img

প্রবাসীদের দাবি দাওয়া নিয়ে বৃটেনের কাডিফে সভা অনুষ্ঠিত

প্রকাশিত :  ০৭:১৬, ৩০ জুন ২০২৬

বৃটেনস্থ কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্দ্যোগে প্রবাসীদের দাবি দাওয়া নিয়ে  কমিউনিটি সভা এবং ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি কমিউনিটিতে সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার প্রতিজ্ঞা ব্যক্ত করে আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও মধ্যাহ্ন ভোজন ২৮ শে জুন রোববার ১ ঘটিকায়  ওয়েলফেয়ার সেন্টারে সফলভাবে সম্পন্ন হয়েছে। 

বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর চেয়ারপার্সন ৭১ এর বীর মুক্তিযোদ্ধা এম এ  হান্নান শহীদুল্লাহ্  এর সভাপতিত্বে এবং বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সেক্রেটারি  সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে  বক্তব্য রাখেন বৃটেনের ওয়েলস পার্লামেন্ট মেম্বার হিউ টমাস এম এস ও বিশেষ অতিথি হিসাবে কার্ডিফ কাউন্টি কাউন্সিলার দিলওয়ার আলী, আলহাজ্ব আলী আকবর, এম এ মালিক, গোলাম মর্তুজা, ওয়েলফেয়ার ট্রেজারার শেখ মোহাম্মদ আনোয়ার, সাবেক সেক্রেটারি আসকর আলী, ডিরেক্টর  মাহমুদ হোসাইন ও ডিরেক্টর রকিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

দোয়া ও মিলাদ পরিচালনা করেন বিশিষ্ট  মাওলানা হালিম উদ্দিন নূরী ও হাফিজ মাওলানা ফারুক আহমেদ। 

ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সেক্রেটারি কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর সহ বক্তারা অবিলম্বে \"নো ভিসা ও পাসপোর্ট ফি কমানো, এনআইডি কার্ড সার্ভিস সহজ করার দাবি জানান।  বিমান কর্তৃক সব রুটেই  ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে। তবে সবচেয়ে বেশি বৃদ্ধি করা হয়েছে যুক্তরাজ্য রুটে। যুক্তরাজ্য থেকে বাংলাদেশে রিটার্ন প্রতিটি টিকেটের জন্য ২০৭ পাউন্ড ট‍্যক্স বৃদ্ধি করার তীব্র প্রতিবাদ সহ বিমানের ভাড়া কমানো এবং সিলেটের  ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিকরন করার জোর দাবি জানিয়েছেন। 

উল্লেখ্য যে, বৃটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন ১৯৯৪ সাল থেকে আজবধি কার্ডিফ কমিউনিটির উন্নয়নে ও,মানবতার কল্যাণে  নিষ্টা ও নিরলসভাবে কাজ করে চলছে। 


কমিউনিটি এর আরও খবর

img

মিথ্যা মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, প্রতিহিংসামূলক রায়ের বিরুদ্ধে যুক্তরাজ্যে জাসদের তাৎক্ষণিক প্রতিবাদ ও বিবৃতি

প্রকাশিত :  ০৭:৫৩, ০১ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:০৫, ০১ জুলাই ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মিথ্যা মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রতিহিংসামূলক রায়ের প্রতিবাদে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ যুক্তরাজ‍্যের পক্ষ থেকে সভাপতি এডভোকেট হারুনুর রশীদ এবং সাধারন সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলু এক বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে তারা বলেন, ২০২৪ সালের ৫ আগষ্টে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের পর ড. ইউনুস সরকার রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত আদালতকে উল্টে দেয়। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত সেই আদালতে বীরমুক্তিযোদ্ধা হাসানুল হক ইনুর বিচার করাটাই একটি প্রহসন। 

তারা বলেন, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জনাব হাসানুল হক ইনুর অগ্রণী ও বলিষ্ঠ ভূমিকার জন্যই তাঁর উপর এই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে। 

তারা বলেন, জনাব হাসানুল হক ইনুর বিরুদ্ধে মামলায় আনীত ২০২৪ সালের ৫ আগষ্ট কুষ্টিয়ায় ৬ জন হত্যা, ২০২৪ এর জুলাই-আগষ্টে দেশের বিভিন্ন স্থানে সংঘঠিত হত্যাকান্ডের ‘সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি’র যে দায় ও অভিযোগসহ যে ৮টি অভিযোগ আনা হয়েছিল সে অভিযোগগুলো আদালতের রায়েও প্রমাণিত হয়নি।  তাঁর বিরুদ্ধে ‘সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি’র দায় দেয়া হলেও তিনি ঐ সময় মন্ত্রী, বা এমপি, বা রাষ্ট্রীয়, বা সরকারী, বা প্রশাসনিক কোনো দায়িত্ব বা পদে ছিলেন না। ঐ সময় পুলিশ, বিজিবি, সেনাবাহিনীসহ রাষ্ট্রীয় কোনো আইনশৃংখলা রক্ষা বা নিরাপত্তা বাহিনীর উপর তাঁর কোনই নিয়ন্ত্রণ ছিল না। সরকার পক্ষ কুষ্টিয়ায় ৬ জনের হত্যাকান্ডের সাথে জনাব হাসানুল হক ইনুর সামান্যতম সংশ্লিষ্টতাও প্রমাণ করতে ব্যার্থ হয়েছে। 

তারা বলেন, সাজানো আদালতে বিচারের নামে প্রহসনে জনাব হাসানুল হক ইনু নিকৃষ্টতম অবিচার ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলেন। 

তারা জনাব হাসানুল হক ইনুর প্রতি অবিচার ও রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হিংসাত্মক রাজনীতির বিরুদ্ধে দেশ ও বিদেশের বিবেকবান মানুষ এবং মানবাধিকারে বিশ্বাসী সকল দেশ, সরকার, সংস্থার প্রতি প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন। 

কমিউনিটি এর আরও খবর