img

অনুষ্ঠিত হবে ২৭তম রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

প্রকাশিত :  ০৫:৪৩, ০৪ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ০৫:৫৭, ০৪ এপ্রিল ২০২৬

অনুষ্ঠিত হবে ২৭তম রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

প্রতিবারের মতো আগামী ১৭ই মে রবিবার পূর্ব লন্ডনের জেনেসিস সিনেমা হলে পর্দা উঠছে রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ২৭ তম এবারের এই উৎসবে প্রায় দশটি দেশের ৪০ টির বেশী চলচ্চিত্র প্রদর্শীত হবে।

উক্ত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণকারী দেশগুলো হচ্ছে- বাংলাদেশ, ভারত, সাউথ কোরিয়া, কিরগিজস্তান, তাজাকিস্তান, ফিলিপাইন, রাশিয়া, চীন, ইরান, আরমেনিয়া এবং ইউক্রেন।


প্রতিবারের মতো এবারের উৎসব শুরু হবে পূর্ব লন্ডনের মাইল্ এ্যন্ড রোডে অবস্থিত জেনেসিস সিনেমা হলে। ১৭ই মে রবিবার সকাল সাড়ে এগারোটায় এই উৎসব শুরু হবে এবং ঐদিন বাংলাদেশের একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। 

সোমবার ১৮ই মে থেকে শনিবার ২৩শে মে পর্যন্ত এই উৎসব চলবে মাইল্যান্ডে অবস্থিত কুইনমারি ইউনিভার্সিটির আর্টস ওয়ান বিল্ডিংয়ের “ব্লক“ হলে।


বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন ০৭৯৫৬-৯২২৪৬।

Contact details :
Mobile : 07956-924246.  Email :  [email protected]
www.rainbowfilmsociety.com

-সংবাদ বিজ্ঞপ্তি

কমিউনিটি এর আরও খবর

img

টাওয়ার হ্যামলেটসে অল পয়েন্টস ইস্ট ও লিডো লোকাল বিজনেস ফেয়ার

প্রকাশিত :  ১৫:১০, ২৩ জুন ২০২৬

লন্ডনের অন্যতম সেরা কমিউনিটি উৎসবের অংশ হওয়ার এক বিরল সুযোগ এসে গেছে! স্থানীয় ব্যবসায়ী উদ্যোক্তা এবং কমিউনিটি সংগঠনগুলোর জন্য এটি একটি অসাধারণ সম্ভাবনার দরজা।

প্রতি বছর অল পয়েন্টস ইস্ট, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সহযোগিতায়, \"ইন দ্য নেইবারহুড\" নামে একটি প্রাণবন্ত কমিউনিটি উৎসব আয়োজন করে থাকে। স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো যাতে এই উৎসবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে, সেই লক্ষ্যে উৎসব আয়োজকদের উদ্যোগে আগামী বুধবার, ২৪ জুন নবম বার্ষিক লোকাল বিজনেস ফেয়ার অনুষ্ঠিত হবে। 

লোকাল বিজনেস ফেয়ার কী এবং কেন যোগ দেবেন?

লোকাল বিজনেস ফেয়ার হলো স্থানীয় ব্যবসায়ীদের সরাসরি উৎসব আয়োজকদের সঙ্গে কথা বলার এবং এ বছরের \"ইন দ্য নেইবারহুড\" ইভেন্টে যুক্ত হওয়ার নানান পথ সম্পর্কে জানার একটি উন্মুক্ত সুযোগ। ভিক্টোরিয়া পার্কে আয়োজিত এই বছরের \"ইন দ্য নেইবারহুড\" উৎসব চলবে সোমবার ২৪ আগস্ট থেকে বৃহস্পতিবার ২৭ আগস্ট পর্যন্ত।

এই মেলায় অংশগ্রহণকারীরা সরাসরি জানতে পারবেন:

উৎসবে অংশ নেওয়ার বিভিন্ন উপায় ও সুযোগ,

স্থানীয় ব্যবসার প্রসারে উৎসবকে কাজে লাগানোর কৌশল,

আয়োজকদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও নেটওয়ার্কিংয়ের সুযোগ।

এ বছর লোকাল বিজনেস ফেয়ারটি সম্পূর্ণরূপে অনলাইন ভিডিও সেশনের মাধ্যমে অনুষ্ঠিত হবে, যা এটিকে আগের যেকোনো বছরের তুলনায় আরও সহজলভ্য করে তুলেছে। আপনি যেখানেই থাকুন না কেন, ঘরে বসেই অংশ নিতে পারবেন।

এই মেলায় অংশগ্রহণ সম্পূর্ণ ফ্রি এবং এটি সকল স্থানীয় ব্যবসায়ী উদ্যোক্তা ও কমিউনিটি সংগঠকদের জন্য উন্মুক্ত। এত বড় একটি উৎসবের সঙ্গে যুক্ত হওয়ার এই বিনামূল্যের সুযোগ কাজে লাগান এবং আপনার ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যান।

অংশ নিতে আগ্রহীরা পাশের ফরম পূরণ করুনঃ https://via.ls.uk/APE-LIDO-Local-Business-Fair

আরও তথ্যের জন্য অল পয়েন্টস ইস্টের ওয়েবসাইট www.allpointseastfestival.com ভিজিট করুন।

কমিউনিটি এর আরও খবর