img

ঢাকা-সিলেট রুটে ডাবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত :  ১০:৩৮, ০২ মে ২০২৬

ঢাকা-সিলেট রুটে ডাবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-সিলেট রেলপথে ডাবল লাইন চালু করা হবে বলে ঘোষণা দিয়েছেন ।

আজ শনিবার (২ মে) দুপুরে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। একইসঙ্গে সিলেটের সড়ক, কৃষি, পরিবেশ ও স্বাস্থ্যসেবা উন্নয়নে সরকারের ব্যাপক পরিকল্পনার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে সুরমা নদীর তীরে একটি বন্যা প্রতিরোধী ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এই প্রকল্প প্রসঙ্গে তারেক রহমান বলেন, \'সুরমা নদীর পাড়ে আজ যে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো, এটি বাস্তবায়িত হলে সিলেটে আর জলাবদ্ধতা থাকবে না বলে আমি বিশ্বাস করি। নগরবাসীকে বন্যা ও জলজট থেকে মুক্তি দিতে এই প্রকল্প কার্যকর ভূমিকা রাখবে।\'

সিলেটের সার্বিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, \'ঢাকা-সিলেট মহাসড়কসহ এ অঞ্চলের সড়ক ও অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে ট্রেন যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে ঢাকা-সিলেট রেলপথে ডাবল লাইন চালু করা হবে। এছাড়া সিলেটের কৃষি ও পরিবেশ রক্ষায় খাল খনন কর্মসূচি এবং সাধারণ মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়নে সরকার কাজ করছে।\'

অনুষ্ঠানের আগে সকালে তারেক রহমান হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন।


জাতীয় এর আরও খবর

img

শেষ ওভারে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

প্রকাশিত :  ১১:৪৭, ০২ মে ২০২৬

বাংলাদেশ নারী ক্রিকেট দল টানা দুই ম্যাচ হেরে আগেই টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করে । সিরিজের তিন ও শেষ টি-টোয়েন্টি ছিল টাইগ্রেসদের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। তবে শেষ রক্ষা হয়নি। ৩ রানে হেরে শ্রীলঙ্কার কাছে ধবলধোলাই হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। 

শনিবার (২ মে) তৃতীয় টি-টোয়েন্টিতে হানা দেয় বৃষ্টি। যার কারণে ম্যাচ নেমে আসে ৯ ওভারে। টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই বাংলাদেশের ওপর চড়াও হয় দুই লঙ্কান ওপেনার চামারি আতাপাত্তু আর ইমেশা দুলহানি। ৪৩ রানের জুটি গড়েন তারা। ১০ বলে ১৯ রান করে ইমেশা ফিরলে ভাঙে সেই জুটি।

এরপর তেমন কর কেউ দাঁড়াতে পারেননি। এতে নির্ধারিত ৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৭ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেছেন সুলতানা খাতুন। 

৮৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ওভারের শেষ দুই বলে চার মেরে ১২ রান তোলেন দিলারা আক্তার। পরের ওভারে তিনি মাঠ ছাড়েন। এরপর সতর্ক ব্যাটিং আর সুযোগ বুঝে বাউন্ডারি মেরে রানের চাকা সচল রাখে স্বাগতিকরা।  

কিন্তু শেষের আগের ওভারে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। শেষ ওভারে জয়ের জন্য ১৪ রান প্রয়োজন হয় টাইগ্রেসদের। থম বলে নিগার সুলতানা আউট হন। 

সুলতানা খাতুন পরের দুটি বলে ডাবলস নেন এবং চতুর্থ বলে চার মেরে উত্তেজনা বাড়ান। কিন্তু শেষ দুটি বলে প্রয়োজনীয় ৬ রান নিতে পারেননি তিনি। সিঙ্গেলস নেন শারমিন। তাতে ৬ উইকেটে ৮৪ রানে থামে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ২১ রান করেন সোবহানা মোস্তারি।