img

সুনামগঞ্জের বিশিষ্ট রাজনীতিবিদ দেওয়ান শামসুল আবেদীন আর নেই

প্রকাশিত :  ০৯:৪৬, ২৭ এপ্রিল ২০২৬

 সুনামগঞ্জের বিশিষ্ট রাজনীতিবিদ দেওয়ান শামসুল আবেদীন আর নেই

সুনামগঞ্জ জেলার বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন আর নেই। গতকাল রোববার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

দেওয়ান হাসন রাজার প্রপৌত্র দেওয়ান শামসুল আবেদীন জেলা বিএনপির সভাপতি ছিলেন। ১৯৭৯ সালের নির্বাচনে তিনি সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০১ সালে তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে সুনামগঞ্জ-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।

তিনি সুনামগঞ্জ মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক ছিলেন।

তার জানাজার নামাজ সোমবার বেলা ২টায় লক্ষণশ্রী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

সিলেটের খবর এর আরও খবর

img

বেড়াতে গিয়ে মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের তরুণ নিহত, স্ত্রী আহত

প্রকাশিত :  ০৯:৫০, ২৭ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ০৯:৫৬, ২৭ এপ্রিল ২০২৬

মালয়েশিয়ায় বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছেন। এতে আহত হয়েছেন তার স্ত্রী। মুজাহিদ মিল্লাদ (২২) ও নাফিসা তাবাসসুম আবিদা (২০) নামে এ দম্পতির বাড়ি হবিগঞ্জে বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে বিমানবন্দর থেকে ‘এমইএক্স’ মহাসড়ক ধরে কুয়ালালামপুর আসার পথে তারা দুর্ঘটনার শিকার হন।

কুয়ালালামপুর ট্রাফিক পুলিশের কর্মকর্তা জামজুরি মোহাম্মদ ঈসার বরাতে ‘দ্য স্টার অনলাইন’ লিখেছে, ভোর সাড়ে ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

তিনি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, চালক ৩১ বছর বয়সী এক সেনা সদস্য গাড়ি নিয়ে ভুল পথে ঢুকে পড়েন এবং বিপরীত দিক থেকে আসা গাড়িকে সামনে থেকে ধাক্কা দেন।

ট্রাফিক পুলিশ বলছে, অপর গাড়িতে দুই বাংলাদেশি যাত্রী ছিলেন, যারা কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) থেকে আসছিলেন। এদের মধ্যে মুজাহিদ মিল্লাদ ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হন তার স্ত্রী ও গাড়ির চালক। তাদের কুয়ালালামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনায় সেনা সদস্য ও তার গাড়িতে থাকা এক নারীও আহত হয়েছেন।

ওই সেনা ‘মাত্রাতিরিক্তি মদ্যপান’ করেছিলেন জানিয়ে পুলিশ বলছে, সড়ক পরিবহন আইনে মামলা করে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।


সিলেটের খবর এর আরও খবর