পারমাণবিক কর্মসূচি স্থগিতে রাজি ইরান, দাবি ট্রাম্পের
ইরান অনির্দিষ্টকালের জন্য পারমাণবিক কর্মসূচি স্থগিত রাখতে রাজি হয়েছে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি জানান, যুক্তরাষ্ট্র থেকে কোনো ফ্রোজেন ফান্ড বা আটকে থাকা অর্থও ইরান পাবে না।
\r\n
এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদসংস্থা ব্লুমবার্গ।
ব্লুম্বার্গ-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটাতে একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে যে সংঘাত শুরু করেছিল, সেই প্রেক্ষাপটেই এই চুক্তির অগ্রগতি হয়েছে।
এদিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত এবং ব্যবসার জন্য প্রস্তুত। কিন্তু ইরানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি কার্যকর ও বহাল থাকবে এবং তা চলবে যতক্ষণ না ইরানের সঙ্গে আমাদের লেনদেন শতভাগ সম্পূর্ণ হচ্ছে।
উল্লেখ্য, ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কিছু শর্ত সাপেক্ষে বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন।



















