img

পলাতক অপরাধীদের ক্ষেত্রে সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত :  ০৮:১৩, ০৯ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:১৯, ০৯ নভেম্বর ২০২৬

পলাতক অপরাধীদের ক্ষেত্রে সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পলাতক অপরাধীদের ক্ষেত্রে সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে বন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

’আজ সোমবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শেখ হাসিনার ফেরার ইতিহাস নেই বলে মন্তব্য করে বলেন, ‘তার পলানোর ইতিহাস আছে।’

দেশে ফেরার জন্য পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র চেয়ে করা শেখ হাসিনার আবেদন প্রসঙ্গে তিনি বলেন, ‘একজন সন্ত্রাসীর ক্ষেত্রে ল ফার্মের এমন আবেদনে কিছু আসে যায় না।’

শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে প্রত্যর্পণ করানো হবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না। বরং প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে চায়।’

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘যে ভাগছে দেশ থেকে সে কিসের দেশে আসতে চায়। তার ফেরার পথ প্রত্যর্পণ চুক্তি।

সে বলুক ভারতকে, আমাকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে বাংলাদেশে হস্তান্তর করেন। বলুক, আমি সাজা ভোগ করতে রাজি।’

জুলাই গণ-অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে তিনি সোমবার এ আবেদন করেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

লন্ডনে আওয়ামী লীগের লবিং প্রসঙ্গে তিনি বলেন, ব্রিটিশ পার্লামেন্টের ৩৫০ জনেরও বেশি সংসদ সদস্যের মধ্যে মাত্র ৫ থেকে ৬ জনকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করা হয়েছিল।

পরে একটি জনসংযোগ ফার্মের ভুল তথ্যের বিষয়টি প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্টরা চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে।

জাতীয় এর আরও খবর

img

শ্রমিকদের জন্য ৬ হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত :  ১৫:১৪, ০৯ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৬:১০, ০৯ নভেম্বর ২০২৬

শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শিল্পাঞ্চলে ছয়টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে এসব হাসপাতাল নির্মাণ করা হবে। এসব হাসপাতালে শুধু শ্রমিকদের চিকিৎসা দেওয়া হবে।

আজ সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ পরিকল্পনার কথা জানান। 

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের চিকিৎসাসেবার বিষয়ে সংসদ সদস্য গুরুত্বপূর্ণ প্রসঙ্গ উত্থাপন করেছেন। শ্রমজীবী মানুষের সুচিকিৎসার সুবিধা নিশ্চিত করতে সরকার এরই মধ্যে ছয়টি হাসপাতালে ১০০ শয্যা করে নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।

জাতীয় এর আরও খবর