img

বিক্ষোভ, কর্মবিরতি আজ ৬৮১ কারখানায় উৎপাদন ব্যাহত

প্রকাশিত :  ০৪:২৯, ০৩ নভেম্বর ২০২৬

বিক্ষোভ, কর্মবিরতি আজ ৬৮১ কারখানায় উৎপাদন ব্যাহত

দেশের শিল্পাঞ্চলগুলোতে পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের প্রভাব পড়েছে। শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতির কারণে সোমবার বিভিন্ন শিল্প এলাকার অন্তত ৬৮১টি কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। এর মধ্যে ৬৭৯টি তৈরি পোশাক কারখানা। রবিবার উৎপাদন ব্যাহত হয়েছিল ৫২৯টি পোশাক কারখানায়।

মজুরি বৃদ্ধির দাবিতে গত সপ্তাহ থেকে সাভার, গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে আন্দোলন করছেন শ্রমিকরা। রবিবার পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ড গঠন করে শ্রম মন্ত্রণালয়।

তবে বোর্ড গঠনের পরও শ্রমিক অসন্তোষ কমেনি। সোমবার গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জে বিক্ষোভ করেন শ্রমিকরা। কোথাও কোথাও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।

তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর তথ্য অনুযায়ী, আজ ৬৭৯টি পোশাক কারখানার শ্রমিকেরা কাজ না করে বেরিয়ে যান।

এর মধ্যে মিরপুরের ৬৫টি, গাজীপুরের ৩৮২টি এবং সাভার, আশুলিয়া ও জিরানি এলাকার ৯টি কারখানা রয়েছে। এসব কারখানায় কর্মরত শ্রমিকের সংখ্যা ১৬ লাখ ৯২ হাজার ৭৮২ জন।

এ ছাড়া গাজীপুরের কালিয়াকৈরে একটি দেশীয় জুতার কারখানায় উৎপাদন শুরু হলেও সকাল ৯টার দিকে আন্দোলনকারীদের চাপে শ্রমিকদের ছুটি দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। আশুলিয়ার পিকার্ড বাংলাদেশের উৎপাদনও ব্যাহত হয়েছে।

শিল্পাঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার সকালে সচিবালয়ে মালিকপক্ষের নেতাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বিকেলে শ্রমিকনেতাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী ও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বিষয়ে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, কারখানা বন্ধ রাখার ইচ্ছা তাঁদের নেই, তবে পরিস্থিতির কারণে উৎপাদন চালানো সম্ভব হচ্ছে না। মঙ্গলবার কারখানা চালু রাখার চেষ্টা করবেন তারা। পরিস্থিতির উন্নতি না হলে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে হতে পারে। তিনি আশা প্রকাশ করেন, শ্রমিকনেতাসহ সংশ্লিষ্ট সবার প্রচেষ্টায় পরিস্থিতির উন্নতি হবে।

জাতীয় এর আরও খবর

img

একযোগে ৪ জেলায় নতুন পুলিশ সুপার, কে কোথায় দায়িত্বে

প্রকাশিত :  ১৪:৪৭, ০৩ নভেম্বর ২০২৬

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এসপি পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞপনে এসপি মর্যাদার ৪ জনকে নীলফামারি, মুন্সীগঞ্জ, জামালপুর ও বরগুনার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নীলফামারির এসপি ফরহাদ হোসেন খানকে সিআইডিতে পাঠানো হয়েছে, আর মুন্সীগঞ্জের এসপি মিনহাজুল আলমকে পাঠানো হয়েছে নীলফামারির এসপি করে।

এসআরবির উপপরিচালক এবং নেত্রকোণার এসপি হিসেবে বদলির আদেশপ্রাপ্ত বদরুদ্দোজার আগের আদেশ বাতিল করে তাকে মুন্সীগঞ্জের এসপি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে জামালপুরের এসপি ফারহানা ইয়াসমিনকে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার এবং বরগুনার এসপি কুদরত ই খুদাকে জামালপুরের এসপির দায়িত্ব দেওয়া হয়েছে।

অপর দিকে এসআরবির কে এম এ মামুন খান চিশতীকে বরগুনার এসপির দায়িত্ব দেওয়া হয়েছে।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকরের কথাও বলা হয়েছে প্রজ্ঞাপনে।

নতুন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপারদের তালিকা:

নীলফামারী জেলা: মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত মো. মেনহাজুল আলম, পিপিএম-সেবা-কে নীলফামারী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

মুন্সীগঞ্জ জেলা: এর আগে নেত্রকোনার পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত এসআরবির উপপরিচালক মো. বদরুদ্দোজার আগের আদেশ বাতিলপূর্বক মুন্সীগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

জামালপুর জেলা: বরগুনা জেলার পুলিশ সুপার মো. কুদরত ই খুদা, পিপিএম-সেবা-কে জামালপুর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

বরগুনা জেলা: পুলিশ সদর দপ্তরের এসআরবির পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতীকে বরগুনা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সিআইডি ও অন্যান্য পদায়ন: নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খানকে সিআইডির বিশেষ পুলিশ সুপার এবং জামালপুরের পুলিশ সুপার মোহা. ফারহানা ইয়াসমিনকে ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়াও গত ২২ সেপ্টেম্বর প্রজ্ঞাপনে নেত্রকোনার বিশেষ পুলিশ সুপার, সিআইডি হিসেবে মো. তরিকুল ইসলামের বদলির আদেশটি বাতিল করা হয়েছে।

জাতীয় এর আরও খবর