img

ইরানে ঢুকেছে হাজার হাজার কুর্দি যোদ্ধা, সরকার পতনে স্থল অভিযান শুরু

প্রকাশিত :  ০৫:৩০, ০৫ মার্চ ২০২৬
সর্বশেষ আপডেট: ০৭:২৭, ০৫ মার্চ ২০২৬

ইরানে ঢুকেছে হাজার হাজার কুর্দি যোদ্ধা, সরকার পতনে স্থল অভিযান শুরু

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ বৃহস্পতিবার (৫ মার্চ) ষষ্ঠ দিনে গড়িয়েছে। এদিকে ইরানের বিরুদ্ধে লড়াইয়ে যুক্ত হয়েছে মার্কিন সমর্থিত কুর্দি যোদ্ধারা। ইতোমধ্যে তারা ইরানের সীমান্ত অতিক্রম করে দেশটির বাহিনীর বিরুদ্ধে স্থল অভিযান শুরু করেছে। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। বিষয়টি জানিয়েছে জেরুজালেম পোস্ট ও ফক্স নিউজ।

জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, ইরাক-ইরান সীমান্তবর্তী অঞ্চল থেকে পরিচালিত ইরানি কুর্দি গোষ্ঠীগুলো তেহরানে স্থল অভিযানে অংশ নিয়েছে। এই গোষ্ঠীর হাজার হাজার যোদ্ধা।  

সাম্প্রতিক দিনগুলোতে কুর্দি যোদ্ধারা ইরানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিলো। তারা ইরানি বাহিনীকে চাপে ফেলতে এবং ইরানজুড়ে তাদের ছত্রভঙ্গ করার জন্য এই প্রস্তুতি নেয়। 

জেনিফার গ্রিফিন নামে একটি এক্স অ্যাকাউন্ট থেকে বলা হয়, মার্কিন কর্মকর্তারা সংবাদমাধ্যম ফক্স নিউজকে নিশ্চিত করেছেন যে কয়েক হাজার কুর্দি যোদ্ধা ইরানে ক্রস-বর্ডার স্থল হামলা শুরু করেছে।  

রিপোর্টে বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুর দিকে কুর্দি যোদ্ধারা ইরানের বাহিনীর বিরুদ্ধে স্থল অভিযান শুরু করেছে। তবে বুধবার যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ বলেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের অভ্যন্তরে বিদ্রোহীদের সশস্ত্র করছে না। তবে তিনি জানান, মার্কিন সরকারের অন্যান্য অংশও এতে জড়িত থাকতে পারে।

এ ছাড়া হোয়াইট হাউজে দেশটির প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট, ট্রাম্প প্রশাসন কুর্দি যোদ্ধাদের অস্ত্র দিতে সম্মত হয়েছে- এমন রিপোর্ট প্রত্যাখ্যান করেন। তবে তিনি বলেছেন, আমি এই ব্যাপারে মন্তব্য করতে পারি যে প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যে অনেক পার্টনার, মিত্র এবং নেতাদের সঙ্গে কথা বলেছেন। 

ক্যারোলিন লেভিট বলেন, ট্রাম্প উত্তর ইরাকে আমাদের ঘাঁটি সম্পর্কে কুর্দি নেতাদের সঙ্গে কথা বলেছেন। তবে ট্রাম্প কোনো পরিকল্পনায় সম্মত হয়েছেন বলে রিপোর্ট প্রকাশ হয়েছে তা পুরোপুরি মিথ্যা এবং এমনটি লেখা উচিত নয়। 

হরমুজ ইস্যু

img

ইরানের সুবিধাজনক অবস্থানকে ‘একটু চালাকি’ বললেন ট্রাম্প

প্রকাশিত :  ১৭:২১, ১৮ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ১৭:২৭, ১৮ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ নিয়ে গত কয়েক দিন ধরেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে টানাপোড়েন চলছে। এর মধ্যে প্রণালিটি পুনরায় বন্ধ করার ঘোষণা দিয়ে ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

আজ শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন বলে জানায় দ্য টাইমস অব ইসরাইল।

তবে একই সঙ্গে তিনি দাবি করেছেন যে, তেহরানের সঙ্গে আলোচনা ‘খুবই ভালোভাবে’ এগোচ্ছে।

ট্রাম্প বলেন, ‘তারা আবার এই প্রণালি বন্ধ করতে চেয়েছে। কিন্তু তারা আমাদের ব্ল্যাকমেইল করতে পারবে না। আমরা তাদের সঙ্গে কথা বলছি এবং আশা করছি দিনের শেষে এই বিষয়ে কিছু তথ্য পাওয়া যাবে।’

এদিকে শনিবার হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজের জন্য পুনরায় বন্ধের ঘোষণা দেওয়ার পর ট্রাম্প এই মন্তব্য করলেন।

তবে বর্তমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেও আলোচনার ওপর আস্থা প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘আলোচনা চমৎকার চলছে।’ তার এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, পর্দার অন্তরালে এখনো কূটনৈতিক প্রক্রিয়া সক্রিয় রয়েছে।

এর আগে পরস্পরবিরোধী প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করে ইরানি অধ্যাপক মোস্তফা খোশচেশম বলেন, ‘যুক্তরাষ্ট্র যত দিন এই আচরণ বজায় রাখবে, ইরান তত দিন যুদ্ধ চালিয়ে যাবে।’

তেহরানের বর্তমান পরিস্থিতি ও জনমানস সম্পর্কে খোশচেশম বলেন, ‘ইরানের সশস্ত্র বাহিনী এখন পুরোপুরি প্রস্তুত।

একই সঙ্গে সাধারণ মানুষও প্রতিরোধের পক্ষে। তার দাবি, লাখ লাখ মানুষ প্রতি রাতে রাজপথে নেমে এসে এই ‘প্রতিরোধ’ জারি রাখার দাবি জানাচ্ছে।

আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অধ্যাপক বলেন, ‘ইরান বিশ্বাস করে যে তারা বর্তমানে সুবিধাজনক অবস্থানে রয়েছে। ভবিষ্যতে যেকোনো ধরনের মুখোমুখি লড়াইয়ের ক্ষেত্রে তারা এই শ্রেষ্ঠত্ব বা আধিপত্য প্রমাণ করতে চায়।’


আন্তর্জাতিক এর আরও খবর