img

ইরানের পরবর্তী শীর্ষ নেতা নির্বাচনে নিজের ভূমিকা চান ট্রাম্প

প্রকাশিত :  ২০:৩৭, ০৫ মার্চ ২০২৬

ইরানের পরবর্তী শীর্ষ নেতা নির্বাচনে নিজের ভূমিকা চান ট্রাম্প

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যুর পর দেশটির পরবর্তী উত্তরসূরি নির্বাচনে ব্যক্তিগতভাবে যুক্ত হতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়ায় তাকে ব্যক্তিগতভাবে যুক্ত থাকতে হবে। অন্যথায় ইরান যদি যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে নতুন নেতা নির্বাচনের চেষ্টা করে, তাহলে তা ‘সময় অপচয়’ হবে বলেও মন্তব্য করেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা খামেনিকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে—এ বিষয়টি তিনি অবগত। তবে এমন সিদ্ধান্ত তিনি মেনে নেবেন না বলেও স্পষ্ট করে দেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের ভাষায়, “খামেনির ছেলে দুর্বল। ইরানের পরবর্তী নেতা নির্বাচনের প্রক্রিয়ায় আমাকে যুক্ত থাকতে হবে।”

তিনি আরও বলেন, ইরানের নতুন নেতৃত্ব যদি আগের নীতির ধারাবাহিকতা বজায় রাখে, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যতে আবারও সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে।

মুজতবা খামেনিকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, “খামেনির ছেলে আমার কাছে অগ্রহণযোগ্য। আমরা এমন একজন নেতাকে দেখতে চাই, যিনি ইরানে সমৃদ্ধি এবং শান্তি নিশ্চিত করবেন।”

এর আগে থেকেই আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে—ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে তার ছেলে মুজতবা খামেনির নাম সামনে আসছে। তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি তেহরান।


আন্তর্জাতিক এর আরও খবর

img

ইরান যুদ্ধ : যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ

প্রকাশিত :  ১০:২৭, ২৯ এপ্রিল ২০২৬

ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি এবং এর প্রভাবে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় যুক্তরাষ্ট্রে জ্বালানি গ্যাস ও পেট্রোলজাত গ্যাসোলিনের দাম বেড়েছে। বর্তমানে দেশটিতে প্রতি গ্যালন (৩ দশমিক ৭৮ লিটার) গ্যাস-গ্যাসোলিনের গড় মূল্য দাঁড়িয়েছে ৪ দশমিক ১৮ ডলার।

যুক্তরাষ্ট্রে গ্যাস-গ্যাসোলিনের এই দাম গত চার বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে দেশটিতে গ্যাসের দাম ৪ ডলারের বেশি উঠেছিল ২০২২ সালের ফেব্রুয়ারির শেষের দিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর। সেবার প্রতি গ্যালন গ্যাস বিক্রি হয়েছিল ৪ দশমিক ১৫ ডলারে।

এক বছর আগেও যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন গ্যাস-গ্যাসোলিন বিক্রি হয়েছে ৩ দশমকি ১৫ ডলারে।

যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যে অবশ্য গ্যাসের দাম সমান নয়। যেসব রাজ্যে তেল কিংবা গ্যাসের খনি আছে, যেমন টেক্সাস— সেসব রাজ্যে প্রতি গ্যালন গ্যাস বা গ্যাসোলিনের দাম প্রতি গ্যালন ৩ দশমিক ৭৮ ডলার। আবার যেসব রাজ্যে খনি নেই— যেমন ক্যালিফোর্নিয়া— সেসব রাজ্যে প্রতি গ্যালন গ্যাসোলিন ৫ দশমিক ৯৬ ডলারেও বিক্রি হচ্ছে।

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের জেরে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেছে ইরান। বিশ্বের এক পঞ্চমাংশ জ্বালানি পণ্য এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়।

যুদ্ধ শুরুর আগে হরমুজ দিয়ে প্রতিদিন গড়ে ১২০ থেকে ১৪০টি বাণিজ্যিক জাহাজ চলাচল করত; কিন্তু ইরানি অবরোধের জেরে বর্তমানে এই প্রণালি দিয়ে প্রতিদিন চলাচল করছে গড়ে ৮ থেকে ১০টি জাহাজ।

সূত্র : দ্য গার্ডিয়ান, গাল্ফ নিউজ

আন্তর্জাতিক এর আরও খবর