img

কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক

প্রকাশিত :  ০৭:৪৪, ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৭:৪৬, ২১ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক

কুমিল্লার দেবীদ্বারে মা ও আট মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই যুবকের ভাবি।

সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইমনকে (২৫) আটক করেছে পুলিশ।  

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. মরিুজ্জামন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলো বড়শালঘর গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী পেয়ারা বেগম (৬৫) ও তার নাতনি ইসরাত (৮ মাস)।

এ ঘটনায় পেয়ারা বেগমের পুত্রবধূ রায়েয়া বেগম (৩৫) গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে ইমন হঠাৎ উত্তেজিত হয়ে দা দিয়ে তার মা পেয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করেন। এরপর তার আট মাস বয়সী ভাতিজি আসরাতকে আছড়ে মেরে হত্যা করেন। এ সময় তাকে বাধা দিতে এগিয়ে এলে ভাবি রাবেয়া বেগমকেও এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন।

পরে স্থানীয়রা এসে রাবেয়াকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। এ সময় অভিযুক্ত ইমনকে আটক করে পাশের একটি ঘরে আটকে রাখে। পরে পুলিশ এলে তাকে সোপর্দ করা হয়। 

এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. মরিুজ্জামন বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। এ ঘটনায় অভিযুক্ত ইমনকে আটক করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ। তবে ঠিক কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত পরে জানাতে পারব।’

বাংলাদেশ এর আরও খবর

img

শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের পলাতক ডাটা এন্ট্রি অপারেটরকে আটক করেছে বিজিবি

প্রকাশিত :  ০৭:৫১, ২১ সেপ্টেম্বর ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের পলাতক ডাটা এন্ট্রি অপারেটর সুশান্ত চন্দ্র বিশ্বাস (৩৪)-কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে পরিচালিত নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধীন গুটিবাড়ী বিওপির একটি টহলদল মোংলামবস্তি চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ১৯৩৯/এম-এর নিকট শূন্যরেখা অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুশান্ত চন্দ্র বিশ্বাসকে আটক করা হয়। তিনি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সুশান্ত চন্দ্র বিশ্বাস ২০১৬ সাল থেকে নির্বাচন অফিসে কর্মরত এবং বর্তমানে জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে জানা যায়, তিনি প্রায় এক মাস ধরে অনুমোদিত ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন এবং তার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছিল।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি আরও জানান, গত বৃহস্পতিবার তিনি শ্রীমঙ্গলে এসে একটি হোটেলে অবস্থান করেন। পরবর্তীতে একজন দালালের সহায়তায় সুবিধাজনক সময়ে সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন। আটকের সময় তার কাছ থেকে ০২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, তার নামে ০২টি জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ০৬টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র, ব্যবহৃত দাপ্তরিক সিল, নগদ ১২,১৮৫ টাকা এবং ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পরিচয়পত্র, ডিজিটাল তথ্য ও অন্যান্য নথিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই-বাছাই করা হচ্ছে।
অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে আটক সুশান্ত চন্দ্র বিশ্বাসের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
 -প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ এর আরও খবর