img

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

প্রকাশিত :  ০৬:০৪, ১৫ মার্চ ২০২৬

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

কৌশলগতভাবে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নিরাপত্তা নিশ্চিত করতে যুদ্ধজাহাজ পাঠানোর ক্ষেত্রে কঠোর অবস্থানের কথা জানিয়েছে জাপান। দেশটির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নীতি নির্ধারণী প্রধান তাকায়ুকি কোবায়াশি এই পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান আইনি বাধাকে অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানসহ বিভিন্ন দেশকে তাদের নিজস্ব ট্যাঙ্কারগুলোর পাহারায় এগিয়ে আসার আহ্বান জানানোর পর জাপানের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া এল। জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে-তে দেওয়া এক সাক্ষাৎকারে কোবায়াশি জানান, বর্তমান পরিস্থিতিতে ওই অঞ্চলে নৌবাহিনী পাঠানো জাপানের জন্য অত্যন্ত কঠিন একটি সিদ্ধান্ত।

কোবায়াশি বলেন, বিদ্যমান জাপানি আইন অনুযায়ী ওই অঞ্চলে নৌবাহিনীর জাহাজ পাঠানোর শর্ত বা মানদণ্ড অত্যন্ত কঠোর। তিনি আরও ব্যাখ্যা করেন যে আইনিভাবে এই সম্ভাবনাকে একেবারে নাকচ করে দেওয়া না গেলেও চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিষয়টি নিয়ে চরম সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

মূলত জাপানের শান্তিবাদী সংবিধান এবং বিদ্যমান সামরিক সীমাবদ্ধতার কারণে সরাসরি কোনো সংঘাতপূর্ণ এলাকায় যুদ্ধজাহাজ মোতায়েন করা টোকিওর জন্য রাজনৈতিক ও আইনিভাবে বেশ জটিল। ফলে ওয়াশিংটনের পক্ষ থেকে জোরালো আহ্বান থাকলেও, সরাসরি সামরিক অংশগ্রহণের পরিবর্তে জাপান এখন পর্যন্ত অত্যন্ত রক্ষণশীল ও সতর্ক কূটনৈতিক অবস্থানেই অনড় রয়েছে।

সূত্র: আলজাজিরা।


img

পারমাণবিক কর্মসূচি স্থগিতে রাজি ইরান, দাবি ট্রাম্পের

প্রকাশিত :  ১৯:১১, ১৭ এপ্রিল ২০২৬

ইরান অনির্দিষ্টকালের জন্য পারমাণবিক কর্মসূচি স্থগিত রাখতে রাজি হয়েছে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি জানান, যুক্তরাষ্ট্র থেকে কোনো ফ্রোজেন ফান্ড বা আটকে থাকা অর্থও ইরান পাবে না।

\r\n

এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদসংস্থা ব্লুমবার্গ

ব্লুম্বার্গ-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটাতে একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে যে সংঘাত শুরু করেছিল, সেই প্রেক্ষাপটেই এই চুক্তির অগ্রগতি হয়েছে।

এদিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত এবং ব্যবসার জন্য প্রস্তুত। কিন্তু ইরানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি কার্যকর ও বহাল থাকবে এবং তা চলবে যতক্ষণ না ইরানের সঙ্গে আমাদের লেনদেন শতভাগ সম্পূর্ণ হচ্ছে।

উল্লেখ্য, ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কিছু শর্ত সাপেক্ষে বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন। 

আন্তর্জাতিক এর আরও খবর