img

হাসিনাকে পাসপোর্ট ছাড়া সহজেই দেশে ফেরার রাস্তা বলে দিলেন আসিফ নজরুল

প্রকাশিত :  ১৫:০১, ০৯ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৫:০৮, ০৯ নভেম্বর ২০২৬

হাসিনাকে পাসপোর্ট ছাড়া সহজেই দেশে ফেরার রাস্তা বলে দিলেন আসিফ নজরুল

বিশিষ্ট আইনজ্ঞ ও সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল ভারতে পলাতক ফাঁসির দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনার দেশে ফেরার জন্য পাসপোর্ট চাওয়ার সিদ্ধান্তকে বড় ধরনের ‘রাজনৈতিক ভুল’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, শেখ হাসিনা পাসপোর্ট চেয়ে প্রকারান্তরে ভারত থেকে নিজের দেশে ফেরার পথটিই আরও সহজ করে দিয়েছেন।

আজ সোমবার (৯ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ড. আসিফ নজরুল এই মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে ড. আসিফ নজরুল লিখেছেন, শেখ হাসিনা বাংলাদেশে আসার জন্য পাসপোর্ট চেয়েছেন। এর মধ্য দিয়ে তিনি নিজেই মনে করছেন যে, দেশে এসে বিচার মুখোমুখি হওয়ার মতো পরিস্থিতি এখন রয়েছে।

তবে আইনি জটিলতা তুলে ধরে তিনি বলেন, সমস্যা হলো তিনি একজন দণ্ডিত অপরাধী। তাকে দণ্ডিত অপরাধী হিসেবে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার ইতিমধ্যে ভারতকে চিঠি দিয়েছে। প্রত্যর্পণ চাওয়া কোনো দণ্ডিত অপরাধী নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফিরতে পারেন না। তাকে ফিরতে হবে দণ্ডিত অপরাধী হিসেবেই এবং এজন্য কোনো পাসপোর্টের প্রয়োজন নেই। ভারত সরকার চাইলে তাকে গ্রেপ্তার করে যেকোনো সময় বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে।

শেখ হাসিনার এই উদ্যোগের ফলে আন্তর্জাতিক বা কূটনৈতিক পর্যায়ে ভারতের ওপর বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হয়েছে বলে মনে করেন এই আইন বিশেষজ্ঞ। তিনি পোস্টে উল্লেখ করেন, পাসপোর্ট চেয়ে শেখ হাসিনা সেই পথটিই সহজ করে দিয়েছেন। বাংলাদেশ সরকার এখন জোর দিয়ে বলতে পারে যে, দেশে ন্যায়বিচার আছে বলেই তিনি দেশে ফেরার সাহস করছেন। কাজেই ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচার হচ্ছে’—এই অজুহাতে তাকে ফেরত না দেওয়ার কোনো যুক্তি ভারতের আর গ্রহণযোগ্য থাকে না। ভারতকে এখন তাঁকে ফেরত দেওয়ার বিষয়ে আরও জোরালোভাবে বলার সুযোগ তৈরি হয়েছে।

জাতীয় এর আরও খবর

img

শ্রমিকদের জন্য ৬ হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত :  ১৫:১৪, ০৯ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৬:১০, ০৯ নভেম্বর ২০২৬

শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শিল্পাঞ্চলে ছয়টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে এসব হাসপাতাল নির্মাণ করা হবে। এসব হাসপাতালে শুধু শ্রমিকদের চিকিৎসা দেওয়া হবে।

আজ সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ পরিকল্পনার কথা জানান। 

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের চিকিৎসাসেবার বিষয়ে সংসদ সদস্য গুরুত্বপূর্ণ প্রসঙ্গ উত্থাপন করেছেন। শ্রমজীবী মানুষের সুচিকিৎসার সুবিধা নিশ্চিত করতে সরকার এরই মধ্যে ছয়টি হাসপাতালে ১০০ শয্যা করে নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।

জাতীয় এর আরও খবর