img

ইয়ামালকে মেসির সঙ্গে তুলনা করা ‘ভুল’—স্পেন কোচ

প্রকাশিত :  ১৪:১৩, ২১ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ১৪:১৬, ২১ জুন ২০২৬

ইয়ামালকে মেসির সঙ্গে তুলনা করা ‘ভুল’—স্পেন কোচ

বিশ্বকাপের অন্যতম দাবিদার হিসেবে শুরুটা ভালো হয়নি ম্পেনের। তারকাকচিত দল নিয়েও গ্রুপের প্রথম ম্যাচে কেপ ভার্দের সঙ্গে ড্র করে পয়েন্ট খোয়ায় লা রোজারা।

এতেই তরুণ প্রতিভাবান খেলোয়াড় লামিন ইয়ামালকে প্রথম থেকে খেলাতে চাপ বাড়ে স্পেনের কোচ দে লা ফুয়েন্তের ওপর। তবে সমালোচনা এবং খেলোয়াড়ের শতভাগ ফিট রেখে নিজের কৌশল অটুট তিনি।

সংবাদ সম্মেলনে স্প্যানিশ তরুণ তারকাকে লিওনেল মেসি এবং দিয়েগো ম্যারাডোনার সঙ্গে তুলনা করে এক প্রশ্নে কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেছেন, লামিন ইয়ামালকে লিওনেল মেসি ও দিয়েগো ম্যারাডোনার সঙ্গে তুলনা করাটা ‘ভুল’। যা এই প্রতিভাবান তরুণের বিকাশে বাধা সৃষ্টি করতে পারে।

তবে তাকে বার্সেলোনার তারকা মাইকেলেঞ্জেলো এবং সালভাদর দালির মতো ‘প্রতিভাবান’দের পাশে রাখা যেতে পারে বলে যোগ করেন তিনি।

আটলান্টায় গ্রুপের দ্বিতীয় ম্যাচে সৌদি আরবের বিপক্ষে স্পেনের ম্যাচের প্রস্তুতির মাঝেও, এই বিস্ময়বালক রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। দ্বিতীয় ম্যাচে প্রথম একাদশে এই উইঙ্গার থাকবেন কিনা? সেবিষয়ে খোলাস করেননি কোচ।

ফুয়েন্তে  বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখব।

সবচেয়ে ভালো খবর হলো, লামিন ভালো ফর্মে আছে। সে ৫৫, ৫৮ বা ৬৩ মিনিট খেলবে কিনা, তা ম্যাচের ওপর নির্ভর করবে। দলে তার অবদান এবং তার জন্য কোনটা সুবিধাজনক হবে, তা নিয়ে ভাবব... সামনের ম্যাচে দেখতে পাবেন।’

২১ জুন রাতে স্পেন গ্রুপ ‘এইচ’য়ে একটি গুরুত্বপূর্ণ ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে, যেখানে গ্রুপের চারটি দলই বর্তমানে এক পয়েন্ট নিয়ে সমান অবস্থানে রয়েছে। ২৭শে জুন উরুগুয়ের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে নাজুক পরিস্থিতি এড়াতে জয়ের বিকল্প নেই লা রোজদের সামনে।


খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

সৌদি আরবকে ৪ গোলে উড়িয়ে দিল স্পেন

প্রকাশিত :  ১৯:১৪, ২১ জুন ২০২৬

২০২৬ এর বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট স্পেন। তবে কেপ ভার্দের বিপক্ষে অপ্রত্যাশিত ড্র করে টুর্নামেন্ট শুরু করে তারা। তবে দ্বিতীয় ম্যাচেই ছন্দে ফিরেছে স্পেন। মিকেল ওয়াইরসাবালের জোড়া গোলে সৌদি আরবকে ৪-০ গোলে হারিয়েছে স্প্যানিশরা। 

কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে ৭১ মিনিটের সময় বদলি হিসেবে নেমেছিলেন ইয়ামাল। তবে সৌদি আরবের বিপক্ষে শুরুর একাদশে জায়গা পান তিনি।  প্রথমবার শুরুর একাদশে সুযোগ পেয়েই বাজিমাত করলেন ইয়ামাল। 

ম্যাচের ১০ মিনিটে দুর্দান্ত এক গোলে স্পেনকে শুরুতেই এগিয়ে দেন ইয়ামাল। এরপর ম্যাচের ২১ ও ২৪ মিনিটে সৌদি আরবের জালে দুইবার বল পাঠান মিকেল ওয়াইরসাবাল। 

এরপরও বেশ কিছু আক্রমণ করে স্পেন। তবে আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত ৩-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্পেন। 

বিরতি থেকে ফিরেই আবারও গোলের দেখা পায় স্পেন। এবার অবশ্য নিজেদের জালেই বল জড়ায় সৌদি আরব। ম্যাচের ৪৯ মিনিটে মার্ক কুকুরেয়ার ভলি সৌদি গোলরক্ষক ফিরিয়ে দিলেও হাসান আল তামবাকতির শরীরে লেগে ঢুকে যায় জালে।

বিস্তারিত আসছে...