img

শান্তিগঞ্জে নিখোঁজের দুই দিন পর খালে মিলল যুবকের মরদেহ

প্রকাশিত :  ০৭:৪০, ১৪ সেপ্টেম্বর ২০২৬

 শান্তিগঞ্জে নিখোঁজের দুই দিন পর খালে মিলল যুবকের মরদেহ

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার কুতুবপুর কৃষ্ণতলা এলাকা থেকে নিখোঁজের দুই দিন পর সুমন দত্ত (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কুতুবপুর কৃষ্ণতলার পাশের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত থেকে নিখোঁজ ছিলেন সুমন দত্ত। বিষয়টি পরে তার পরিবারের পক্ষ থেকে জামালগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়। রোববার সকালে কুতুবপুর কৃষ্ণতলার পাশের খালে সুমনের মরদেহ ভাসতে দেখে স্বজনরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহ বলেন, “ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় স্বজনদের কেউ এখনো থানায় অভিযোগ করেননি।”

জাতীয় এর আরও খবর

img

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে সরকার কিছু জানে না: মীর শাহে আলম

প্রকাশিত :  ০৮:০২, ১৫ সেপ্টেম্বর ২০২৬

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এ বিষয়ে সরকার কিছুই জানে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অবহিত করা হয়নি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান।

মীর শাহে আলম বলেন, ‘বিভিন্ন পত্র-পত্রিকার মাধ্যমে জানতে পারি- নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনের কয়েক ধাপের তারিখ ঘোষণা করেছে। এ ব্যাপারে সরকার কিছু জানে না, সকারের সাথে কোনো পত্র যোগাযোগ বা অন্যকোনো মাধ্যমে আলোচনা হয়নি।’

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন স্বাধীন, ‘তাদের (ইসি) সাংবিধানিক ক্ষমতা আছে নির্বাচন করার, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন প্রচলিত নিয়ম অনুযায়ী সরকারের সঙ্গে আলোচনার পর প্রস্তুতি সভা বা আইনশৃঙ্খলা কমিটির সভা করার পর তারা (নির্বাচন কমিশন) নির্বাচনের তারিখ ও বাজেট ঘোষণা করে।’

নির্বাচন কমিশন যে তারিখ গুলি ঘোষণা করেছে এ ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সরকারের সঙ্গে কোনি আলোচনা হয়নি। এবং সরকার এ ব্যাপারে কিছু জানে না।

এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ নভেম্বরের মাঝামাঝি সময়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা জানান।

জাতীয় এর আরও খবর