img

টেকনাফে মানব পাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

প্রকাশিত :  ১৮:৩৮, ০৫ নভেম্বর ২০২৬

টেকনাফে মানব পাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

মানব পাচার চক্রের সদস্যদের সঙ্গে কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে সেনাসদস্য মো. তিতাস শেখ (২৮) মারা গেছেন।

আইএসপিআর জানায়, বৃহস্পতিবার কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে ১৫-১৬ জনের একটি সশস্ত্র মানবপাচারকারী দল জিম্মি করে রেখেছে বলে গোয়েন্দা সূত্রে জানা যায়।

বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় পুলিশের সমন্বয়ে গঠিত একটি যৌথ আভিযানিক দল আনুমানিক বিকেল ৫টায় ঘটনাস্থলে পৌঁছায়।

এ সময় সশস্ত্র মানবপাচারকারীরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করলে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

গুলি বিনিময়ের একপর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মো. তিতাস শেখ (২৭) বাম কাঁধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং তার অতিরিক্ত রক্তক্ষরণ ঘটে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদানের পর উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), রামুতে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই অভিযানে ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ১টি দেশীয় তৈরি বন্দুক ও ৪ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। এছাড়া, মানবপাচারকারী চক্রের ৫ জন সদস্যকে আটক এবং জিম্মি অবস্থায় থাকা ৫৭ জনকে উদ্ধার করা হয়।

দেশমাতৃকার সেবায় কর্তব্যরত অবস্থায় এই তরুণ সেনাসদস্যের আত্মত্যাগ বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।



জাতীয় এর আরও খবর

img

আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টায় কেউ লাভবান হবে না: রুহুল কবীর রিজভী

প্রকাশিত :  ১১:১৭, ০৬ নভেম্বর ২০২৬

শ্রমিক আন্দোলনে উসকানি দিয়ে উত্তেজনা সৃষ্টি করে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা করলে কেউ লাভবান হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি অভিযোগ করেন, একটি কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যেই এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে।

পলাতক শক্তিও আত্মগোপনে থেকে নানা কাজ করছে।’

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি নিয়ে আজ শুক্রবার (৬ নভেম্বর) আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। আন্দোলনের প্রতি বিরোধী দলের সংহতি প্রকাশের মধ্য দিয়ে ফ্যাসিবাদের সঙ্গে তাদের গোপন সম্পর্কের প্রমাণ পাওয়া যায় বলেও দাবি করেন রিজভী।

দলীয় কর্মসূচি সম্পর্কে তিনি জানান, আগামীকাল শনিবার রাজধানীসহ সারা দেশের অধিকাংশ জেলা ও মহানগরে শোভাযাত্রা (র‍্যালি) হবে।

সকাল সাড়ে ৮টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিনি দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রার উদ্বোধন করবেন।

পোশাক শ্রমিকদের আন্দোলনের আড়ালে সহিংসতা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। তার দাবি, যুবলীগ ও ছাত্রলীগ এসব ঘটনায় উসকানি দিয়ে ফ্যাসিবাদের পুনরুত্থানের চেষ্টা করছে।

রিজভী বলেন, আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কারখানার মালিকরাও এই অরাজকতার সঙ্গে জড়িত। প্রতিবেশী দেশ থেকেও উসকানি দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।

জাতীয় এর আরও খবর