭:০৯, ০২ মে ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান নগরভবনে সিলেট সিটি করপোরেশন আয়োজিত সুধি সমাবেশে যোগ দিয়েছেন।

আজ শনিবার বেলা সোয়া ১১ টার দিকে তিনি সুধি সমাবেশে যোগ দেন। এতে স্বাগত বক্তব্য রাখেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার।

এরআগে সকাল ১১ টায় নগরের চাঁদনীঘাট এলাকায় সিলেটের জলাবদ্ধতা ও বন্যা নিরসন এবং নগরের সৌন্দর্যবর্ধন প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

তুমুল বৃষ্টির মধ্যে সকাল ১০টার সিলেটে এসে পৌছেন প্রধানমন্ত্রী।

এরপর তিনি যান সুফিসাধক হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করার কথা আছে প্রধানমন্ত্রীর। এরপর বেলা তিনটায় সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু ও কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন। বিকেল পাঁচটায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় এক সভায় যোগ দিয়ে তিনি ঢাকায় ফিরবেন।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াও গোয়েন্দা সংস্থাগুলো মাঠে কাজ করছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট, নজরদারি এবং প্রটোকল অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর দায়িত্বগ্রহণের পর এটাই তার প্রথম সিলেট সফর।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সিলেট নগরের প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও স্থাপনাগুলো নতুন করে সাজানো হয়েছে। রাস্তা মেরামত, সড়কের ডিভাইডারে সৌন্দর্যবর্ধনকারী বৃক্ষরোপণ, নতুন রং করাসহ নগরকে একবারে ঝকঝকে রূপ দেয়া হয়েছে। নগর থেকে অপ্রয়োজনীয় ব্যানার-ফেস্টুনও অপসারণ করে নিয়েছে সিলেট সিটি করপোরেশন।

সিলেটের খবর এর আরও খবর