img

ইরান চুক্তি করার জন্য আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে, দাবি ট্রাম্পের

প্রকাশিত :  ১৯:১৪, ১৩ এপ্রিল ২০২৬

ইরান চুক্তি করার জন্য আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে, দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আজ সকালে ইরানের পক্ষ থেকে তার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

\r\nতার ভাষ্য অনুযায়ী, ইরান একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।

\r\n

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিপরীত পক্ষ, অর্থাৎ ইরান, আজ সকালে ফোন করেছে।
\r\nতারা খুব দ্রুত একটি সমঝোতা বা চুক্তিতে পৌঁছাতে চায়।

ট্রাম্পের এই মন্তব্য এমন একসময়ে এলো, যখন মাত্র তিন ঘণ্টা আগে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর নৌ-অবরোধ আরোপ করেছে এবং পাকিস্তানে অনুষ্ঠিত দীর্ঘ আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে। ট্রাম্প স্পষ্ট করে দেন যে, তেহরানের সঙ্গে আলোচনার প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে পারমাণবিক কর্মসূচি। তিনি সাফ জানিয়ে দেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।

চুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করে ট্রাম্প বলেন, আমরা অনেক বিষয়ে একমত হয়েছি, কিন্তু পারমাণবিক ইস্যুতে তারা এখনো সায় দেয়নি। তবে আমার বিশ্বাস, তারা শেষ পর্যন্ত এতে রাজি হবে। আমি এ ব্যাপারে প্রায় নিশ্চিত। আর তারা যদি এতে রাজি না হয়, তবে কোনো চুক্তি হবে না। কখনোই কোনো চুক্তি সম্ভব নয়।

পারমাণবিক আলোচনার পাশাপাশি ইরানে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার করাকেও নিজের অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। অত্যন্ত কড়া ভাষায় তিনি বলেন, আমরা সেই ইউরেনিয়াম (ডাস্ট) ফেরত আনবই। হয় তারা আমাদের হাতে সেটি তুলে দেবে, না হয় আমরা সেটি ছিনিয়ে নেব। 

অবরোধের উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এই দাবি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন নাটকীয়তার জন্ম দিয়েছে।

সূত্র: সিএনএন

হরমুজ ইস্যু

img

ইরানের সুবিধাজনক অবস্থানকে ‘একটু চালাকি’ বললেন ট্রাম্প

প্রকাশিত :  ১৭:২১, ১৮ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ১৭:২৭, ১৮ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ নিয়ে গত কয়েক দিন ধরেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে টানাপোড়েন চলছে। এর মধ্যে প্রণালিটি পুনরায় বন্ধ করার ঘোষণা দিয়ে ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

আজ শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন বলে জানায় দ্য টাইমস অব ইসরাইল।

তবে একই সঙ্গে তিনি দাবি করেছেন যে, তেহরানের সঙ্গে আলোচনা ‘খুবই ভালোভাবে’ এগোচ্ছে।

ট্রাম্প বলেন, ‘তারা আবার এই প্রণালি বন্ধ করতে চেয়েছে। কিন্তু তারা আমাদের ব্ল্যাকমেইল করতে পারবে না। আমরা তাদের সঙ্গে কথা বলছি এবং আশা করছি দিনের শেষে এই বিষয়ে কিছু তথ্য পাওয়া যাবে।’

এদিকে শনিবার হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজের জন্য পুনরায় বন্ধের ঘোষণা দেওয়ার পর ট্রাম্প এই মন্তব্য করলেন।

তবে বর্তমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেও আলোচনার ওপর আস্থা প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘আলোচনা চমৎকার চলছে।’ তার এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, পর্দার অন্তরালে এখনো কূটনৈতিক প্রক্রিয়া সক্রিয় রয়েছে।

এর আগে পরস্পরবিরোধী প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করে ইরানি অধ্যাপক মোস্তফা খোশচেশম বলেন, ‘যুক্তরাষ্ট্র যত দিন এই আচরণ বজায় রাখবে, ইরান তত দিন যুদ্ধ চালিয়ে যাবে।’

তেহরানের বর্তমান পরিস্থিতি ও জনমানস সম্পর্কে খোশচেশম বলেন, ‘ইরানের সশস্ত্র বাহিনী এখন পুরোপুরি প্রস্তুত।

একই সঙ্গে সাধারণ মানুষও প্রতিরোধের পক্ষে। তার দাবি, লাখ লাখ মানুষ প্রতি রাতে রাজপথে নেমে এসে এই ‘প্রতিরোধ’ জারি রাখার দাবি জানাচ্ছে।

আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অধ্যাপক বলেন, ‘ইরান বিশ্বাস করে যে তারা বর্তমানে সুবিধাজনক অবস্থানে রয়েছে। ভবিষ্যতে যেকোনো ধরনের মুখোমুখি লড়াইয়ের ক্ষেত্রে তারা এই শ্রেষ্ঠত্ব বা আধিপত্য প্রমাণ করতে চায়।’


আন্তর্জাতিক এর আরও খবর