img

বিবিসিএ আয়োজিত দাবা টুর্ণামেন্টে আইএম ও এফএমসহ চৌকস দাবাড়ুদের লড়াই

প্রকাশিত :  ১৩:৪৬, ১৯ আগষ্ট ২০২৬
সর্বশেষ আপডেট: ১৪:২০, ১৯ আগষ্ট ২০২৬

বিবিসিএ আয়োজিত দাবা টুর্ণামেন্টে আইএম ও এফএমসহ চৌকস দাবাড়ুদের লড়াই

লন্ডন: জাঁকজমকভাবে ১৬ই আগস্ট রোববার পূর্ব লন্ডনে অনুষ্ঠিত হয়ে গেল ব্রিটিশ বাংলা চেস এসোসিয়েশন (বিবিসিএ) এর জমজমাট দাবা প্রতিযোগিতা।

মাইক্রো বিজনেস পার্ক হলে ১৬ই আগস্ট রোববার অনুষ্ঠিত এই প্রতিযোগিতা কার্যত একটি আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার রূপ নেয়। বাঙালি এবং ইংলিশ দাবাড়ুদের পাশাপাশি অন্যান্য জাতিসত্তার দাবাড়ুরাও অংশ নেন এই প্রতিযোগিতায়। 

এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ইতালি, সুইজারল্যান্ড, তুরস্ক, উগান্ডা, আফগানিস্তান এবং রাশিয়ার লন্ডনভিত্তিক খেলোয়াড়রা। গ্রেটার লন্ডন এবং আশেপাশের  শহরগুলো থেকে সব বয়সের চৌকস দাবাড়ুরা অংশগ্রহণ করেছেন। 

৫ সেকেন্ড ইনক্রিমেন্টসহ ১০ মিনিটের এই রেপিড প্রতিযোগিতায় ৪৮ জন খেলোয়াড় অংশ নেন। ৬০-৭০ উর্ধ্ব বয়সী প্রবীণ দাবাড়ুদের পাশাপাশি ১০-১২ বছরের  কিশোর-কিশোরী অংশগ্রহণ করেছেন।

টুর্নামেন্টকে সার্বিকভাবে সফল করে তোলার জন্য বিবিসিএকে সহায়তা প্রদান করেছেন বিশিষ্ট কমিউনিটি নেতা মুহিবুর রহমান, বিশিষ্ট সাংবাদিক সাপ্তাহিক জনমতের সাবেক সম্পাদক নবাব উদ্দিন এবং ঢাকা ইউনিভার্সিটি আ্যলামনাই ইন দ্য ইউকের সাংগঠনিক সম্পাদক সৈয়দ হামিদুল হক।

ছয় রাউন্ড খেলা শেষে প্রতিযোগিতার চিফ আরবিটার মাইক্যাল ফ্লাট বিজয়ীদের নাম ঘোষণা করেন। ওপেন সেকশনে ছয় পয়েন্টের মধ্যে ছয় পয়েন্ট লাভ করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন হেন্ডন চেস ক্লাবের সদস্য ফিডে মাস্টার জন আর রিচার্ডসন এবং ৫ পয়েন্ট পেয়ে রানার্স আপ হন কিংস্টন চেস ক্লাবের সদস্য ইন্টারন্যাশনাল মাস্টার পিটার লার্জ। মেজর সেকশনে ৫ পয়েন্ট পেয়ে যৌথ চ্যাম্পিয়ন হন আপমিনিস্টার ক্লাবের ড্যানিয়েল ফজুইতান এবং সাউথ ওয়েস্ট লন্ডনের তাড়ান প্যাটেল।Open section Champion FM Richardson

বিবিসিএ'র সদস্যদের মধ্যে সভাপতি তারিক খান এবং কার্যকরী কমিটির সদস্য হাসান মোগালু যৌথভাবে একটি রেইটিং প্রাইজ লাভ করেন। 

প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ড খেলা শুরু হওয়ার আগে ক্লাবের চিফ এডভাইজার আবু মুসা হাসান অংশগ্রহণকারী দাবাড়ুদের স্বাগত জানিয়ে বলেন, দাবাড়ুরা আগ্রহী হলে ক্লাবের পক্ষ থেকে 'বিবিসিএ' প্রতি মাসে এধরনের একটি প্রতিযোগিতার আয়োজন করতে প্রস্তুত রয়েছে। 

