img

তেলের ২ জাহাজ আসছে পরশু, উদ্বেগের কারণ নেই: জ্বালানি মন্ত্রী

প্রকাশিত :  ১৩:২৩, ০৭ মার্চ ২০২৬

তেলের ২ জাহাজ আসছে পরশু, উদ্বেগের কারণ নেই: জ্বালানি মন্ত্রী

আগামী ৯ মার্চ আরও দুটি ভেসেল দেশে পৌঁছাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, আগামীকাল থেকেই ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট অভিযান শুরু করবে।

\r\n

তিনি আরও বলেন, সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে তার কোনো যৌক্তিকতা নেই। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং আতঙ্কিত হওয়ারও কিছু নেই। পাশাপাশি সরকার বিকল্প উৎস থেকেও তেল সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আজ শনিবার (৭ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেটে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

জ্বালানি মন্ত্রী বলেন, আজকে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের জন্য এবং স্বাভাবিকভাবে জ্বালানি উদ্বিগ্নতা মানুষের মধ্যে বেড়েছে। তবে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমরা রেশরিংটা করেছি এই জন্যই যে, একটা অনিশ্চয়তা আছে। যুদ্ধটা কতদিন চলবে? সেই জন্য আমরা একটা রেশন করেছি। কিন্তু মানুষ এই রেশনটাকে ভয় পেয়ে স্টক করা শুরু করেছে। আসলে আমাদের তেলের কোনো অভাব নেই। শুধু তাই না, আগামী ৯ মার্চে আরও ২টা ভ্যাসেল আসছে সুতরাং তেলের কোনো সমস্যা নেই। আমি সবার কাছে অনুরোধ করব, বিশেষ করে মিডিয়ার কাছে অনুরোধ করব জনগণকে এই মেসেজটা দেওয়া যে, তাড়াহুড়া করে তেল কেনার দরকার নেই। আমাদের কাছে মজুদ আছে। আমরা পেট্রোল পাম্পে তেল দিচ্ছি এবং চলবে। এটা এটার জন্য লাইন দিয়ে সারারাত জেগে থাকার কোনো প্রয়োজন নেই। মানুষ গেলে তেল পাবে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পাম্প ম্যানেজমেন্ট আছে, আমরা নির্দিষ্ট পরিমাণে তেল দিচ্ছি। এখন কোনো পাম্প যদি জলদি বিক্রি করে ফেলে তারপরে তো আর ওই দিন তেল পাবে না। তার পরের দিন ওয়েট করতে হবে। সেটার জন্য আমরা মনিটর করছি। আমরা দেখব যাতে এরকম কম হয়, সে বিষয়টা দেখব। আমরা কালকে থেকে আমরা মোবাইল কোড নামায়ে দেব। সব রকমের ব্যবস্থা আমরা নিয়েছি। 

মোটরসাইকেলে বর্তমানে যে দুই লিটার করে তেলের রেশনিং করা হচ্ছে, তাতে চালকদের একদিন পরপরই পাম্পে যেতে হচ্ছে। রেশনিংয়ের এই পরিমাণ আরেকটু বাড়ানো যায় কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, বাড়ানো সম্ভব নয়। আমি তো আগেই বলেছি যে আমাদের পর্যাপ্ত মজুদ আছে। কিন্তু যুদ্ধ কবে থামবে, তা আমরা কেউ জানি না। তাই আগে থেকেই নিজেদের প্রস্তুতি নিতে হবে এবং সঞ্চয় রাখতে হবে। আমরা মূলত সেই সঞ্চয়টাই করছি। সুতরাং আমাদের ঘাটতি পড়ার কোনো সুযোগ নেই। তবুও যেহেতু যুদ্ধ চলছে, আমাদের খুব হিসাব করে চলতে হবে।


জাতীয় এর আরও খবর

img

শেষ ওভারে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

প্রকাশিত :  ১১:৪৭, ০২ মে ২০২৬

বাংলাদেশ নারী ক্রিকেট দল টানা দুই ম্যাচ হেরে আগেই টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করে । সিরিজের তিন ও শেষ টি-টোয়েন্টি ছিল টাইগ্রেসদের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। তবে শেষ রক্ষা হয়নি। ৩ রানে হেরে শ্রীলঙ্কার কাছে ধবলধোলাই হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। 

শনিবার (২ মে) তৃতীয় টি-টোয়েন্টিতে হানা দেয় বৃষ্টি। যার কারণে ম্যাচ নেমে আসে ৯ ওভারে। টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই বাংলাদেশের ওপর চড়াও হয় দুই লঙ্কান ওপেনার চামারি আতাপাত্তু আর ইমেশা দুলহানি। ৪৩ রানের জুটি গড়েন তারা। ১০ বলে ১৯ রান করে ইমেশা ফিরলে ভাঙে সেই জুটি।

এরপর তেমন কর কেউ দাঁড়াতে পারেননি। এতে নির্ধারিত ৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৭ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেছেন সুলতানা খাতুন। 

৮৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ওভারের শেষ দুই বলে চার মেরে ১২ রান তোলেন দিলারা আক্তার। পরের ওভারে তিনি মাঠ ছাড়েন। এরপর সতর্ক ব্যাটিং আর সুযোগ বুঝে বাউন্ডারি মেরে রানের চাকা সচল রাখে স্বাগতিকরা।  

কিন্তু শেষের আগের ওভারে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। শেষ ওভারে জয়ের জন্য ১৪ রান প্রয়োজন হয় টাইগ্রেসদের। থম বলে নিগার সুলতানা আউট হন। 

সুলতানা খাতুন পরের দুটি বলে ডাবলস নেন এবং চতুর্থ বলে চার মেরে উত্তেজনা বাড়ান। কিন্তু শেষ দুটি বলে প্রয়োজনীয় ৬ রান নিতে পারেননি তিনি। সিঙ্গেলস নেন শারমিন। তাতে ৬ উইকেটে ৮৪ রানে থামে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ২১ রান করেন সোবহানা মোস্তারি।


জাতীয় এর আরও খবর