img

মিরপুরে পুলিশের গাড়িতে আগুন লাগানোর কথা জানিয়ে ‘ফেসবুকে পোস্ট’, গ্রেপ্তার ১

প্রকাশিত :  ০৬:১৩, ০২ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:২৮, ০২ নভেম্বর ২০২৬

মিরপুরে পুলিশের গাড়িতে আগুন লাগানোর কথা জানিয়ে ‘ফেসবুকে পোস্ট’, গ্রেপ্তার ১

পুলিশের গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ রাজধানীর মিরপুরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে মিরপুর এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার নাম রাজীব চন্দ্র দাস। গতকাল পল্লবী থানায় গাড়ি পোড়ানোর মামলা তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

‎এসব তথ্য জানিয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন সমকালকে বলেন, আজ ভোরে রাজীবকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল পুলিশের গাড়িতে আগুন দিয়ে ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে বলেছে আগুন ধরিয়েছে।

‎এর আগে, গতকাল রাতে পুলিশের গাড়িতে আগুন লাগানো ও ভাঙচুর করার অভিযোগে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ২০ জনকে আটক করার কথা জানিয়েছিল পুলিশ।


জাতীয় এর আরও খবর

img

মিরপুরে পোশাক শ্রমিকদের হামলা-সংঘর্ষে ৫ মামলা, আসামি সাড়ে ১০ হাজার

প্রকাশিত :  ০৯:৫৭, ০২ নভেম্বর ২০২৬

পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান বিক্ষোভকে ঘিরে সংঘর্ষ, অগ্নিসংযোগ, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় পাঁচটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামা প্রায় সাড়ে ১০ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) দুপুরে মিরপুর মডেল ও পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এসব তথ্য জানান। এর মধ্যে ডিএমপির পল্লবী থানায় তিনটি, মিরপুর মডেল থানা ও কাফরুল থানায় একটি করে মামলা হয়েছে।

মিরপুর মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, ট্রাফিক বক্স ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা তিন হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।

এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, সোমবারও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

পল্লবী থানার ওসি জালাল উদ্দিন বলেন, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং ট্রাফিক বক্স ভাঙচুরের অভিযোগে থানায় তিনটি মামলা হয়েছে। এসব মামলার বাদী পুলিশ।

ওসি জানান, তিন মামলার প্রতিটিতে অজ্ঞাতনামা হিসেবে দুই থেকে আড়াই হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, মিরপুর মডেল থানার একটি মামলায় তিন হাজার এবং পল্লবী থানার তিন মামলায় মোট সাত থেকে সাড়ে সাত হাজার ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

জাতীয় এর আরও খবর