img

রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

প্রকাশিত :  ০৪:৪২, ০৪ নভেম্বর ২০২৬

রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

রাজধানীর শাহআলী থানার নবাবেরবাগ এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

বুধবার সকালে নবাবেরবাগ পশ্চিমপাড়া মডেল স্কুলের সামনে বেড়িবাঁধ সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এশিয়ান ইউনিভার্সিটির একটি বাসের সঙ্গে সংঘর্ষ হলে অটোরিকশার ৪ যাত্রী নিহত এবং ‍২ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে।আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ  হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হতাহত ব্যক্তিদের নাম ঠিকানা জানা যায়নি। 


জাতীয় এর আরও খবর

img

ডিসেম্বর থেকে কার্যকর হবে পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো

প্রকাশিত :  ০৮:৫৪, ০৪ নভেম্বর ২০২৬

ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো  কার্যকর হবে বলে জানিয়েছে সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ড। আগামী জানুয়ারি থেকে পোশাকশ্রমিকদের নতুন কাঠামোয় বেতন দেওয়ার বিষয়ে শ্রমিক ও মালিকপক্ষ একমত হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের প্রতিনিধিরা।

বুধবার (৪ নভেম্বর) বোর্ডের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার।

তিনি বলেন, পরবর্তী বৈঠক আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে। সেখানে প্রতিনিধিরা নিজেদের দাবি-দাওয়া লিখিতভাবে জমা দেবেন। ডিসেম্বরের মধ্যেই মজুরি কাঠামো কার্যকর করা হবে এবং জানুয়ারি থেকে নতুন বেতন দেওয়ার বিষয়ে শ্রমিক-মালিক দুই পক্ষই একমত।

উৎপাদন সচল রাখতে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বাবুল আখতার বলেন, মজুরি নির্ধারণে সরকার কাজ করছে।

বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, আগের মতো এবার কালক্ষেপণ করা হবে না। দ্রুততম সময়ের মধ্যে নিম্নতম মজুরির সুপারিশ করা হবে।

মালিকপক্ষের প্রতিনিধি জানান, ডিসেম্বরের মধ্যেই বাড়তি বেতন কার্যক্রম সম্পন্ন করা হবে। এ বিষয়ে কোনো দ্বিধা নেই বলেও জানান তিনি।

উল্লেখ্য, পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যে গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার।

জাতীয় এর আরও খবর