img

ব্রেন স্ট্রোকে আক্রান্ত সাংবাদিক সৈয়দ সালাউদ্দিন আহমেদ: আইসিইউতে চিকিৎসাধীন

প্রকাশিত :  ১২:৪৭, ১৫ এপ্রিল ২০২৬

ব্রেন স্ট্রোকে আক্রান্ত সাংবাদিক সৈয়দ সালাউদ্দিন আহমেদ: আইসিইউতে চিকিৎসাধীন

সংগ্রাম দত্ত: শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি, সাংবাদিক সৈয়দ সালাউদ্দিন আহমেদ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়। বুধবার সকালে তিনি এভারকেয়ার হাসপাতাল, ঢাকায় পৌঁছান। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।

বর্তমান সমাজব্যবস্থায় শ্রীমঙ্গলে সাংবাদিকতার অঙ্গনে তিনি ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা রেখে আসছেন। পেশাদারিত্ব, লেখনীর দক্ষতা এবং সমসাময়িক বিষয় বিশ্লেষণে তাঁর স্বতন্ত্রতা তাঁকে সহকর্মী ও পাঠকমহলে আলাদা পরিচিতি এনে দিয়েছে। ফলে এলাকায় তাঁর গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

তাঁর এই হঠাৎ অসুস্থতায় সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় সাংবাদিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


সিলেটের খবর এর আরও খবর

img

হবিগঞ্জের মাধবপুরে বিজিবির অভিযানে ২ কোটিরও অধিক টাকা মূল্যের ভারতীয় ওষুধ ও ফুচকা জব্দ

প্রকাশিত :  ১৯:৩৪, ২১ এপ্রিল ২০২৬

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) মাধবপুর উপজেলাধীন মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২ কোটি ২০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার আমদানি নিষিদ্ধ অবৈধ ওষধ ও ফুচকা জব্দ করেছে।

আজ (২১ এপ্রিল) দুপুরে বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর একটি চৌকস আভিযানিকদল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলাধীন মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে।  আনুমানিক দুপুর ১২টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক আসতে দেখে বিজিবি সদস্যরা সংকেত দিয়ে ট্রাকটি থামায়। পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে দেখা যায় যে, ট্রাকটিতে বহনকৃত ইটের নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে ভারতীয় বিভিন্ন প্রকার আমদানি নিষিদ্ধ অবৈধ ঔষধ এবং ফুচকা লুকানো রয়েছে। পাচারের উদ্দেশ্যে বহনকৃত এসব অবৈধ পণ্য তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়। জব্দকৃত মালামালের সিজারমূল্য আনুমানিক ২ কোটি ২০ হাজার টাকা। 

জব্দকৃত ভারতীয় ওষুধ ও ফুচকাগুলো আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তানজিলুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থানে রয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। দেশীয় ওষুধ শিল্প রক্ষা এবং  অর্থনীতিকে সুসংহত রাখা এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

সিলেটের খবর এর আরও খবর