img

হোটেলের অতিথি সেজে ট্রাম্পকে হত্যার অপেক্ষায় ছিলেন শিক্ষক অ্যালেন

প্রকাশিত :  ০৬:২৪, ২৬ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ০৬:৩৬, ২৬ এপ্রিল ২০২৬

হোটেলের অতিথি সেজে ট্রাম্পকে হত্যার অপেক্ষায় ছিলেন শিক্ষক অ্যালেন

ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনায় কোল টমাস অ্যালেন নামের এক সন্দেহভাজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৩১ বছর বয়সী কোল ক্যালিফোর্নিয়ার টরেন্স এলাকার বাসিন্দা এবং পেশায় শিক্ষক বলে জানিয়েছে ডেইলি মেইল।  

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনের কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি পাওয়া গেছে। 

ধারণা করা হচ্ছে, ঘটনাস্থল হিলটন হোটেলের একজন অতিথি ছিলেন কোল টমাস।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানের নিরাপত্তা চৌকি ভেঙে ভেতরে ঢোকার পরপরই তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও হামলার অভিযোগ আনা হয়েছে।

ঘটনার পর প্রকাশিত ছবিতে দেখা যায়, তাকে মেঝেতে উপুড় করে ফেলে রাখা হয়েছে এবং কর্মকর্তারা তাকে নিয়ন্ত্রণে নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সংবাদ সম্মেলনে তাকে ‘অসুস্থ’ হিসেবে বর্ণনা করেন।

তার সঙ্গে কেউ যুক্ত ছিলনা বলেও ধারণা করা হচ্ছে। 

ওয়াশিংটনের ফেডারেল প্রসিকিউটর জিনিন পিরো জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহারের দুটি এবং ফেডারেল কর্মকর্তার ওপর বিপজ্জনক অস্ত্র দিয়ে হামলার একটি অভিযোগ আনা হয়েছে। সোমবার তাকে আদালতে হাজির করা হবে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরো অভিযোগ আনা হতে পারে বলেও জানান তিনি।

মেট্রোপলিটন পুলিশ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান জেফরি ক্যারল বলেন, সন্দেহভাজনকে মাটিতে ফেলে হাতকড়া পরানো হয়। এ সময় একজন পুলিশ কর্মকর্তার সঙ্গে তার গুলি বিনিময় হয় এবং এক কর্মকর্তা গুলিবিদ্ধ হন। তবে তিনি বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত থাকায় প্রাণে বেঁচে যান।

ঘটনাস্থলে উপস্থিত সিএনএনের সাংবাদিক উলফ ব্লিটজার জানান, হামলাকারীর কাছে একটি ‘বড় ধরনের অস্ত্র’ ছিল এবং তিনি প্রায় ছয় রাউন্ড গুলি ছোড়েন। তিনি বলেন, ‘আমি হামলাকারীর কয়েক ফুট দূরে ছিলাম।

হঠাৎ প্রচণ্ড শব্দ শুনতে পাই। পরে পুলিশ এসে আমাকে রক্ষা করার চেষ্টা করে।’

গুলির ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী দ্রুত প্রেসিডেন্ট ট্রাম্পকে সরিয়ে নেয়। এ সময় তিনি মঞ্চে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। সরিয়ে নেওয়ার সময় তিনি হোঁচট খেলেও দ্রুত তাকে নিরাপদে নেওয়া হয়।

ঘটনার সময় উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সবাই নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে একজন সিক্রেট সার্ভিস সদস্য ছাড়া আর কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ওই সদস্য বুকের কাছে গুলিবিদ্ধ হলেও বুলেটপ্রুফ জ্যাকেটের কারণে তার বড় কোন ক্ষতি হয়নি।

ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, তাদের ফরেনসিক দল ও ব্যালিস্টিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে একটি লম্বা বন্দুক এবং বেশ কিছু গুলির খোসা উদ্ধার করেছেন। এফবিআই ঘটনার প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য নিচ্ছি। সিক্রেট সার্ভিস এবং এফবিআই-এর যৌথ তদন্তে এই ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। 

এদিকে, এই ধরনের সন্ত্রাসের কাছে নতি স্বীকার করবেন না জানিয়ে স্থগিত হওয়া অনুষ্ঠানটি ৩০ দিনের মধ্যে পুনরায় আয়োজন করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। 

আন্তর্জাতিক এর আরও খবর

img

মার্কিন-ইসরাইলি হামলার বিরুদ্ধে আইনি পদক্ষেপে ইরান

প্রকাশিত :  ০৯:৫৯, ২৬ এপ্রিল ২০২৬

ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার কাছে বেসামরিক লক্ষ্যবস্তুতে মার্কিন ও ইসরাইলি হামলার নথিপত্র জমা দিয়েছে ইরান। 

দেশটির রেড ক্রস জানিয়েছে, এসব বিষয়ে আইনি অনুসরণও চলছে। শনিবার (২৫ এপ্রিল) পির-হোসেইন কৌলিভান্দ এই তথ্য জানান।

কৌলিভান্দ বলেন, শুরুতে আন্তর্জাতিক রেড ক্রসকে হামলাগুলোর নিন্দা জানাতে আহ্বান জানিয়েছিল ইরান। তবে সংস্থাটি প্রথমে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে মন্তব্য করতে অপারগতার কথা জানায়।

তিনি বলেন, ধারাবাহিক লিখিত অনুসরণ ও গুরুত্বসহকারে আলোচনার পর আন্তর্জাতিক রেড ক্রস শেষ পর্যন্ত হামলার নিন্দা জানায় এবং সহায়তার প্রতিশ্রুতি দেয়।

কৌলিভান্দ আরও বলেন, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রসিকিউটর জানিয়েছে, ইরানি রেড ক্রিসেন্ট সরবরাহ করা নথিগুলো আনুষ্ঠানিক প্রমাণ হিসেবে গ্রহণ করা হয়েছে। 

জেনেভা কনভেনশনের ভিত্তিতে বেসামরিকদের ওপর সব হামলার ঘটনা আইনি প্রক্রিয়ায় অনুসরণ করা হচ্ছে বলেও জানান তিনি।


আন্তর্জাতিক এর আরও খবর