img

প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

প্রকাশিত :  ০৫:৫৪, ০৫ জুলাই ২০২৬

প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

প্যারাগুয়ের ডিফেন্স ভাঙতে প্রথমার্ধে ব্যর্থ হয় ফ্রান্স। তবে দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। তার গোলেই প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ফরাসিরা।

ম্যাচের শুরু থেকে প্যারাগুয়ের ওপর চড়াও হয়ে খেলতে থাকে ফ্রান্স। একের পর এক আক্রমণে প্যারাগুয়ের ডিফেন্সকে ব্যস্ত রাখে এমবাপ্পে-ওলিসেরা। তবে সেই ডিফেন্স ভাঙতে পারেনি তারা। 

এমবাপ্পের গোলের প্রচেষ্টা

প্রথমার্ধে ৮০ শতাংশ বল নিজেদের দখলে রাখে ফ্রান্স। তবুও ভালো সুযোগ তৈরি করতে পারেনি তারা। এতে গোলশূন্য সমতায় থেকে বিরতিতে যায় দুই দল। 

বিরতি থেকে ফিরে গোলের আশায় ম্যাচের ৬১ মিনিটে প্রথম পরিবর্তন আনেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। ব্র্যাডলি বারকোলার বদলে মাঠে নামার কিছুক্ষণের মধ্যে দলকে পেনাল্টি এনে দেন দেজিরে দুয়ে।

পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় বল জালে জড়ান এমবাপ্পে। এই গোলে চলতি বিশ্বকাপে গোল সংখ্যায় মেসিকে ছুঁয়ে ফেললেন ফরাসি অধিনায়ক। দুজনেরই গোলসংখ্যা এখন সাত। এ দিকে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসির (২০) থেকে আর মাত্র এক গোল পিছিয়ে আছেন এমবাপ্পে (১৯)।

এরপর গোল শোধে মরিয়া হয়ে বেশ কিছু আক্রমণ করে প্যারাগুয়ে। শেষ দিকে ডি বক্সের ভেতর থেকে পর পর দুটি শট নেন এমবাপ্পে। তবে তা আটকে দেন প্যারাগুয়ের গোলরক্ষক গিল। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দিদিয়ের দেশমের শিষ্যরা।  


img

নরওয়ের বিপক্ষে নেইমার-ভিনি জুটির সম্ভাবনা

প্রকাশিত :  ০৮:১৪, ০৫ জুলাই ২০২৬

নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে আবারও আলোচনায় ব্রাজিলের দুই তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও নেইমার। তাদের একসঙ্গে একাদশে দেখা যাবে কি না—এ প্রশ্ন ঘিরে চলছে জোর আলোচনা। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে কোচ কার্লো আনচেলত্তির বক্তব্যে ইঙ্গিত মিলেছে, এই দুই তারকাকে একসঙ্গেই মাঠে নামানোর সম্ভাবনা রয়েছে।

নরওয়ের বিপক্ষে কোনো একটা সময়ে দুজনকে একসঙ্গে দেখা যেতে পারে কি না? ইতালিয়ান কোচকে সরাসরি এই প্রশ্ন করা হয়। তিনি উত্তর দেন, ‘নেইমার ও ভিনি একসঙ্গে খেলতে পারে। আমি মনে করি তারা একসঙ্গে খেলবে।’

ভিনির পজিশন পাল্টানো নিয়েও আনচেলত্তি কথা বলেছেন, ‘ভিনি অনেক দিন ধরেই তার খেলার পজিশন পরিবর্তন করে আসছে। রিয়াল মাদ্রিদে এবং এখন। সে খুব ভালো করছে। প্রতিপক্ষকে সংশয়ে রাখছে। উইংয়ে সে অ্যাসিস্ট করতে পারে। অনেক গোলও করতে পারে।’

বিশ্বকাপের আগে কাফ ইনজুরিতে পড়েন নেইমার। এরপর টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে তাকে বেঞ্চেই রাখা হয়। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামলেও তিনি খেলেন মাত্র শেষ ১৫ মিনিট। জাপানের বিপক্ষে ম্যাচে তাকে মাঠের পাশে অনুশীলন করতে দেখা যায়, যেখানে কোচের পরিকল্পনা ছিল অতিরিক্ত সময়ে তাকে নামানোর। তবে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির একমাত্র গোলে নির্ধারিত সময়েই জয় নিশ্চিত করে ব্রাজিল, ফলে ম্যাচ গড়ায়নি অতিরিক্ত সময়ে এবং মাঠে নামা হয়নি নেইমারেরও।


খেলাধূলা এর আরও খবর