এ পর্যায়ে প্রতিযোগীরা ইতিবাচক সাড়া দিলে তিনি ঘোষণা করেন, মাত্র ২০ জন প্রতিযোগী  সম্মত হলেই বিবিসিএ  আগামী ১৩ই সেপ্টেম্বর আরো একটি ফিডে রেপিড টুর্নামেন্ট আয়োজন করতে পারেন। এসময় উপস্থিত প্রায় সবাই হাত তুলে করতালি দিয়ে সম্মতি জানান। আগামী ১৩ই সেপ্টেম্বর টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে।

ক্লাবের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে প্রতিযোগিতায় অংশ নেন চিফ এডভাইজার আবু মুসা হাসান, সভাপতি তারিক খান, সাধারণ সম্পাদক আশরাফ নান্নু, সহ সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, কোষাদক্ষ দরবেশ চৌধুরী, সদস্য মোহাম্মদ এলাহী, হাসান মুগালো, রাঘু কামাথ, মোহাম্মদ ইসলাম হীরক, সঞ্জিত ত্রিষাদ, মো নিজাম, তমাল মতিলাল, দিয়া আহমেদ ও কামিল আহমেদ।

প্রতিযোগিতা শেষে গেস্ট অফ অনার টাওয়ার হ্যামলেটস প্যারেন্টস সেন্টার এর ডাইরেক্টর ডক্টর এম এ হান্নান, ক্লাবের কর্মকর্তারা এবং অন্যান্য অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অতিথিদের মধ্যে কমিউনিটি ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, ঢাকা ইউনিভার্সিটি আ্যলামনাই ইন দ্য ইউকের সাংগঠনিক সম্পাদক সৈয়দ হামিদুল হক, শিক্ষক সমিতির সভাপতি আবু হোসেন ও জয়েন্ট সেক্রেটারি ডক্টর রোয়াবউদ্দিন উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্লাবের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন চিফ এডভাইজার আবু মুসা হাসান, সভাপতি তারিক খান, সাধারণ সম্পাদক আশরাফ নান্নু, সহ সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী ও সহ সভাপতি মেসবাহ আহমেদ।

টাওয়ার হ্যামলেটস প্যারেন্টস সেন্টারে প্রতি রোববার বিকেল তিনটা থেকে সাতটা পর্যন্ত ক্লাবের সদস্যরা মিলিত হয়ে দাবা খেলেন এবং অনুশীলন করেন। বিবিসিএ একটি উন্মুক্ত ক্লাব। বাৎসরিক মাত্র ২০ পাউন্ড চাঁদা দিয়ে সদস্য হয়ে যে কেউ দাবা খেলতে পারেন, প্রশিক্ষণ নিতে পারেন এবং ক্লাবের অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করতে পারেন। বর্তমান  ব্রিটিশ চেস চ্যাম্পিয়ান ১৭ বছর বয়সী গ্র্যান্ড মাস্টার (জি এম) শ্রেয়াশ রয়েল ২০১৫ সালে বিবিসির প্রতিষ্ঠালগ্নে ক্লাবের সদস্য  ছিলেন এবং নিয়মিত ভাবে টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। 

উল্লেখ্য, ক্লাবের দুটি টিম নিয়মিত ভাবে ঐতিহ্যবাহী লন্ডন চেস লীগে অংশগ্রহণ করে আসছে। আসন্ন অক্টোবর মাস থেকে শুরু হতে যাওয়া ২০২৬-২০২৭ সালের লন্ডন চেস লীগে বিবিসিএ'র একটি টিম ‘ডিভিশন টু’তে এবং অপর একটি টিম ‘ডিভিশন ফোর’ এ অংশগ্রহণ করবে। বিবিসিএ লন্ডন চেস লীগের ৩০ টি মেম্বার ক্লাবের মধ্যে অন্যতম একটি ক্লাব। লন্ডন চেস লীগ বিশ্বের সবচেয়ে পুরনো চেস লীগ। ১৮৮৬-৮৭ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই  সংস্থাটি নিরবচ্ছিন্নভাবে চলে আসছে। ইতোপূর্বে বিবিসিএ অধুনালুপ্ত লন্ডন সামার লীগে দুই-দু'বার চ্যাম্পিয়ান হওয়ার গৌরব লাভ করেছে।

