img

কোন বোর্ডে পাশের হার কত?

প্রকাশিত :  ০৫:৫৩, ১০ আগষ্ট ২০২৬

কোন বোর্ডে পাশের হার কত?

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে সোমবার (১০ আগস্ট)। এবারের পরীক্ষায় গড় পাসের হার কমে দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশে। গত বছর এই হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ।

এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। অর্থাৎ, পাসের হারের পাশাপাশি এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের গড় পাশের হার এবার ৬৪.০৫ শতাংশ, গত বছরের ৬৮.০৪ শতাংশের তুলনায় প্রায় ৪ শতাংশ পয়েন্ট কম।

এবার সর্বোচ্চ পাশের হার ঢাকা বোর্ডে এবং সর্বনিম্ন মাদরাসা বোর্ডে। ঢাকায় শতকরা ৭১.৬৩ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছেন। এরপরই আছে যশোর বোর্ড, সেখানে পাশের হার ৬৬.২৭%। তৃতীয় স্থানে থাকা কুমিল্লা বোর্ডে পাশের হার ৬৫.৪২%।

বাকি আট স্থানে আছে যথাক্রমে রাজশাহী (৬৩.৬৭%), বরিশাল (৬০.৩৫%), চট্টগ্রাম (৫৯.৪৮%), সিলেট (৫৮.৩৩%), দিনাজপুর (৫৮.০৫%), ময়মনসিংহ (৫৭.৩৯%), কারিগরি বোর্ড (৫৮.২০%), মাদরাসা বোর্ড (৫৫.৪৯%)।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিল—এর মধ্যে সাধারণ বোর্ডে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা বোর্ডের দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডের এসএসসি (ভোকেশনাল)-এ ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী ছিল।

ফল পুনর্নিরীক্ষণের জন্য ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

শিক্ষা এর আরও খবর

img

এসএসসিতে রওজাতুল বেহেশত তুবার গোল্ডেন এ প্লাস অর্জন

প্রকাশিত :  ১০:২৮, ১০ আগষ্ট ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় মানিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রওজাতুল বেহেশত তুবা কৃতিত্বের সঙ্গে গোল্ডেন এ প্লাস (A+) অর্জন করেছে।

রাজধানীর মানিপুর  উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অসাধারণ সাফল্য অর্জন করায় পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তুবার এই সাফল্যে তার পরিবার গর্বিত ও আনন্দিত।

রওজাতুল বেহেশত তুবার বাবা ড. মোহাম্মদ রফিকুল ইসলাম প্রধানমন্ত্রীর কার্যালয়ের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)-এর অতিরিক্ত পরিচালক হিসেবে কর্মরত। তার মা  সরকারি বাংলা কলেজের বাংলা বিভাগের একজন সহযোগী অধ্যাপক এবং ৪৮তম বিসিএসের কর্মকর্তা।

শিক্ষাজীবনে তুবার এই সাফল্যের পেছনে তার পরিবার ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। ভবিষ্যতেও সে আরও ভালো ফলাফল অর্জন করে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত  করেছেন তারা।

তুবার বর্তমান আবাস ঢাকার মিরপুরে। তার পৈতৃক নিবাস চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায়।

রওজাতুল বেহেশত তুবার সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

শিক্ষা এর আরও খবর