img

পাগলা মসজিদের দানবাক্সে মিললো রেকর্ড ৫১ বস্তা টাকা

প্রকাশিত :  ০৬:৫১, ২১ নভেম্বর ২০২৬

পাগলা মসজিদের দানবাক্সে মিললো রেকর্ড ৫১ বস্তা টাকা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার মিলেছে ৫১ বস্তা টাকা। প্রায় চার মাস ২৪ দিন পর শনিবার সকাল ৭টায় মসজিদটির ১৫টি লোহার দানবাক্স খোলা হয়। এরপর সংগৃহীত বিপুল পরিমাণ অর্থ গণনা শুরু করেন সংশ্লিষ্টরা।

আজ শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় টাকা গণনা শুরু করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ কাজে অংশ নেন পাঁচ শতাধিক মানুষ।

গণনায় অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন মসজিদ পরিচালনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সের মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। তাদের সঙ্গে রয়েছেন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিও।

সধারণত প্রতি তিন মাস অন্তর মসজিদের দানবাক্সগুলো খোলা হয়। তবে এবার বিভিন্ন কারণে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় পর সেগুলো খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। দীর্ঘ বিরতির কারণে দানবাক্সের সংখ্যাও বাড়ানো হয়েছে। নতুন করে স্থাপন করা হয়েছে আরও দুটি বাক্স।

এর আগে গত ২৭ জুন ১৮২ দিন পর দানবাক্সগুলো খুলে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গিয়েছিল। নগদ অর্থের পাশাপাশি সেবার বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া যায়।

শনিবার দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক।

এ ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

তবে এবার পাওয়া ৫১ বস্তা অর্থের মোট পরিমাণ জানতে গণনা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

 

বাংলাদেশ এর আরও খবর

img

রাজধানীর খিলগাঁওয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশিত :  ১১:০৯, ২১ নভেম্বর ২০২৬

রাজধানীর খিলগাঁওয়ের নেওয়াজবাগ এলাকায় একটি ওয়ার্কশপে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এসকে ট্রেডার্স নামে ওই ওয়ার্কশপে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. মোস্তফা। তিনি খিলগাঁও নেওয়াজবাগ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তার বাবার নাম নেয়ামত আলী।

মোস্তফার বোন জুলেখার অভিযোগ, ভোর ৩টার দিকে মোস্তফার বন্ধু হৃদয় তাকে ডেকে নাগদারপাড় ওয়ার্কশপে নিয়ে যায়। পরে সেখানে হোসেন, ইউনুস, খানসহ চার-পাঁচজন মিলে মোস্তফাকে মারধর ও ছুরিকাঘাত করে। মারধরের একপর্যায়ে মোস্তফা মারা যায়। পরে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

খিলগাঁও থানার এসআই অনয় চন্দ্র পাল জানান, ভোরে খবর পেয়ে নাগদারপাড় ইকো পেট্রলপাম্পের সামনে ওই যুবককে মুমূর্ষ অবস্থায় পাওয়া যায়। এরপর ঢাকা মেডিকেল নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

এসআই আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে ভোরের দিকে ওই যুবক একটি ওয়ার্কশপের টিনশেডের ওপর থেকে নিচে পড়ে যান। এরপর চোর সন্দেহে ওয়ার্কশপের কর্মচারীরা পিটিয়ে হত্যা করে। ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।