img

তিস্তার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে, প্লাবিত নিম্নাঞ্চল

প্রকাশিত :  ০৫:৪৩, ২৯ জুন ২০২৬

তিস্তার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে, প্লাবিত নিম্নাঞ্চল

লালমনিরহাটে উজানের ঢল ও টানা ভারী বৃষ্টিতে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে।

জানা গেছে, সকাল থেকে উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করে। ফলে তিস্তার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বিভিন্ন ফসলি জমি প্লাবিত হয়েছে। নদীতীরবর্তী ও চরাঞ্চলে বসবাসরত মানুষের মধ্যে বন্যা ও নদীভাঙনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার (২৮ জুন) রাত ৯টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানির স্তর রেকর্ড করা হয় ৫২ দশমিক ২৫ মিটার, যেখানে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। অর্থাৎ পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ছয়টি ইউনিয়নের ৮ থেকে ১০টি চর ও নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে।

তিস্তা ডালিয়া পয়েন্টের পানির স্তর পরিমাপক নুরুল ইসলাম জানান, উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার রায় বলেন, উজানের ঢলে তিস্তার পানি বেড়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তিস্তার নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ এর আরও খবর

img

চিকিৎসা শেষে ফের কারাগারে দীপু মনি

প্রকাশিত :  ০৮:৫৯, ২৯ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ০৯:৩৯, ২৯ জুন ২০২৬

কিডনি, থাইরয়েড ও অ্যালার্জিজনিত রোগে আক্রান্ত সাবেক মন্ত্রী দীপু মনি (৬৪) অসুস্থ হয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে চিকিৎসা শেষে তাকে আবারও মুন্সিগঞ্জ কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

সোমবার সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে সকাল সাড়ে ৮টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এরপর হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে নতুন ভবনের মেডিসিন বিভাগে নেওয়া হয়। পরে মেডিসিন বিভাগে দীপু মনির প্রাথমিক চিকিৎসা শেষে সকাল সাড়ে ১০টার দিকে ফের কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

এর আগে দীপু মনিকে হাসপাতালে নিয়ে আসা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফজলুল হক জানান, কারাগারে দীপু মনির শারীরিক অবস্থার অবনতি হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট জুলাই আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আওয়ামী লীগ এবং দলটির সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের অনেক নেতা আত্মগোপনে চলে যান। সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী অনেক ব্যক্তিকে পরে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ডা. দীপু মনিও রয়েছেন এবং বর্তমানে তিনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।