img

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল তুরস্ক

প্রকাশিত :  ০৬:৩৩, ২২ আগষ্ট ২০২৬

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল তুরস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। গাজামুখী ত্রাণবাহী বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র কর্মীদের ওপর হামলার ঘটনায় গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, নির্যাতনসহ একাধিক অভিযোগে এ পরোয়ানা জারি করা হয়েছে। একই ঘটনায় আরও এক ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। 

তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক জানান, ইসরাইলি নাগরিক আফেক মস্কোভিচের বিরুদ্ধেও একই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলাটি ইস্তাম্বুলের ১১তম হাই ক্রিমিনাল কোর্টে চলছে। ২০২৬/১০৮ নম্বর মামলায় মোট ৩৫ জন আসামি রয়েছে, যাদের মধ্যে নেতানিয়াহু ও মস্কোভিচও আছেন।
তুরস্কের বিচার মন্ত্রণালয় দুই আসামির বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেছে। পাশাপাশি সংশ্লিষ্ট নথিপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে।

গুরলেক জানান, গত ১৪ জুলাই নেতানিয়াহু ও মস্কোভিচের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

মামলাটি মূলত আন্তর্জাতিক জলসীমায় গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া বেসামরিক নাগরিকদের ওপর কথিত সশস্ত্র অভিযান এবং পরে ফ্লোটিলায় অংশ নেওয়া কর্মীদের আটক করার ঘটনাকে কেন্দ্র করে।
তুরস্কের তদন্তে ফ্লোটিলাটি জব্দ করা এবং গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা কর্মীদের আটকের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।

মামলায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের পাশাপাশি গুরুতরভাবে স্বাধীনতা হরণ, ইচ্ছাকৃতভাবে আহত করা, নির্যাতন, সম্পদের ক্ষতিসাধন, গুরুতর ধরনের ছিনতাই এবং পরিবহণযান ছিনতাইয়ের মতো অভিযোগও আনা হয়েছে।
গুরলেক বলেন, আসামিদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম চলমান রয়েছে এবং এ ঘটনায় তুরস্ক প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ চালিয়ে যাবে।

তিনি আরও বলেন, তুরস্ক ফিলিস্তিনি জনগণের পাশে থাকবে এবং মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের জবাবদিহির আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সূত্র: সামা টিভি

আন্তর্জাতিক এর আরও খবর

img

ভারতের ছয় নাবিককে ধরে নিয়ে গেল সোমালি জলদস্যুরা

প্রকাশিত :  ০৯:৩১, ২২ আগষ্ট ২০২৬

ছয় ভারতীয় নাবিক সোমালিয়ার উপকূলে জলদস্যুদের হাতে জিম্মি হয়েছেন। ক্যামেরুনের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ দখল করে জলদস্যুরা উপকূলের দিকে নিয়ে গেছে বলে জানা গেছে।

অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুতে সোমালিয়ার পুন্টল্যান্ডের ইয়েল জেলার মারাইয়া উপকূল থেকে প্রায় সাড়ে ৩ নটিক্যাল মাইল দূরে জাহাজটি ছিনতাই করা হয়।

সোমালিয়ার কর্মকর্তার দাবি, আটজন জলদস্যু জাহাজটি দখল করে পুন্টল্যান্ডের দাঙ্গোরয়ো জেলার গারমালের কাছাকাছি উপকূলের দিকে নিয়ে যায়। নিরাপত্তাজনিত কারণে ওই কর্মকর্তা প্রকাশ্যে নিজের পরিচয় জানাননি।

জানা গেছে, জাহাজটিতে মোগাদিশুর একটি তুর্কি সামরিক প্রশিক্ষণকেন্দ্রের জন্য পাঠানো অস্ত্রের পাশাপাশি বিভিন্ন যোগাযোগ ও স্যাটেলাইট সরঞ্জাম ছিল।

কর্তৃপক্ষের ধারণা, জাহাজটি দখল করা জলদস্যুরা এর আগেও বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকতে পারে। গত ২৬ এপ্রিল সোয়ার্ড নামের আরেকটি বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের ঘটনাতেও তাদের সম্পৃক্ততার সন্দেহ করা হচ্ছে।

জাহাজটির মালিক একটি শিপিং প্রতিষ্ঠান বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত ভারত বা তুরস্কের কোনো সরকারি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি।

সূত্র: এনডিটিভি

আন্তর্জাতিক এর আরও খবর