img

লন্ডন বাংলা প্রেস ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট- ২০২৬ আগামী ৩০ আগস্ট, মাঠে নামছে চার দল

প্রকাশিত :  ০৮:১৩, ২১ আগষ্ট ২০২৬

 লন্ডন বাংলা প্রেস ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট- ২০২৬ আগামী ৩০ আগস্ট, মাঠে নামছে চার দল

লন্ডন বাংলা প্রেস ক্লাব (LBPC) আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ আগামী রবিবার, ৩০ আগস্ট লন্ডনের Goodmayes Park, Ilford-এ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে অংশ নেবে Channel S, BBTNCW Media, LB24 ও Online Warriors। ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবে Romford Riders।

অংশগ্রহণকারী দলগুলোকে সকাল ১১টার মধ্যে মাঠে উপস্থিত হতে হবে এবং খেলা শুরু হবে দুপুর ১২টায়। টুর্নামেন্টে শুধুমাত্র LBPC-এর সদস্যরা খেলোয়াড় হিসেবে অংশ নিতে পারবেন।

ম্যাচগুলো সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার জন্য Romford Riders-এর আম্পায়ারিং টিম দায়িত্ব পালন করবে এবং ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

টুর্নামেন্টের জন্য বিনা খরচে ক্রিকেট পিচ দেওয়ায় Romford Riders-এর Official CEO Ibrahim Rahul এবং Ekota Academy-এর Chief Mizan Rahman-এর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে LBPC।

টুর্নামেন্টের স্পন্সর হিসেবে রয়েছে Foodbazar, Excells Tutors, Fest & Misthi এবং Printlab।

চ্যাম্পিয়ন দল পাবে ট্রফি ও £৫০০, রানার্স-আপ দল পাবে ট্রফি ও £২৫০। এছাড়া সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারির জন্য থাকবে পুরস্কার/ট্রফি। ফাইনালে থাকবে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার।

আয়োজকদের আশা, টুর্নামেন্টটি আনন্দময় ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং লন্ডনের বাংলা গণমাধ্যমের সদস্যদের মধ্যে বন্ধুত্ব, যোগাযোগ ও ঐক্য আরও শক্তিশালী করবে।

আগামী ৩০ আগস্ট Goodmayes Park-এ চার অংশগ্রহণকারী দলকে স্বাগত জানাতে প্রস্তুত লন্ডন বাংলা প্রেস ক্লাব।


কমিউনিটি এর আরও খবর

img

আরও বেশি পরিবারের জন্য সম্প্রসারিত স্কুল ইউনিফর্ম অনুদান কর্মসূচি

প্রকাশিত :  ০৬:১৪, ২১ আগষ্ট ২০২৬

নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল তাদের স্কুল ক্লোদিং গ্রান্ট কর্মসূচি সম্প্রসারণ করেছে, যাতে আরও বেশি পরিবার স্কুল ইউনিফর্ম ও পোশাক কেনার ক্ষেত্রে আর্থিক সহায়তা পেতে পারে।

২০২৬ সালের সেপ্টেম্বর থেকে প্রথমবারের মতো ইয়ার ৩ এবং ইয়ার ১০-এ উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদেরও এই অনুদান কর্মসূচির আওতায় আনা হয়েছে। এর আগে শুধুমাত্র রিসেপশন এবং ইয়ার ৭-এ ভর্তি হওয়া শিশুদের জন্য এই সহায়তা উপলব্ধ ছিল।

এছাড়া যোগ্যতার জন্য নির্ধারিত বার্ষিক পারিবারিক আয়ের সীমা ৫০,৩৫০ পাউন্ড থেকে বাড়িয়ে ৬০,০০০ পাউন্ড করা হয়েছে। ফলে আরও বেশি পরিবার এই আর্থিক সহায়তার সুবিধা নিতে পারবেন।

যোগ্য পরিবারগুলো রিসেপশন ও ইয়ার ৩-এর শিক্ষার্থীদের জন্য প্রতি শিশুর বিপরীতে ৫০ পাউন্ড এবং ইয়ার ৭ ও ইয়ার ১০-এর শিক্ষার্থীদের জন্য ১৫০ পাউন্ড অনুদান পেতে পারবেন, যা নতুন স্কুল ইউনিফর্ম ও প্রয়োজনীয় পোশাক কেনার জন্য ব্যবহার করা যাবে।

অনুদানের জন্য আবেদন করতে আবেদনকারীকে টাওয়ার হ্যামলেটসের বাসিন্দা হতে হবে (অথবা কাউন্সিলের মাধ্যমে অন্য বরোতে পুনর্বাসিত হতে হবে) এবং পরিবারের মোট আয় ৬০ হাজার পাউন্ডের কম হতে হবে। আবেদনকারীকে সংশ্লিষ্ট শিশুর অভিভাবক বা আইনগত অভিভাবক হতে হবে এবং শিশুকে সেপ্টেম্বর ২০২৬ থেকে রিসেপশন, ইয়ার ৩, ইয়ার ৭ অথবা ইয়ার ১০-এ ভর্তি হতে হবে।

কাউন্সিল পরিবারগুলোকে যত দ্রুত সম্ভব আবেদন করার আহ্বান জানিয়েছে। আবেদন গ্রহণ শুরু হয়েছে ১ মে থেকে এবং ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন করার সময় ন্যাশনাল ইন্স্যুরেন্স নম্বর, পরিবারের আয়ের তথ্য, সন্তানের স্কুলের নাম এবং সর্বশেষ ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন হবে।

স্কুলে ফেরার খরচ কমাতে এবং পরিবারগুলোর আর্থিক চাপ হ্রাস করতে কাউন্সিলের এই সম্প্রসারিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আরও তথ্য ও আবেদন করতে ভিজিট করুনঃ www.towerhamlets.gov.uk/lgnl/advice_and_benefits/benefits/School-clothing-grants.aspx


 

কমিউনিটি এর আরও খবর