img

মৌলভীবাজারে জোরে বল করাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশিত :  ০৮:০৩, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

 মৌলভীবাজারে জোরে বল করাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে হত্যা

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় ঘড়গাঁও এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে তারেক (২২) নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে।

গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইফতারের আগমুহূর্তে উপজেলায় ঘড়গাঁও এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আতিক নিহত তারেকের সমবয়সী ও সম্পর্কে চাচা হন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ঘড়গাঁও এলাকার একটি মাঠে স্থানীয় যুবকরা মিলে ক্রিকেট খেলছিলেন। খেলার একপর্যায়ে জোরে বল করাকে কেন্দ্র করে তারেকের সঙ্গে আতিকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তারেককে এলোপাথাড়ি ছুরিকাঘাত করেন আতিক। ছুরিকাঘাতে তারেক মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেটের খবর এর আরও খবর

img

সাতছড়িতে নিখোঁজের ৪ দিন পর ঝুলন্ত অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

প্রকাশিত :  ০৬:৩৪, ২১ এপ্রিল ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকার বাংলাটিলা লাইনে মনি মুন্ডা (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে চুনারুঘাট থানা পুলিশ। তিনি গত ১৫ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন।

রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় জসিম নামে এক চা শ্রমিক পাহাড়ি জঙ্গলের একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে তিনি বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও বাগান পঞ্চায়েতকে জানান। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রাত আনুমানিক ১২টার দিকে মরদেহ উদ্ধার করে।

‎মনি মুন্ডার বাড়ি সাতছড়ি চা বাগানের ৪নং পাইকপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাংলাটিলা লাইনে।

পারিবারিকভাবে জানা যায়, তার স্বামী দীর্ঘদিন ধরে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী এবং তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।


সিলেটের খবর এর আরও খবর