img

ব্রাজিলের রেকর্ডে ভাগ বসাল নেদারল্যান্ডস

প্রকাশিত :  ০৬:১৮, ২১ জুন ২০২৬

ব্রাজিলের রেকর্ডে ভাগ বসাল নেদারল্যান্ডস


ব্রাজিলের একের পর এক রেকর্ড যেন হাতছাড়া হয়েই চলেছে এবারের বিশ্বকাপে । জার্মানির কাছে এক রেকর্ড হারিয়ে পরে আবার পুনরুদ্ধার করেছিল দলটি। এবার নেদারল্যান্ডসের কাছে আরও একটি রেকর্ড হারিয়ে বসেছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

সুইডেনকে ৫-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে নতুন এক রেকর্ড গড়েছে নেদারল্যান্ডস। এই জয়ে টানা ১৪ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপে ইতিহাসে দীর্ঘতম অপরাজিত থাকার রেকর্ড নিজেদের করে নিল ডাচরা।

২০১০ সালের ফাইনালে স্পেনের কাছে হারের পর থেকে আর কোনো ম্যাচ হারেনি নেদারল্যান্ডস। উল্লেখ্য, এই হিসাবে টাইব্রেকারে হারা ম্যাচগুলোকে ড্র হিসেবে গণনা করা হয়।

আগের রেকর্ডটি ছিল ব্রাজিলের দখলে, ১৯৫৮ থেকে ১৯৬৬ সালের মধ্যে টানা ১৩ ম্যাচ অপরাজিত থেকে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জাপানের সঙ্গে ২-২ গোলে ড্র করে এই রেকর্ডের সমকক্ষ হয়েছিল নেদারল্যান্ডস। আজ সুইডেনকে হারিয়ে সেই রেকর্ড ভেঙে দিল তারা।

এই জয়ে গ্রুপ ‘এফ’-এ চার পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে নেদারল্যান্ডস। আগামী বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিউনিসিয়ার মুখোমুখি হবে দলটি।

খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

সৌদি আরবকে ৪ গোলে উড়িয়ে দিল স্পেন

প্রকাশিত :  ১৯:১৪, ২১ জুন ২০২৬

২০২৬ এর বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট স্পেন। তবে কেপ ভার্দের বিপক্ষে অপ্রত্যাশিত ড্র করে টুর্নামেন্ট শুরু করে তারা। তবে দ্বিতীয় ম্যাচেই ছন্দে ফিরেছে স্পেন। মিকেল ওয়াইরসাবালের জোড়া গোলে সৌদি আরবকে ৪-০ গোলে হারিয়েছে স্প্যানিশরা। 

কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে ৭১ মিনিটের সময় বদলি হিসেবে নেমেছিলেন ইয়ামাল। তবে সৌদি আরবের বিপক্ষে শুরুর একাদশে জায়গা পান তিনি।  প্রথমবার শুরুর একাদশে সুযোগ পেয়েই বাজিমাত করলেন ইয়ামাল। 

ম্যাচের ১০ মিনিটে দুর্দান্ত এক গোলে স্পেনকে শুরুতেই এগিয়ে দেন ইয়ামাল। এরপর ম্যাচের ২১ ও ২৪ মিনিটে সৌদি আরবের জালে দুইবার বল পাঠান মিকেল ওয়াইরসাবাল। 

এরপরও বেশ কিছু আক্রমণ করে স্পেন। তবে আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত ৩-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্পেন। 

বিরতি থেকে ফিরেই আবারও গোলের দেখা পায় স্পেন। এবার অবশ্য নিজেদের জালেই বল জড়ায় সৌদি আরব। ম্যাচের ৪৯ মিনিটে মার্ক কুকুরেয়ার ভলি সৌদি গোলরক্ষক ফিরিয়ে দিলেও হাসান আল তামবাকতির শরীরে লেগে ঢুকে যায় জালে।

বিস্তারিত আসছে...