টাওয়ার হ্যামলেটস প্যারেন্টস সেন্টার ভিত্তিক ব্রিটিশ বাংলা চেস এসোসিয়েশনের এই দাবা ক্লাবটি ২০১৫ সালে যাত্রা শুরু করার পর থেকে নিয়মিতভাবে টুর্নামেন্টের আয়োজন করে আসছে। কোভিড প্রাদুর্ভাবের আগে বিবিসিএ প্রতি মাসে একটি ফিডে রেপিড টুর্নামেন্টের আয়োজন করতো। আবারও শুরু করার পরিকল্পনা রয়েছে।

কমিউনিটি এর আরও খবর

img

হৃদয়ে শ্রীমঙ্গল’র এজিএম ও নতুন কমিটি গঠন: সভাপতি কায়েস আজিজ ও সম্পাদক আল-মামুন টিটু

প্রকাশিত :  ১৪:৪৩, ১৯ আগষ্ট ২০২৬

যুক্তরাজ্য ভিত্তিক শ্রীমঙ্গল প্রবাসীদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন হৃদয়ে শ্রীমঙ্গল’র বার্ষিক সাধারণ সভা এবং দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হল গত ৫ই আগস্ট লন্ডনে। যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত সংগঠনের নির্বাহী সদস্যবৃন্দ দিনব্যাপী এ সাধারণ সভায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সভায় গতবছরের কর্ম পর্যালোচনা এবং রিপোর্ট পেশ করেন সংগঠনের সভাপতি। অর্থনৈতিক কর্মকাণ্ড এবং বিস্তারিত হিসাব-নিকাশ পেশ করেন সংগঠনের ট্রেজারার। সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন সকল সদস্যের অংশগ্রহণ হয়ে উঠেছিল প্রাণবন্ত এক মিলন মেলায়। সভার প্রথমার্ধের শেষে সংগঠনের বিদায়ী সভাপতি জনাব আব্দুর রকিব রাজু সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে বিগত সেশনের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন। অতঃপর সংগঠনের সাবেক সভাপতি হারূন অর রশিদ ও জহির উদ্দিন চৌধুরী বাবলু দায়িত্বপ্রাপ্ত হয়ে পারস্পরিক পরামর্শের আলোকে উপস্থিত সকল সদস্যদের সামনে একটি খসড়া কমিটি প্রস্তাব করলে হাউজে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

২০২৬-২৮ সেশনের জন্য হৃদয়ে শ্রীমঙ্গল’র নিম্নরূপ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।

সভাপতি কায়েস আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটু, ট্রেজারার হাজিম উদ্দীন, সহ সভাপতি এমদাদুল হক জুনেদ, জাহিদুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক হাজী রকিব রহমান মিজান, আবদুল্লাহ আল মাহবুব তিতাশ, যুগ্ম ট্রেজারার শাহ মঞ্জুর হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার মামুন, এম ইলিয়াছুর রহমান পাপ্পু, ত্রান সম্পাদক তুফাজ্জল হক মুর্শেদ, মহিলা বিষয়ক সম্পাদক শেখ জেসমিন নাহার জাহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক  মাহবুবুর রশিদ শিপু, পারভেজ খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাকির আহমেদ, সভাপতিমন্ডলীর সদস্য হারুন অর রশিদ, জহির উদ্দীন চৌধুরী বাবলু, আব্দুর রকিব রাজু, কার্যনির্বাহী সদস্য হাজী জসিম উদ্দীন দুদু, শেখ মোহাম্মদ আব্দুন নূর, মানসেল আহমেদ মনসুর।

দ্বি-বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব পেল হৃদয়ে শ্রীমঙ্গল। নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি আরও ঐক্যবদ্ধ ও কার্যকরভাবে শ্রীমঙ্গলের স্বার্থে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন সম্মেলনে অংশ নেওয়া সম্মানিত সদস্যবৃন্দ।




কমিউনিটি এর আরও খবর