img

সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে মারা গেলেন বাবা-মাও

প্রকাশিত :  ১১:০৪, ০৭ জুলাই ২০২৬

সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে মারা গেলেন বাবা-মাও

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অনন্তপুর গ্রামের বাসিন্দা নুরুল আমিন (৬০), তার স্ত্রী (৫০) এবং তাদের ছেলে ফরহাদ (৩৮)। বিশ্বম্ভরপুর থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে নুরুল আমিন তার বাড়ির পাশের একটি টং দোকান মেরামতের কাজ করছিলেন। এ সময় তার স্ত্রী ও ছেলে ফরহাদও কাজে সহযোগিতা করছিলেন। কাজের একপর্যায়ে ফরহাদ বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে উদ্ধার করতে গিয়ে নুরুল আমিনও বিদ্যুতের সংস্পর্শে আসেন। পরে স্বামী ও ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে নুরুল আমিনের স্ত্রীও বিদ্যুৎস্পৃষ্ট হন।

তাৎক্ষণিকভাবে স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে তাদের উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের তিনজনেই মৃত ঘোষণা করেন।

বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ওয়াসিল উদ্দিন আহমেদ বিদ্যুৎস্পৃষ্টে বাবা-মা ও ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

img

তাহিরপুরে অবৈধ বালু উত্তোলন: ইউপি চেয়ারম্যানসহ ২৭ জনের বিরুদ্ধে চার্জশিট

প্রকাশিত :  ১১:০৯, ০৭ জুলাই ২০২৬

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলাস্থ যাদুকাটা নদীর পার কেটে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ২৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পরিবেশ অধিদপ্তর।

সোমবার তাহিরপুর উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমল গ্রহণকারী) আদালতে এই চার্জশিট দাখিল করা হয়।

তদন্তে অপরাধের প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ায় পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এই অভিযোগপত্র জমা দেন।

চার্জশিটভুক্ত ২৭ জন আসামির মধ্যে অন্যতম হলেন, তাহিরপুর উপজেলার সোহালা গ্রামের ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন, ঘাঘটিয়া আদর্শগ্রামের রানু মেম্বার, ঢালারপাড় (লাউড়েরগড়) গ্রামের জামাল মিয়া, বিল্লাল মিয়া এবং রাজারগাঁও জাঙ্গালহাটি গ্রামের বোরহান উদ্দিন।

পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও মামলার বাদী মো. মোহাইমিনুল হক জানান, তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের পুরান লাউড় মৌজার অন্তর্গত যাদুকাটা-১ এবং পুরান লাউড় ও চালিয়ারঘাট মৌজার যাদুকাটা-২ বালুমহালের ইজারা-বহির্ভূত এলাকার নদীর পার কেটে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল।

সিলেটের খবর এর আরও খবর