img

বিয়ানী বাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল এর জন্য বৃটেনের কার্ডিফে ফান্ড রাইজিং গালা ডিনারপার্টি সফলভাবে সম্পন্ন

প্রকাশিত :  ১৪:৩১, ০৩ মার্চ ২০২৬

বিয়ানী বাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল এর জন্য বৃটেনের কার্ডিফে ফান্ড রাইজিং গালা ডিনারপার্টি সফলভাবে সম্পন্ন

বাংলাদেশের বিয়ানী বাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল  ইউকে ভিত্তিক একটি দাতব্য সংস্থা যা বাংলাদেশের সুবিধাবঞ্চিত ক্যান্সার রোগীদের  চিকিৎসা  করার লক্ষ্যে নিষ্ঠা ও নিরলসভাবে কাজ করে চলছে। 

বিগত ১০ বছরে প্রায় তিন লক্ষ রুগীদের সেবা প্রদান করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতে সিলেটের ৪ টি জেলায় আর ও ইউনিট খোলার পরিকল্পনা রয়েছে বলে হাসপাতাল পরিচালনা কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন। 

বৃটেনের কার্ডিফ বাংলাদেশ সেন্টারে  কমিউনিটি লিডার শেখ মোহাম্মদ তাহির উল্লাহ সভাপতিত্বে এবং  বিশিষ্ট ব্যাবসায়ী আনা মিয়া,ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, এবং কমিউনিটি সংগঠক আলহাজ্ব আলী আকবর জেপির যৌথ পরিচালনায় 

অতিসম্প্রতি রোববার রাত্রে অনুষ্ঠিত ফান্ড রাইজিং গালা ডিনারপার্টিতে প্রধান অতিথি হিসেবে  হাসপাতালের চেয়ারম্যান সুহেল আহমদ খান, ও বিশেষ অতিথি হিসেবে ম্যানেজিং ডিরেক্টর ও সি ই ও শাহাব উদ্দিন, মাকেটিং ডিরেক্টর ফরহাদ হোসেন টিপু, 

ডেপুটি সিইও আল মামুনুর রশীদ হেলারী,ও  ফান্ডরেইজিং ডিরেক্টর আজিজুর রহমান ও ইউকে কো অর্ডিনেটর আজাদ হোসেন উপস্থিত থেকে 

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

সভায়  কার্ডিফ জালালিয়া মসজিদের ঈমাম ও খতীব মাওলানা আব্দুল মোক্তাদির সাহেব বিয়ানী বাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল এর ফাউন্ডার্স চেয়ার আলহাজ্ব শামসুদ্দিন খান সহ সকল অসুস্থ রুগীদের সুস্থতা কামনা সহ সমগ্র মুসলিম উম্মার সূখ শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া পরিচালনা করেন।

এই মানবিক ও মহতি পোগ্রামে  স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে কাউন্সিলার সালেহ আহমেদ, সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, সাংবাদিক মোস্তফা সালেহ লিটন, কমিউনিটি সংগঠক এম এ মালিক, ব্যাবসায়ী শাহ জাহান, মহিলা প্রতিনিধি শামিমা নাসরিন মিলি, গোলাম মর্তুজা,আহমেদ আলী, মুহিবুর ইসলাম মায়া, দিলাবর মিয়া, আলহাজ্ব আসাদ মিয়া, আব্দুল মতলিব হুমায়ুন, হাবিবুর রহমান, জালাল মিয়া,ও  ওলিউর রহমান আলো সহ কার্ডিফ, নিউপোট, সোয়ানসী, বৃস্টল থেকে আগত কমিউনিটি নানা শেণি পেশার  বিশিষ্টজনরা ও বক্তব্য রাখেন।

উল্লেখ্য গালা ডিনারে উপস্থিত সবাই  টেবিল বুকিং এর মাধ্যমে অনুদান প্রদান ও  এছাড়াও ১৬ জন লাইফ মেম্বার হওয়ার ঘোষনা দিয়ে বিয়ানী বাজার ক্যান্সার হাসপাতালের মানবিক ও মহতি প্রজেক্টের সাথে সম্পৃক্ত হওয়ায়  দানশীল ব্যাক্তিদেরকে  আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে প্রতিষ্ঠান এর আগামী দিনের পথচলায় সবার সহযোগিতা কামনা করেছেন। 

img

এনসিপিকে বাড়তি নারী আসন দিচ্ছে জামায়াত

প্রকাশিত :  ০৮:৫৯, ১৮ এপ্রিল ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দুইজনকে মনোনয়ন দিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সম্ভাব্য চূড়ান্ত তালিকায় রয়েছেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতু এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন

\r\n

দলটির একাধিক সূত্র জানিয়েছে, তাদের দলীয়ভাবে মনোনয়ন দেওয়া হতে পারে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২১ এপ্রিল, যাচাই-বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল।

জোটভিত্তিক বণ্টন অনুযায়ী বিএনপি ও তাদের মিত্রদের ৩৬টি, জামায়াতে ইসলামী ও তাদের জোটকে ১৩টি এবং স্বতন্ত্রদের জন্য একটি সংরক্ষিত নারী আসন নির্ধারিত হয়েছে। জামায়াতের নেতৃত্বাধীন জোটের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি আসনে বিজয়ী হওয়ায় ১টি সংরক্ষিত নারী আসন পাচ্ছে। সেই সাথে জামায়াতের সঙ্গে আলোচনা করে আরও একটি দাবি করেছে তারা। এর অংশ হিসেবে জামায়াত তাদের কোটা থেকে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতু এবং এনসিপির কোটায় কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিনকে মনোনয়ন দিতে যাচ্ছে দলটি।

এনসিপির একাধিক সূত্রমতে, সংরক্ষিত নারী আসনের জন্য দলের পক্ষ থেকে দুইজনকে সম্ভাব্য চূড়ান্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ডা. মাহমুদা মিতু ও মনিরা শারমিন। জামায়াতের কাছে আমরা একটি অতিরিক্ত আসন চেয়েছি, তারা রাজি হয়েছে। আমরা ২০ তারিখের মধ্যে চূড়ান্ত তালিকা দল থেকে আনুষ্ঠানিকভাবে দেব।

এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত ঢাকা পোস্টকে বলেছেন, ‘সংরক্ষিত নারী আসনের প্রার্থিতার ব্যাপারে দলের শীর্ষ পর্যায়ে এবং আমাদের জোটের সঙ্গে আলাপ-আলোচনা চলছে, এখনো চূড়ান্ত হয়নি। প্রার্থী হতে চেয়ে মনোনয়ন ফরম সংগ্রহ এবং সেগুলো যাচাই-বাছাইয়ের বিষয় রয়েছে, এসব প্রক্রিয়া চলমান রয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম মেনেই আমরা প্রার্থিতার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। সময় হলে দলের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।’

এদিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ঢাকা পোস্টকে বলেছেন, ‘জামায়াতে ইসলামী ও তাদের জোটের ১৩টি সংরক্ষিত নারী আসনের মধ্যে একটি এনসিপি পাবে। জোটের কারণে এনসিপিকে আরও একটি বাড়তি নারী আসন দেওয়া হবে। জাগপাকে একটি আসন দেওয়া হবে। এ ছাড়া জুলাই যুদ্ধে নিহত একজন শিশুর মাকে আমরা মনোনয়ন দিচ্ছি।’


জাতীয় এর আরও খবর