img

মধুপুরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা, স্বর্ণের চেইন ও নগদ টাকা লুটের অভিযোগ

প্রকাশিত :  ০৮:৩৩, ০১ আগষ্ট ২০২৬

 মধুপুরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা, স্বর্ণের চেইন ও নগদ টাকা লুটের অভিযোগ

টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের দিঘিরপাড় এলাকায় নিজ বাড়ি থেকে জালেমন (৬৫) নামে এক বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহত জালেমন উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের দিঘিরপাড় এলাকার মৃত আইজউদ্দিনের স্ত্রী ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান পদপ্রাথী আবুল কালাম আজাদ মিঠুর মা। 

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে প্রতিবেশীরা জালেমনের ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর  পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে হত্যা করেছে। পরে তার গলায় থাকা একটি স্বর্ণের চেইন এবং মাটবর ব্যাংকের নগদ অর্থ নিয়ে যায়। 

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ । হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের সনাক্তসহ দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। হত্যাকাণ্ডের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।


বাংলাদেশ এর আরও খবর

img

বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী হলো মার্কিন ভিসা বন্ড

প্রকাশিত :  ১৪:৪৫, ০১ আগষ্ট ২০২৬

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন এ ব্যবস্থার আওতায় আফ্রিকার বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশ, নেপাল ও ভুটানসহ মোট ৫০টি দেশের নাগরিকরা অন্তর্ভুক্ত থাকবেন। তবে বর্তমান তালিকায় ভারতের নাম নেই।

\r\n

নতুন নিয়ম অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারীদের সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে।

মার্কিন ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, বছরব্যাপী পর্যালোচনায় দেখা গেছে, ভিসা গ্রহীতারা যেন তাদের অবস্থানের মেয়াদ ও শর্ত মেনে চলেন, তা নিশ্চিত করতে এই কর্মসূচিটি বেশ কার্যকর ভূমিকা রেখেছে। নতুন এই নিয়ম আগামী সোমবার থেকে কার্যকর হবে এবং ভবিষ্যতে আরও একাধিক দেশকে এই তালিকায় যুক্ত করা হতে পারে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, ফেডারেল রেজিস্টারের এই বিজ্ঞপ্তি বি-১ এবং বি-২ ভিসার ক্ষেত্রে প্রযোজ্য; যা ব্যবসা ও পর্যটনের উদ্দেশ্যে ইস্যু করা হয়ে থাকে।

বিবৃতিতে বলা হয়েছে, ভিসা ইস্যু করার শর্ত হিসেবে কনস্যুলার কর্মকর্তারা উপযুক্ত মনে করলে সংশ্লিষ্ট অ-অভিবাসী ভিসা আবেদনকারীদের সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড জমা দিতে বলতে পারবেন।

এতে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর, ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এবং ডিপার্টমেন্ট অব দ্য ট্রেজারির জন্য ভিসা বন্ড কর্মসূচি পরিচালনার সম্ভাব্যতা মূল্যায়নের একটি কাঠামো তৈরি করেছিল ২০২৫ সালের ভিসা বন্ড পাইলট প্রকল্প। এই প্রকল্পের প্রাপ্ত তথ্য-উপাত্তে বন্ড নেওয়া ভিসা গ্রহীতাদের ওপর আইনি শর্ত নিশ্চিতে ভিসা বন্ড কর্মসূচিকে অত্যন্ত কার্যকর মাধ্যম হিসেবে পরিষ্কার হওয়া গেছে।

পাইলট কর্মসূচির আওতায় কনস্যুলার কর্মকর্তারা ৫ হাজার ডলার, ১০ হাজার ডলার অথবা সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ডের দাবি করতে পারতেন। তবে চূড়ান্ত নিয়মে ৫ হাজার ডলারের বিকল্পটি বাদ দেওয়া হয়েছে এবং বন্ডের সর্বোচ্চ পরিমাণ বাড়িয়ে ২০ হাজার ডলার করা হয়েছে।

ফেডারেল রেজিস্টারে প্রকাশের পর আগামী ৩ আগস্ট থেকে এই নিয়মটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। কর্মসূচির অন্তর্ভুক্ত বর্তমান ৫০টি দেশের মধ্যে ৩০টি দেশই আফ্রিকার।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে থেকে যাওয়ার প্রবণতা কমাতেই এই নীতি গ্রহণ করা হয়েছে। তবে অভিবাসনবিষয়ক অধিকারকর্মীরা বলছেন, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের মতো দেশে বৈধভাবে ভ্রমণের ক্ষেত্রে মানুষকে নিরুৎসাহিত করতে পারে।

তারা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই কঠোর অভিবাসন নীতি মতপ্রকাশের স্বাধীনতা এবং ন্যায়বিচার পাওয়ার অধিকারকে ক্ষুণ্ন করছে; যা একই সঙ্গে জাতিগত সংখ্যালঘুদের জন্য অনিরাপদ পরিবেশ তৈরি করছে এবং বর্ণগত বৈষম্যকে উসকে দিচ্ছে। অন্যদিকে ট্রাম্প এসব পদক্ষেপকে জাতীয় নিরাপত্তা জোরদার করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় বলে প্রতিরক্ষা করে আসছেন।

ট্রাম্প বলছেন, তিনি অবৈধ অভিবাসন বন্ধ করতে চান। কিন্তু সমালোচকরা বলেছেন, তার প্রশাসন নির্দিষ্ট কিছু ভিসা আবেদনকারীর জন্য উচ্চ ফি আরোপ এবং দেশে থাকা কিংবা নতুন আবেদনকারী অভিবাসীদের সামাজিক যোগাযোগমাধ্যম কঠোরভাবে যাচাই-বাছাই করার মাধ্যমে বৈধ অভিবাসনকেও অত্যন্ত কঠিন করে তুলেছে।

• যেসব দেশের জন্য স্থায়ী হলো মার্কিন ভিসা বন্ড

• আলজেরিয়া

• অ্যাঙ্গোলা

• অ্যান্টিগুয়া এবং বারবুডা