img

নিরপেক্ষ বলে কিছু নেই, ইরানের পক্ষে থাকার ঘোষণা ইয়েমেনের

প্রকাশিত :  ০৭:৫০, ২৯ এপ্রিল ২০২৬

নিরপেক্ষ বলে কিছু নেই, ইরানের পক্ষে থাকার ঘোষণা ইয়েমেনের

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইরান ও লেবাননের বিরুদ্ধে চলমান হামলার বিষয়ে  নিরপেক্ষ থাকবে না। বরং স্পষ্টভাবে সমর্থন অব্যাহত রাখবে এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে তাদের লড়াই চলবে। ‘হুথি আন্দোলন’ এক বিবৃতিতে এ অবস্থান পুনর্ব্যক্ত করে।

বুধবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ওমান উপসাগরে জলদস্যুতা’র অভিযোগ তুলে হুথিরা। তারা বলেছে, ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা ও নাবিকদের আটক আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এসব পদক্ষেপের ফলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে এবং খাদ্য ও জ্বালানির দাম বাড়ছে বলেও দাবি করা হয়।

হুথিরা হরমুজ প্রণালিতে ইরানের নেওয়া পদক্ষেপেরও সমর্থন জানিয়ে বলেছে, নিরাপত্তা হুমকি মোকাবিলায় নিজ নিজ জলসীমায় নৌ চলাচল সীমিত করার অধিকার রাষ্ট্রগুলোর রয়েছে।

বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়, ইরান, লেবানন ও ফিলিস্তিনের বিরুদ্ধে চলমান হামলার বিষয়ে ইয়েমেন নিরপেক্ষ নয়, এ অবস্থান তাদের স্পষ্ট ও প্রকাশ্য।

ইয়েমেনের রাজধানী সানাসহ জনবহুল অঞ্চলগুলোর নিয়ন্ত্রণে থাকা হুথিরা এর আগে ইরান যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। সংঘাত অব্যাহত থাকলে লোহিত সাগর ও সুয়েজ খালের প্রবেশপথ বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা। 

আন্তর্জাতিক এর আরও খবর

img

ইরান যুদ্ধ : যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ

প্রকাশিত :  ১০:২৭, ২৯ এপ্রিল ২০২৬

ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি এবং এর প্রভাবে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় যুক্তরাষ্ট্রে জ্বালানি গ্যাস ও পেট্রোলজাত গ্যাসোলিনের দাম বেড়েছে। বর্তমানে দেশটিতে প্রতি গ্যালন (৩ দশমিক ৭৮ লিটার) গ্যাস-গ্যাসোলিনের গড় মূল্য দাঁড়িয়েছে ৪ দশমিক ১৮ ডলার।

যুক্তরাষ্ট্রে গ্যাস-গ্যাসোলিনের এই দাম গত চার বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে দেশটিতে গ্যাসের দাম ৪ ডলারের বেশি উঠেছিল ২০২২ সালের ফেব্রুয়ারির শেষের দিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর। সেবার প্রতি গ্যালন গ্যাস বিক্রি হয়েছিল ৪ দশমিক ১৫ ডলারে।

এক বছর আগেও যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন গ্যাস-গ্যাসোলিন বিক্রি হয়েছে ৩ দশমকি ১৫ ডলারে।

যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যে অবশ্য গ্যাসের দাম সমান নয়। যেসব রাজ্যে তেল কিংবা গ্যাসের খনি আছে, যেমন টেক্সাস— সেসব রাজ্যে প্রতি গ্যালন গ্যাস বা গ্যাসোলিনের দাম প্রতি গ্যালন ৩ দশমিক ৭৮ ডলার। আবার যেসব রাজ্যে খনি নেই— যেমন ক্যালিফোর্নিয়া— সেসব রাজ্যে প্রতি গ্যালন গ্যাসোলিন ৫ দশমিক ৯৬ ডলারেও বিক্রি হচ্ছে।

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের জেরে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেছে ইরান। বিশ্বের এক পঞ্চমাংশ জ্বালানি পণ্য এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়।

যুদ্ধ শুরুর আগে হরমুজ দিয়ে প্রতিদিন গড়ে ১২০ থেকে ১৪০টি বাণিজ্যিক জাহাজ চলাচল করত; কিন্তু ইরানি অবরোধের জেরে বর্তমানে এই প্রণালি দিয়ে প্রতিদিন চলাচল করছে গড়ে ৮ থেকে ১০টি জাহাজ।

সূত্র : দ্য গার্ডিয়ান, গাল্ফ নিউজ

আন্তর্জাতিক এর আরও খবর