img

ট্রাম্পের ‘অনুভূতির’ ভিত্তিতেই ইরানে হামলা: হোয়াইট হাউস

প্রকাশিত :  ০৬:৫৬, ০৫ মার্চ ২০২৬
সর্বশেষ আপডেট: ০৭:০৬, ০৫ মার্চ ২০২৬

ট্রাম্পের ‘অনুভূতির’ ভিত্তিতেই ইরানে হামলা: হোয়াইট হাউস
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলার সিদ্ধান্তের পক্ষে দীর্ঘ সাফাই গেয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। তিনি দাবি করেছেন, ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হামলার বিষয়ে প্রেসিডেন্টের ‘এক ধরনের অনুভূতি’ তৈরি হয়েছিল এবং সেই প্রেক্ষাপটেই এই অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ক্যারোলিন লিভিট জানান, প্রেসিডেন্টের মনে হয়েছিল, ইরান যেকোনো সময় যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থের ওপর আঘাত হানতে পারে। লিভিট বলেন, ‘এই সব বিষয় বিবেচনা করেই প্রেসিডেন্ট “অপারেশন এপিক ফিউরি” শুরুর সিদ্ধান্ত নিয়েছিলেন।’
গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করে হোয়াইট হাউসের এই মুখপাত্র বলেন, সংবাদমাধ্যমের উচিত প্রশাসনের কর্মকর্তাদের বক্তব্য সঠিকভাবে তুলে ধরা। কেবল ‘তারা অন্যের বিরোধিতা করছে’—এভাবে ঢালাও মন্তব্য না করে প্রকৃত প্রেক্ষাপট নিয়ে প্রতিবেদন করা প্রয়োজন।
হামলার যৌক্তিকতা ব্যাখ্যা করে লিভিট আরও বলেন, ‘এই ধরনের সিদ্ধান্তগুলো কোনো শূন্যস্থান থেকে নেওয়া হয় না।’ তিনি দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্প শুরুতে ইসরায়েলকে সঙ্গে নিয়েই এই হামলা চালাতে চেয়েছিলেন। লিভিটের মতে, বর্তমান পরিস্থিতিতে এটি একটি সঠিক এবং কার্যকর সিদ্ধান্ত হিসেবেই প্রমাণিত হয়েছে।
উল্লেখ্য, ইরানের ওপর মার্কিন এই আকস্মিক হামলা বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। ওয়াশিংটন এই অভিযানকে আত্মরক্ষামূলক বললেও আন্তর্জাতিক বিশ্লেষকদের অনেকেই বিষয়টিকে ভিন্ন চোখে দেখছেন।
img

হরমুজ প্রণালি খুলে দিল ইরান, নমনীয় বার্তা ট্রাম্পের

প্রকাশিত :  ১৬:৩১, ১৭ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ১৬:৩৫, ১৭ এপ্রিল ২০২৬

লেবাননের ১০ দিনের চলমান যুদ্ধবিরতির মধ্যেই বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত করে দিয়েছে ইরান। ফলে এই প্রণালি দিয়ে এখন সব বাণিজ্যিক জাহাজ অবাধে চলাচল করতে পারবে।

তবে প্রণালিটিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘সমঝোতার প্রক্রিয়াটি খুব দ্রুত শেষ হওয়া উচিত।’

আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্টে এ কথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

সেখানে তিনি বলেছেন, লেবাননের যুদ্ধবিরতির মধ্যে হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত। লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতির সময়ে এই প্রণালি দিয়ে সব বাণিজ্যিক জাহাজ অতিক্রম করতে পারবে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘হরমুজ প্রণালি এখন সম্পূর্ণ খোলা এবং ব্যবসার জন্য প্রস্তুত। তবে ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ (নেভাল ব্লকেড) বহাল থাকবে।

এ বিষয়ে তিনি আরো বলেন, ‘আলোচনার বেশিরভাগ বিষয় ইতিমধ্যে সমঝোতায় পৌঁছেছে। ফলে পুরো প্রক্রিয়াটি খুব দ্রুত শেষ হওয়া উচিত।’

এর আগে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা ইরানের অন্যতম দাবি ছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার রাতে লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন।

আন্তর্জাতিক এর আরও খবর