img

জগন্নাথপুরে বৃষ্টিতে ডুবছে পাকা ধান, হাওরজুড়ে হাহাকার

প্রকাশিত :  ০৯:২২, ২৯ এপ্রিল ২০২৬

 জগন্নাথপুরে বৃষ্টিতে ডুবছে পাকা ধান, হাওরজুড়ে হাহাকার

উজান থেকে আসা ঢল ও টানা বৃষ্টিতে সুনামগঞ্জের জগন্নাথপুরের বিভিন্ন হাওরের পাকা ধান ডুবে গেছে। গতকাল সোমবার ও আজ মঙ্গলবার হওয়া বৃষ্টিতে তলিয়ে গেছে এ ধান। ফলে হাওরজুড়ে কৃষকদের মধ্যে হাহাকার দেখা গেছে।

নলুয়ার হাওরের দাসনোওয়াগাঁও গ্রামের কৃষক সারদা চরন দাস জানান, তিনি ১৬ কেদার জমি আবাদ করেছিলেন। মাত্র এক কেদার জমির ফসল তুলতে পেরেছেন। গত দুই দিনের টানা বৃষ্টিতে সব জমি তলিয়ে গেছে। কৃষি শ্রমিক সংকট থাকায় তিনি অনেক চেষ্টা করেও ফসল ঘরে আনতে পারেননি।

তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘আমার সব শেষ হয়ে গেল। বোরো ফসলের ওপর নির্ভরশীল আমার পরিবার। ধারদেনা করে জমি আবাদ করেছিলাম। এখন সারাবছর কীভাবে চলব?’

কথা হয় সাবেক চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সদস্য রনধির দাস নান্টুর সঙ্গে। তিনি জানান, নলুয়ার হাওরের অধিকাংশ জমির ফসল তুলতে পারেননি কৃষকরা। শুরুতেই জলাবদ্ধতা, শ্রমিক সংকট ভুগতে হয়। গত দুই দিনের অব্যাহত বৃষ্টিতে নিম্নাঞ্চলের সব জমি তলিয়ে গেছে। ধারণা কমপক্ষে দেড়-দুই হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে।

নলুয়ার হাওরের কৃষক এখলাছ মিয়া, মধু মিয়া, গৌরাঙ্গ দাস, হরিন্দ্র দাস বৃষ্টিতে তাদের ফসল তলিয়ে যাওয়ার কথা জানিয়ে বলেন, পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় ভারী বৃষ্টিতে ফসল ডুবে গেছে। হাওরের ফসল রক্ষা বাঁধ এবার মরণফাঁদ হয়ে দেখা দিয়েছে।

এ দিকে অতিবৃষ্টিতে জগন্নাথপুরের মইয়া ও পিংলার হাওরসহ উপজেলার বিভিন্ন হাওরে আধা-পাকা ধান ডুবে যাচ্ছে।

জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ বলেন, নলুয়ার হাওরের ৫০ ভাগ জমির ধান কাটা শেষ। জলাবদ্ধতা ও শ্রমিক সংকটের কারণে বহু কৃষক ধান তুলতে বেগ পাচ্ছেন। এরই মধ্যে টানা বৃষ্টিতে ফসলের কিছু ক্ষতি করছে। তবে এখনই ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। নৌকা দিয়ে ধান তোলার চেষ্টা চলছে। এ বছর জগন্নাথপুর উপজেলায় ২০ হাজার ৪০০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে বলে তিনি জানান।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন বলেন, ‘আমি হাওরে আছি। কৃষকদের কীভাবে সহায়তা করা যায় সেই চেষ্টা করছি।

সিলেটের খবর এর আরও খবর

img

শান্তিগঞ্জে গাছের সাথে মোটর সাইকেলের ধাক্কা, ৭ম শ্রেণির ছাত্র নিহত

প্রকাশিত :  ১০:৩৭, ১২ মে ২০২৬

সুনামগঞ্জের শান্তিগঞ্জের ডবর-জগন্নাথপুর সড়কে দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

সোমবার বিকাল সাড়ে ৪ টায় থানা এলাকার দরগাপাশা ইউনিয়নের সিচনী ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।। নিহত নিরব মিয়া (১৫) দরগাপাশা ইউনিয়নের ইসলামপুর গ্রামের তাদির ইসলামের পুত্র এবং আহত সাকিবুর ইসলাম(১৫) একই গ্রামের সফিকুল ইসলামের পুত্র। নিহত নিরব মিয়া ও সাকিবুর ইসলাম আক্তাপাড়া মাদরাসার ৭ শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার(১১ মে) বিকাল সাড়ে ৪ টায় নিহত নিরব মিয়া তাহার চাচার মোটর সাইকেলযোগে সহপাঠি সাকিবুল ইসলামকে সাথে নিয়ে ডাবর-জগন্নাথপুর সড়কে মোটর সাইকেল চালিয়ে পাগলা বাজারে যায়। পাগলা বাজার থেকে ফেরার পথে পথিমধ্যে সিচনী ব্রিজ এলাকায় দ্রুত ও বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালিয়ে নিয়ন্ত্রন হারায় এবং রাস্তায় পাশে থাকা গাছের সাথে স্বজোরে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেরই নিরব মিয়া মাথায় আঘাত পেয়ে মৃত্যুবরণ করে। মুমূর্ষ ও আহত অবস্থায় সাকিবুর রহমানকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন তার চাচা সাদেক মিয়া।

তাৎক্ষণিক খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশের এসআই সেলিম মিয়া ঘটনাস্থলে গিয়ে মৃত নিরব মিয়ার লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন । পরে লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

নিহত নিরবের বাবার চাচাতো ভাই সাদেক মিয়া জানান, নিরব মিয়া তার চাচার নতুন মোটর সাইকেল পরিবারের কাউকে না বলে বাড়ি থেকে পাগলা বাজার থেকে আসার পথে সিচনী ব্রিজ এলাকায় দ্রুত গতিতে মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে নিরব মারা যায়।

শান্তিগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক(এসআই) নোবেল সরকার বলেন, লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সিলেটের খবর এর আরও খবর