img

কাঁচামরিচের কেজি ৩০০ ছাড়ালো

প্রকাশিত :  ১২:৫০, ২৫ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ১২:৫৫, ২৫ জুলাই ২০২৬

কাঁচামরিচের কেজি ৩০০ ছাড়ালো

রাজধানীর বাজারে শাক-সবজির পাশাপাশি লাগামহীনভাবে বেড়েছে কাঁচামরিচের দাম। টানা বৃষ্টি ও বন্যার কারণে সরবরাহ ব্যাহত হওয়ায় কয়েক দিন ধরেই ঊর্ধ্বমুখী এ পণ্যের দাম এখন কেজিতে ৩০০ টাকা ছাড়িয়েছে।

বর্তমানে রাজধানীর বিভিন্ন বাজারে কাঁচামরিচ কেজিপ্রতি ৩০০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। কোথাও দাম ৩২০ টাকা, কোথাও ৩১০ টাকা, আবার কোথাও ৩০০ টাকা রাখা হয়েছে।

বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে মরিচ দ্রুত নষ্ট হয়ে যায়। এছাড়া অন্যান্য সবজির সরবরাহ অনেক কম। এ কারণে দাম বাড়ছে। এতে বেকায়দায় পড়েছেন সাধারণ মানুষ।

আজ শনিবার (২৫ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এই তথ্য পাওয়া গেছে।

বিক্রেতারা বলেন, বাজারে নতুন কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি, আর পুরোনো কাঁচামরিচ ৩২০ টাকা কেজি বিক্রি করছেন তারা, যা এক সপ্তাহ আগেও দাম ছিল ১২০-১৩০ টাকা। 

এক সবজি বিক্রেতা জানান, এক সপ্তাহের ব্যবধানে শুধু সবজি না অনেক কিছুরই দাম বেড়েছে। এ নিয়ে ক্রেতাদের সঙ্গে ঝগড়াও হচ্ছে।

ওই বিক্রেতার দাবি, তাদের বেশি দামে কিনে আনতে হচ্ছে। এখন কীভাবে কমে বিক্রি করবেন- এ প্রশ্ন রেখেছেন তিনি।

বাজার করতে আসা অনেক ক্রেতা জানান, কাঁচামরিচ নিত্যপ্রয়োজনীয় জিনিস। কিন্তু এটার দাম এখন নাগালের বাইরে। দাম বেড়েই চলছে। কাঁচামরিচ ছাড়া রান্না করব কীভাবে।এছাড়া শাক-সবজির দামও বেশি। দুই-তিন রকমের সবজি অল্প করে কিনলেও ২০০-২৫০ টাকা লাগে। এভাবে তো চলা যায় না।


জাতীয় এর আরও খবর

img

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

প্রকাশিত :  ১৯:৪৬, ২৫ জুলাই ২০২৬

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে আগুন লেগেছে। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। আজ শনিবার (২৫ জুলাই) রাত ৯টা ২০ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।

ফায়ার সার্ভিস জানিয়েছে, কার্গো ভিলেজে আগুন লাগার সংবাদ আসে রাত ৯টা ২০ মিনিটে। পরে ঘটনাস্থলে দুটি ইউনিট গিয়ে আগুনের কোনো অস্তিত্ব পায়নি। তবে কার্গো ভিলেজের পাশে একটি ময়লার স্তুপে ধোঁয়া দেখা যায়। সেখানে দুটি ইউনিট কাজ করছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত কোন হতাহতের ঘটনা নেই। আগুন নিয়ন্ত্রণে রয়েছে। 

জাতীয় এর আরও খবর