img

‘আর্জেন্টিনার কৃতিত্ব কেড়ে নিচ্ছি না, তবে সুবিধা তারা পেয়েছে’

প্রকাশিত :  ০৮:৫৮, ১৩ জুলাই ২০২৬

‘আর্জেন্টিনার কৃতিত্ব কেড়ে নিচ্ছি না, তবে সুবিধা তারা পেয়েছে’

চলমান বিশ্বকাপে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে আলবিসেলেস্তেদের এই অগ্রযাত্রা ঘিরে বিতর্কও কম হয়নি। ফুটবল অঙ্গনের অনেকের অভিযোগ, লিওনেল মেসিদের দল টুর্নামেন্টজুড়ে রেফারিংয়ে বাড়তি সুবিধা পাচ্ছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে মুখ খুলেছেন কয়েকজন সাবেক ফুটবলার, ধারাভাষ্যকার ও ফুটবল বিশ্লেষক।

সম্প্রতি ব্রাজিলভিত্তিক একটি পডকাস্টে উপস্থিত ছিলেন কলম্বিয়ান সাবেক ফুটবলার ফালকাও মেলো, আর্জেন্টিনার সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার দে আলেসান্দ্রো, ব্রাজিলিয়ান ফুটবল বিশেষজ্ঞ পাওলো নুনেস এবং ব্রাজিলিয়ান বিখ্যাত ক্রীড়া সাংবাদিক আন্দ্রে রিজেক। পডকাস্টে তারা সবাই এই বিষয়টি নিয়ে কথা বলেন। 

আর্জেন্টিনাকে কোনো সুবিধা দেওয়া হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে ফালকাও মেলো বলেন, ‘আমার মতে, অনেক সুবিধা দেওয়া হয়েছে। সেখানে লিওনেল মেসিকে লাল কার্ড না দেখিয়ে অনেক বড় সুবিধা দেওয়া হয়েছে। মিশরের বিপক্ষে রেফারি যে ফাউলটি ধরে গোল বাতিল করলেন, আমার মতে সেখানে ফাউল দেওয়ার কোনো দরকারই ছিল না। আমি আর্জেন্টিনার কৃতিত্ব কেড়ে নিচ্ছি না, তারা নিজেদের যোগ্যতায় সেমিফাইনালে উঠেছে। কিন্তু সুবিধা তারা পেয়েছে।’  

তিনি আরও বলেন, ‘রেফারিদের সহায়তায় আর্জেন্টিনা সেমিফাইনালে উঠেছে- যারা এমনটা বলেন আমি তাদের সঙ্গে একমত নই, তবে এটা স্পষ্ট যে আর্জেন্টিনা সুবিধা পেয়েছে। ভাবুন তো, মেসিকে যদি দুই ম্যাচের জন্য হারাতে হতো, তাহলে কী হতো!’

বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে আলজেরিয়ার এক খেলোয়াড়কে পা দিয়ে আঘাত করেছিলেন মেসি। কিন্তু তাকে লাল কার্ড দেওয়া হয়নি এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিও বিষয়টি পর্যালোচনার জন্য প্রয়োজন মনে করেননি।

এ প্রসঙ্গে ডি আলেসান্দ্রো বলেন, ‘বর্তমানে এই বিষয়টি নিয়ে এত আলোচনা হচ্ছে যে, মনে হচ্ছে আর্জেন্টিনা ফিফার কারণেই ফাইনালে উঠবে এবং চ্যাম্পিয়ন হবে। মেসির প্রথম ঘটনাটির ব্যাপারে আমি একমত, সেখানে ভিএআর পর্যালোচনার প্রয়োজন ছিল। বাকি সিদ্ধান্তগুলো ফুটবলে সচরাচর দেখা যায়।’

এ সময় ফালকাও মেলো বলেন, ‘কোনো সন্দেহ নেই। আর্জেন্টিনা নিজেদের যোগ্যতায় এখানে পৌঁছেছে।’

খেলাধূলা এর আরও খবর

খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

‘ফ্রান্স‌কে আগেও দু’বার হারিয়েছি, তারা আমাদের ভয় পাবে’

প্রকাশিত :  ১০:৪৪, ১৩ জুলাই ২০২৬

ফ্রান্সকে একেবারেই ভয় পাচ্ছে না স্পেন। বরং বিশ্বকাপ সেমিফাইনালে এমবাপেদের হারানোর হুমকি দিয়ে রাখলেন স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। কেন এত আত্মবিশ্বাসী তিনি? কারণ, গত দু’সাক্ষাতে ফ্রান্সকে হারিয়েছে স্পেন। এবার হয় ইউরোজয়ীদের জয়ের হ্যাটট্রিক হবে। নয়তো ফ্রান্স টানা তিনবার বিশ্বকাপ ফাইনাল খেলবে। উত্তরটা জানা যাবে ১৪ জুলাই রাতে।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিতে উঠেছে স্পেন। বিশ্বকাপে এখনও পর্যন্ত একটি মাত্র গোল হজম করেছে লুইস দে লা ফুয়েন্তের দল। অন্যদিকে একাই ৮টি গোল হয়ে গিয়েছে ফ্রান্সের কিলিয়ান এমবাপের। উসমান দেম্বেলের গোল ৫। ফ্রান্সের ৬ ম্যাচে মোট গোল সংখ্যা ১৬। দুই মহাশক্তির লড়াই দেখার অপেক্ষায় ফুটবল দুনিয়া।

তার আগে ইয়ামালের হুঙ্কার। সোমবার ১৯ বছরে পা দেবেন স্পেনের তরুণ তুর্কি। সেমিফাইনালে উঠে তিনি বলছেন, “এই ম্যাচের জন্য মুখিয়ে আছি। বিশ্বকাপের শুরু থেকে এই ম্যাচের অপেক্ষায় ছিলাম। আমরা বিশ্বের দুই সেরা দল। যদি ফ্রান্স কাউকে ভয় পায়, সেটা আমাদেরই। আমরা তো আগেও ওদের ছিটকে দিয়েছি। ফ্রান্সকে ভয় পাচ্ছি না। এই ম্যাচের দু’টো ফলাফল হতে পারে। হয় ফ্রান্স টানা তিনবার বিশ্বকাপ ফাইনাল খেলবে। নয়তো আমরা ওদের টানা তিনবার হারাব। আমরা জানি এই ম্যাচ কীভাবে খেলতে হবে।

সাম্প্রতিক পরিসংখ্যানের নিরিখে এগিয়ে ইয়ামালরাই। ২০২৫-এ নেশনস লিগের সেমিফাইনালের রুদ্ধশ্বাস ম্যাচে ৫-৪ গোলে জিতেছিল স্পেন। জোড়া গোল করেন ইয়ামাল। তার আগে ২০২৪-এর ইউরোর সেমিতে ১-২ গোলে হার মানেন এমবাপেরা। এই ম্যাচে একটি অবিশ্বাস্য গোল করেছিলেন ১৭ বছরের ইয়ামাল। এই বিশ্বকাপে এখনও পর্যন্ত মাত্র একটিই গোল করেছে বার্সেলোনার তারকা। তবে সেসব নিয়ে মাথা ঘামাচ্ছে না। তাঁর বক্তব্য, “বিশ্বকাপ জিতলে আমি কত গোল করেছি, সেটা কেউ মনে রাখবে না। বিশ্বকাপ জেতাটাই আমাদের লক্ষ্য।” ইয়ামালের হুঙ্কার এমবাপেরা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন।