img

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

প্রকাশিত :  ১৯:৫৩, ১৯ আগষ্ট ২০২৬

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিস এখন নতুন সেবা প্রদানকারী এনাবল্ড লিভিং হেলথকেয়ার -এর মাধ্যমে পরিচালিত হচ্ছে। ১ জুলাই ২০২৬ থেকে এই পরিবর্তন কার্যকর হয়েছে এবং যারা বর্তমানে কাউন্সিল বা স্বাস্থ্যসেবার মাধ্যমে সরবরাহকৃত যন্ত্রপাতি ব্যবহার করছেন, তাদের যেকোনো মেরামত, সংগ্রহ বা সহায়তার জন্য এখন এনাবেল্ড লিভিং হেলথকেয়ার -এর সঙ্গে যোগাযোগ করতে হবে।

কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিস টাওয়ার হ্যামলেটসের হাজারো বাসিন্দাকে আরও স্বাধীনভাবে জীবনযাপন করতে সহায়তা করে। এই সেবার মাধ্যমে দৈনন্দিন জীবনের সাধারণ সহায়ক সরঞ্জাম থেকে শুরু করে হাসপাতালের বেড, ম্যাট্রেস, হোইস্টসহ বিভিন্ন বিশেষায়িত সরঞ্জাম সরবরাহ করা হয়, যা বাসিন্দাদের চলাফেরা, গোসল, টয়লেট ব্যবহার, রান্না, পোশাক পরিধান এবং ব্যক্তিগত পরিচর্যার মতো কাজে সহায়তা করে।

কাউন্সিল এবং স্বাস্থ্যসেবা অংশীদারদের যৌথ উদ্যোগে পরিচালিত এই সেবার আওতায় এখন দৈনন্দিন জীবনের সহজ সহায়ক সরঞ্জাম পাওয়ার পদ্ধতিতেও পরিবর্তন আনা হয়েছে। যোগ্য বাসিন্দাদের মূল্যায়নের পর একজন অকুপেশনাল থেরাপিস্ট, ফিজিওথেরাপিস্ট, কমিউনিটি নার্স বা অনুমোদিত অ্যাসেসর একটি প্রেসক্রিপশন প্রদান করবেন। সেই প্রেসক্রিপশন ব্যবহার করে অনুমোদিত খুচরা বিক্রেতাদের কাছ থেকে প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করা যাবে।

এই নতুন ব্যবস্থার ফলে সেবাগ্রহীতারা আরও বেশি পছন্দ ও নিয়ন্ত্রণের সুযোগ পাবেন। তারা নিজেদের সুবিধামতো অনুমোদিত বিক্রেতার কাছ থেকে সরঞ্জাম সংগ্রহ করতে পারবেন এবং আগের তুলনায় আরও বিস্তৃত পরিসরের পণ্য বেছে নেওয়ার সুযোগ পাবেন। প্রয়োজনে নির্ধারিত মানের সরঞ্জামের পরিবর্তে অতিরিক্ত অর্থ যোগ করে নিজেদের জীবনধারার সঙ্গে আরও উপযোগী পণ্যও সংগ্রহ করা যাবে।

এছাড়া নতুন সেবা মডেল এমন বাসিন্দাদেরও উপকৃত করবে যারা সরকারি সহায়তার জন্য যোগ্য নন। তারা কোনো মূল্যায়ন বা প্রেসক্রিপশন ছাড়াই অনুমোদিত বিক্রেতাদের কাছ থেকে ব্যক্তিগতভাবে সরঞ্জাম কিনতে পারবেন। অনেক সহায়ক সরঞ্জামের মূল্য ৩০ পাউন্ড-এর কম এবং এগুলো সীমিত চলাচলক্ষমতা, গোসল, খাবার প্রস্তুত, খাওয়া বা পোশাক পরিধানের ক্ষেত্রে উল্লেখযোগ্য সহায়তা দিতে পারে।

কাউন্সিল বাসিন্দাদের স্মরণ করিয়ে দিয়েছে যে, বাড়িতে থাকা কোনো হাসপাতাল বেড, ম্যাট্রেস, হোইস্ট অথবা অন্য কোনো কমিউনিটি ইকুইপমেন্ট আর প্রয়োজন না হলে অথবা মেরামতের দরকার হলে, সেটিতে মেডইকুইপ -এর স্টিকার বা বারকোড থাকুক বা না থাকুক, এখন সরাসরি এনাবল্ড লিভিং হেলথকেয়ার-এর সঙ্গে যোগাযোগ করতে হবে।

যোগাযোগের তথ্য

Enabled Living Healthcare

???? ফোন: 0203 373 2222

???? ইমেইল: [email protected]

???? ঠিকানা: Enabled Living, 7 Alpine Way, Beckton, E6 6LA

কাউন্সিলের লক্ষ্য হলো আরও সহজ, নমনীয় এবং ব্যবহারকারী-কেন্দ্রিক একটি সেবা নিশ্চিত করা, যাতে বাসিন্দারা তাদের প্রয়োজন অনুযায়ী দ্রুত এবং কার্যকরভাবে সহায়ক সরঞ্জাম পেতে পারেন এবং দীর্ঘদিন স্বাধীনভাবে জীবনযাপন করতে সক্ষম হন।

কমিউনিটি এর আরও খবর

img

হৃদয়ে শ্রীমঙ্গল’র এজিএম ও নতুন কমিটি গঠন: সভাপতি কায়েস আজিজ ও সম্পাদক আল-মামুন টিটু

প্রকাশিত :  ১৪:৪৩, ১৯ আগষ্ট ২০২৬

যুক্তরাজ্য ভিত্তিক শ্রীমঙ্গল প্রবাসীদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন হৃদয়ে শ্রীমঙ্গল’র বার্ষিক সাধারণ সভা এবং দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হল গত ৫ই আগস্ট লন্ডনে। যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত সংগঠনের নির্বাহী সদস্যবৃন্দ দিনব্যাপী এ সাধারণ সভায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সভায় গতবছরের কর্ম পর্যালোচনা এবং রিপোর্ট পেশ করেন সংগঠনের সভাপতি। অর্থনৈতিক কর্মকাণ্ড এবং বিস্তারিত হিসাব-নিকাশ পেশ করেন সংগঠনের ট্রেজারার। সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন সকল সদস্যের অংশগ্রহণ হয়ে উঠেছিল প্রাণবন্ত এক মিলন মেলায়। সভার প্রথমার্ধের শেষে সংগঠনের বিদায়ী সভাপতি জনাব আব্দুর রকিব রাজু সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে বিগত সেশনের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন। অতঃপর সংগঠনের সাবেক সভাপতি হারূন অর রশিদ ও জহির উদ্দিন চৌধুরী বাবলু দায়িত্বপ্রাপ্ত হয়ে পারস্পরিক পরামর্শের আলোকে উপস্থিত সকল সদস্যদের সামনে একটি খসড়া কমিটি প্রস্তাব করলে হাউজে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

২০২৬-২৮ সেশনের জন্য হৃদয়ে শ্রীমঙ্গল’র নিম্নরূপ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।

সভাপতি কায়েস আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটু, ট্রেজারার হাজিম উদ্দীন, সহ সভাপতি এমদাদুল হক জুনেদ, জাহিদুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক হাজী রকিব রহমান মিজান, আবদুল্লাহ আল মাহবুব তিতাশ, যুগ্ম ট্রেজারার শাহ মঞ্জুর হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার মামুন, এম ইলিয়াছুর রহমান পাপ্পু, ত্রান সম্পাদক তুফাজ্জল হক মুর্শেদ, মহিলা বিষয়ক সম্পাদক শেখ জেসমিন নাহার জাহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক  মাহবুবুর রশিদ শিপু, পারভেজ খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাকির আহমেদ, সভাপতিমন্ডলীর সদস্য হারুন অর রশিদ, জহির উদ্দীন চৌধুরী বাবলু, আব্দুর রকিব রাজু, কার্যনির্বাহী সদস্য হাজী জসিম উদ্দীন দুদু, শেখ মোহাম্মদ আব্দুন নূর, মানসেল আহমেদ মনসুর।

দ্বি-বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব পেল হৃদয়ে শ্রীমঙ্গল। নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি আরও ঐক্যবদ্ধ ও কার্যকরভাবে শ্রীমঙ্গলের স্বার্থে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন সম্মেলনে অংশ নেওয়া সম্মানিত সদস্যবৃন্দ।




কমিউনিটি এর আরও খবর